✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ গোবিন্দ বিমুখ দুরাত্মা নাস্তিক বা পাষন্ডীজনে কখনই ভক্তিধনের স্ফূর্তি সম্ভবপর নহে ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻গোবিন্দ বিমুখ দুরাত্মা নাস্তিক বা পাষন্ডীজনে কখনই ভক্তিধনের স্ফূর্তি সম্ভবপর নহে, তাই ভক্তিধনকে ইহাদের নিকট হইতে সর্বদা অতি গোপনে সুরক্ষিত রাখিতে হইবে। শ্রীমৎ রূপগোস্বামীপাদ লিখিয়াছেন (ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ২|৫|১২৯-১৩১)*
*ফল্গুবৈরাগ্য-নির্দগ্ধাঃ শুষ্কজ্ঞানাশ্চ হৈতুকাঃ।*
*মীমাংসকা বিশেষেণ ভক্ত্যাস্বাদবহির্মুখাঃ।।*
*ইত্যেষ ভক্তিরসিকশ্চৌরাদিব মহানিধিঃ।*
*জরন্মীমাংসকাদ্ রক্ষ্যঃ কৃষ্ণভক্তিরসঃ সদা।।*
*সর্বথৈব দুরূহোহয়মভক্তৈর্ভগবদ্রসঃ।*
*তৎপাদাম্বুজ-সবস্বৈর্ভভভক্তৈরেবানুরস্যতে।।*
*🌻"ফল্গুবৈরাগ্যে বা ভক্তিবিষয়ে উদাসীনতায়যাহাদের চিত্ত দগ্ধ,যাহারা শুষ্কজ্ঞানান্বেষী,তার্কিক পূর্বমীমাংসক বা কর্মবাদী এবং দ্বৈতবস্তু মাত্রের মিথ্যাত্ববাদী উত্তরমীমাংসক--- ইহারা ভক্তির আস্বাদন বিমুখ।মহানিধি যেরূপ চৌরগণ হইতে গৃহস্থকর্তৃক অতি সংগোপনে রক্ষিত হয়,তদ্রূপ শ্রীকৃষ্ণভক্তিরস-মহানিধিও ভক্তিরসিকগণ ইহাদের নিকট গোপন করিবেন।বিশেষতঃ জরন্মীমাংসকগণের নিকট হইতে সর্বদাই সঙ্গোপনে রাখিবেন,কারণ ইহারা সর্বথাই ভক্ত্যাস্বাদ বহির্মুখ এবং প্রাকৃত যুক্তির দ্বারা ভক্তির খন্ডনকারী।অভক্তগণের নিকট ভক্তিরস সর্বথাই দুর্বোধ্য,শ্রীহরিচরণারবিন্দই যাঁহাদের সর্বসম্পদ্ ষেই ভক্তগণই ইহার একমাত্র আস্বাদক"।*
••••• ••••• ••••• ••••• •••••
*অহংকারী ব্যক্তির হৃদয় কতকগুলি অমানুষিক হীন প্রবৃত্তির লীলাভূমি হইয়া থাকে।🍀মহাভারত-উদ্যোগপর্বে লিখিত আছে।*
*মদোহষ্টাদশদোষঃ স্যাৎ পুরা যঃ স প্রকীর্তিতঃ।*
*লোকদ্বেষ্যং প্রাতিকূল্যমভ্যসূয়া মৃষাবচঃ।।*
*কামক্রোধৌ পারতন্ত্রং পরিবাদোহথ পৈশুনম্।*
*অর্থহানিবিবাদশ্চ মাৎসর্য্যং প্রাণিপীড়নম্।।*
*ঈর্ষ্যামোহোহতিবাদশ্চ সংজ্ঞানাশোহভ্যসূয়িতা।*
*তস্মাৎ প্রাজ্ঞো ন মাদ্যেত সদা হ্যেতদ্বিগর্হিতম্।।*
*🌻"অর্থ্যাৎ অহঙ্কারী ব্যক্তির মধ্যে অষ্টাদশদোষ প্রত্যক্ষ দেখিতে পাওয়া যায়।মদ বা অহঙ্কারদ্বারা আক্রান্ত ব্যক্তি লোকের বিদ্বেষভাজন হইয়া থাকে।অনেক সময় সা তাহার অভিমানে আঘাত পড়বে বা পড়িয়াছে এইরূপ কল্পনা করিয়া নানাবিষয়ে লোকের প্রতিকূলাচরণ করিয়া থাকে।সে গুণীজনের প্রতি অসূয়াপরবশ হইয়া তাঁহাদের দোষারোপ করিয়া থাকে।যাহাতে কেহ তাহার সমান আদরণীয় না হয়,এইজন্য নানারূপ মিথ্যাবাক্য বলিতে সঙ্কুচিত হয় না।যে বিষয় লইয়া তাহার অহঙ্কার,সেই বিষয়ে তাহার নিতান্ত কামনা বা আসক্তি জন্মে,তাহার কাম্যবস্তুর বিরুদ্ধে কেহ কিছু বলিলে সে ক্রোধে অগ্নিবৎ জ্বলিয়া উঠে।যে ব্যক্তি তাহার অভিমান-বহ্নিতে ইন্ধন যোগায়,তাহার সে অধীন হইয়া থাকে।অভিমানী সতত অন্যের দোষকীর্তন করিয়া থাকে।সে নানাপ্রকার খলতার বা কাপট্যের আধার হইয়া থাকে। অহঙ্কারের বিষয়গুলি অক্ষুণ্ণ রাখিবার জন্য বহুকিছু অনর্থক প্রচুর অর্থব্যয় করে।অন্যের সহিত সতত তাহার বাদ-বিসম্বাদ লাগিয়া থাকে।মাৎসর্য্য বা পরশ্রীকাতরতা অহঙ্কারীর হৃদয় জুড়িয়া অবস্থান করে।প্রাণিপীড়ন তাহার স্পর্ধার বিষয় হইয়া দাঁড়ায়।ঈর্ষানলে সতত তাহার অন্তর জ্বলিতে থাকে।চিত্ত মোহে বিভ্রান্ত হইয়া যায়।অহঙ্কারী সতত অন্যের মর্য্যাদা অতিক্রম করিয়া থাকে।অভিমানী ব্যক্তি কান্ডাকান্ড জ্ঞানশূন্য হইয়া থাকে এবং পরদ্রোহ তাহার মজ্জাগত হইয়া যায়। এইসব বহু দোষের বা বিগর্হিত কার্য্যের হেতু, বলিয়া বুদ্ধিমান ব্যক্তি সতত অহঙ্কার বর্জন করিবেন।*
*🌻শ্রীশ্রীপ্রেমভক্তিচন্দ্রিকা,২১২,২১৩ ও ২১৪,* *পৃষ্ঠা*
*🙏বানান,ভুল ভ্রান্তি মার্জনীয়🙏*
*🌻(অভিমানী ব্যক্তির উল্লিখিত অষ্টাদশ দোষ বিচার করলে সকলে অনায়াসেই বুঝিতে পারিবেন যে,অভিমানী ব্যক্তির ত্রিসীমানায় ভক্তির গন্ধও থাকিতে পারে না এবং তাহার ন্যায় দুঃখীও আর বিশ্বে কেহই নাই)*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


