✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৬. পরম বৈষ্ণব রুইদাস ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁পরম বৈষ্ণব রুইদাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*পরম বৈষ্ণব রুইদাস (১৬ পর্ব)*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*যে নয়ন ভগবান দর্শন করে না সেই নয়ন থাকলেও বা কি না থাকলেও বা কি,যে কর্ণ ভগবানের নাম শোনে না সেই কর্ণ বধির হওয়া ভাল, আর যে মুখ ভগবানের নাম করে না সেই মুখ মূক হয়ে থাক।রুইদাসের বাড়তি রোজগারের পয়সা বাবা-মা চোখে দেখতে পান না,কারণ তিনি তা সাধ সন্তদের দিয়ে আসেন আর না হয় তাঁদর এনে সেবা যত্ন করেন।বাবা-মা এটি সহ্য করতে পারেন না,বলেন ভবিষ্যৎ ভাবে না ছেলেটা।বাড়তি পয়সা জমিয়ে তো ভাল একটা ঘর হতে পারে,কত কষ্টের সংসার,এটি জোটে তো ঐটি জোটে না।বৌ-টা রয়েছে,তারও তো একটা ভাল কাপড় হতে পারে।আজ দুইজন আছে কাল তো দুই থেকে তিন হতে পারে, সে কথা চিন্তা করে না। একদিন সন্ধ্যার আগে রুইদাস এলে বাবা তাঁকে বললেন,হ্যাঁ-রে আজকের বাড়তি পয়সা কাকে দিয়ে এলি?*
*🍁রুইদাস আের সঙ্গে বললেন,আজও এক সাধু সেবায় দান করেছি বাবা। বাবা ক্রোধে ফেটে পড়লেন,বেটা বুদ্ধিহীন বলেই একাজ করিস।নিজের সংসারে এত কষ্ট, পেট ভরে খাওয়া জোটে না,তার এত কেন! রুইদাস উত্তর দেন,বাবা! আমরা তো খেয়েই থাকি,বাড়তি পয়সা দিয়ে সাধু সেবা দোষ কোথায়? চুপ!যে বাবা-মায়ের সেবা করতে জানে না তার সাধুসেবায় কোন কাজ হবে না।তুই কাল থেকে ঐ যে খালি জায়গাটা আছে ঐখানেই ঘর বেঁধে আলাদা থাক। রুইদাস মাথা নিচু করে বললেন,তাই হবে বাবা।আপনি আশীর্বাদ করুন রঘুনাথজীর কৃপা যেন আমি পাই।*
*🌻বাবা রাগে গর্জাতে থাকেন,মুচির কাজ চামড়া নিয়ে,একটা মুচির জন্য ভগবানের আর খেয়ে কাজ নেই যে তিনি কৃপা করবেন।চামড়ার গন্ধ যার নাকে লেগে আছে জন্ম থেকে,সে ফুলের গন্ধ পাবে কি করে? রুইদাস মনে মনে হাসেন।রুইদাসের কোন দুঃখ নেই।রামজীর যদি তাই ইচ্ছে থাকে তাহলে আলাদা একটা ছাপড়া করেই তাতে থাকবেন স্বামী-স্ত্রী।ঐখানেই তাঁরা ভগবানের নাম করবেন।খাওয়া যদি না জুটে না জুটবে।রামনামে কি অর্ধেক পেটও তাঁদের ভরবে না?নিশ্চয়ই ভরবে।*
*মুচি হয়ে শুচি হয় যদি রাম ভজে*।
*শুচি হয়ে মুচি হয় যদি রাম ত্যজে।।*
*🌼রুইদাস ভক্ত,রুইদাস সাধক,মন্ত্র জানেন না,শাস্ত্র পাঠ করেন না,অথচ শাস্ত্রজ্ঞ।তিনি শুধু রামনাম ও সাধুসঙ্গ করেন, ভগবানকে পেতে হলে এই যথেষ্ট।তাই রুইদাস আর তাঁর স্ত্রী দিনরাত এই নামমধু পান করে বিভোর হয়ে থাকেন।সাধুসন্ত এলে সেবা করেন।* *🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
ক্রমশ
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
