✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৫. পরম বৈষ্ণব রুইদাস ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁পরম বৈষ্ণব রুইদাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*পরম বৈষ্ণব রুইদাস,(১৫ পর্ব)*
◆ ◆ ◆ ◆ ◆ ◆
*সেই ছোট জঙ্গল থেকে দুটো ফুল তুলে এনে ব্রাহ্মণের হাতে দিতেই ব্রাহ্মণ বললেন=দূর বেটা,এ ফুল কি পূজো হয়?রুইদাস বললেন,হবে বাবা!ভক্তিই তো আসল। ওতেই মা গঙ্গা সন্তুষ্ট হবেন।আপনি নিশ্চিন্তে আমার নাম করে গঙ্গায় দেবেন,তিনি অবশ্যই গ্রহণ করবেন। তিনি যে সকলের মা, ছোট জাত বড় জাত তো তাঁর সন্তান।ব্রাহ্মণ তখন গঙ্গার পথে হাঁটা ধরেছেন, এদিকে রুইদাস জয় রাম জয় রাম বলে জুতো সেলাই করেন।খুরপাইয়ের উপর জুতো রেখে হাতুরি দিয়ে পেরেক বসান।রুইদাস আপন মনে হঠাৎ হেসে ওঠেন, একটি খদ্দের বলে উঠে,কি ভাই হাসছ কেন! জুতোটা আমি বেশ দাম দিয়েই কিনেছিলাম। দুই বছর গেল না,ঠিক মানুষের মত আজ জ্বর,কাল কাশি,পরশু মাথাব্যথা। তার মানে?বুঝলে না!আজ তলা খসে গেল,কাল চামড়া ছিঁড়ে গেল,পরশু পেরেক উঠল।রুইদাস হোঃ হোঃ করে হেসে উঠে,বুঝলেন রঘুনাথজীর কি সৃষ্টি এই পেট।আমি সাতসকালে এই ছেঁড়া জুতো নিয়ে বসি এই পেটের জন্য।আপনি এই পেটের জন্য দোকান পেতেছেন,আর ভদ্দর লোকেরা লেখাপড়ার কাজ করছেন এই পেটের জন্য।এই পেটের জন্যই তো মাথা হেঁট,মাথা নিচু কি কেউ ভগবানের জন্য করে? করে না,মজাদার দুনিয়া।*
*🍀ব্রাহ্মণ গঙ্গাস্নান করে গঙ্গায় তাঁর ফুল দিলেন,রুইদাসের দেওয়া ফুল আর দিলেন না।ব্রাহ্মণ ভাবলেন,মুচির দেওয়া ফুল গঙ্গায় দিয়ে তিনি পাপের ভাগী হবেন? অনেকটা পথ এসে তিনি ভাবলেন, না,অবিশ্বাসী হওয়া ঠিক নয়,মুচি বেটা বিশ্বাস করে দিয়েছে যখন,দিয়ে আসি গঙ্গার জলে। ব্রাহ্মণ আবার ফিরলেন,গঙ্গার ধারে এসে তিনি মনে মনে বললেন,গঙ্গা-মা!এই ফুল দুটো রুইদাস দিয়েছে,এই নাও।এই বলে তাচ্ছিল্যের সঙ্গে ফেলে দিলেন গঙ্গার জলে।ব্রাহ্মণ অবাক বিস্ময়ে দেখলেন যে,জলের উপর দুটু কাঁকন পরা হাত ভেসে উঠে ফুল দুটো গ্রহণ করলেন। ব্রাহ্মণ হাত জোড় করে প্রণাম করে আপন মনে বললেন,ধন্য রুইদাস তোর ভক্তি।এবারে ব্রাহ্মণ ফিরলেন,দেখেন রুইদাস বসে আছেন।ব্রাহ্মণকে দেখতে পেয়ে বললেন,কেমন বাবা,বলেছিলাম না ভক্তিই আসল।এই ভক্তি যার কাছে আছে তার কাছে ভগবান তো বাঁধা।*
*🌼ব্রাহ্মণ বললেন,হ্যাঁ রুইদাস,ঠিক বলেছ।আমি নিজ নয়নে দেখেছি দুটো হাত তোমার ফুল দুটো গ্রহণ করলেন।রুইদাস কাজ ফেলে উঠে দাঁড়াল,সত্যি বলছ বাবা,কি ভাগ্য আমার। ফুল নিয়েছে!বাবা,তোমার নয়ন দুটো ধন্য হল।ব্রাহ্মণ খুশী মনে পথ বেয়ে চলে গেলেন।রুইদাস কাঁদছেন।এ চোখে শুধু জলই ঝরায়,আর কিছু পারে না।*
*🙏বানান, ভুল ক্ষমা করবেন🙏*
ক্রমশ
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
