✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীভবানন্দ রায় ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🙏শ্রীভবানন্দ রায়🙏*
~~~~~~~~~~~~~
*শ্রীভবানন্দ রায়••• রামানন্দ রায়ের পিতা।পুরী হতে পশ্চিমে ছয় ক্রোশ দূরে ব্রহ্মগিরি বা আলালনাথের নিকট ইঁহার বাসস্থান।ইনি জাতিতে শৌক্র বর্ণ।তাঁর পাঁচ পুত্র••• রামানন্দ রায়,গোপীনাথ পট্টনায়ক,কলানিধি, সুধিনিধি ও বাণীনাথ পট্টনায়ক।* *মহাপ্রভু ভবানন্দকে বলেছেন=*
*এই পঞ্চ পুত্র তোমার মোর প্রিয় পাত্র।*
*রামানন্দ সহ মোর দেহ-ভেদ মাত্র।।*
*(চৈঃ চঃ আদি=১০|১৩৪)*
*মহাপ্রভু যখন দক্ষিণ দেশ থেকে পুরীতে ফিরে এলেন তখন পুরীর ভক্তগণ ক্রমে মহাপ্রভুর চরণ দর্শনে আসতে লাগলেন।*
*হেনকালে আইলা তথা ভবানন্দ রায়।*
*চারি পুত্র সঙ্গে পড়ে মহাপ্রভুর পায়।।*
*সার্বভৌম কহে,এই রায় ভবানন্দ।*
*ইঁহার প্রথম পুত্র•••রায় রামানন্দ*।।
*(চৈঃচঃমধ্যঃ=১০|৪৯-৫০)*
*শ্রীভবানন্দ রায় চারপুত্র সঙ্গে মহাপ্রভুর শ্রীচরণে এলেন।সার্বভৌম পন্ডিত মহাপ্রভুকে পরিচয় করিয়ে দিলেন।মহাপ্রভু উঠে ভবানন্দ রায়কে আলিঙ্গন করতে লাগলেন*
*সাক্ষাৎ পান্ডু তুমি তোমার পত্নী কুন্তী।*
*পঞ্চপান্ডব তোমার পঞ্চপুত্রমহামতি।।*
*চৈঃচঃমধ্যঃ=১০|৫২*
*মহাপ্রভুর কথা শুনে ভবানন্দ রায় বলতে লাগলেন=*
*রায় কহে•••আমি শূদ্র,বিষয়ী অধম।*
*তবু তুমি স্পর্শ•••এই ঈশ্বর লক্ষণ।।* *চৈঃচঃমধ্যঃ=১০|৫৪*
*অতঃপর ভবানন্দ রায়আরও বললেন,পঞ্চপুত্র সঙ্গে গৃহ ভৃত্য বিত্তাদি সমস্ত কিছুই তোমার শ্রীচরণে অর্পণ করলাম।*
*এই বাণীনাথ রহিবে তোমার চরণে।*
*যবে যেই আজ্ঞা, তাহা করিবে সেবনে।।*
*আত্মীয় জ্ঞানে মোরে সঙ্কোচ না করিবে।*
*যেই যবে ইচ্ছা,তবে সেই আজ্ঞা দিবে।।*
*চৈঃচঃমধ্যঃ=১০|৫৭*
*ভবানন্দ রায়ের এইকথা শুনে মহাপ্রভু বললেন, সঙ্কোচ করব কেন? আপনাকে তো আমি পর ভাবি না।জন্মে জন্মে আপনারা আমার সেবক।পাঁচ দিনের মধ্যে রামানন্দ রায় বোধহয় আসবেন।তাঁর সঙ্গে কথা বলে আমি পরম তৃপ্ত হয়েছি।মহাপ্রভু এই পর্যন্ত বলেভবানন্দ রায়কে আলিঙ্গন করে বিদায় করলেন এবং বাণীনাথ পট্টনায়ককে কাছে রাখলেন।*
*🙏বানান,ভুল মার্জনীয়।🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
