✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীসনোড়িয়া ব্রাহ্মণ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌺শ্রীসনোড়িয়া ব্রাহ্মণ🌺*
<><><><><><><><><<<<<
*সনোড়িয়া ব্রাহ্মণ শ্রীমাধবেন্দ্র পুরীপাদের শিষ্য ছিলেন।গৌরসুন্দর মথুরায় আদি কেশব দর্শন করে শ্রীকৃষ্ণের জন্মস্থানে প্রেমভরে নৃত্য-কীর্তন করতে লাগলেন।সেই কালে সনোড়িয়া ব্রাহ্মণও সেখানে এসে মহাপ্রভুর শ্রীচরণে প্রণাম করে নৃত্য-কীর্তন করতে লাগলেন।*
*মথুরা আসিয়া কৈলা 'বিশ্রান্তি তীর্থে' স্নান।*
*'জন্ম স্থানে' "কেশব"দেখি করিলা প্রণাম।।*
*প্রেমানন্দে নাচে গায় সঘন হুঙ্কার*
*প্রভুর প্রেমাবেশ দেখি লোকে চমৎকার।।*
*এক বিপ্র পড়ে প্রভুর চরণ ধরিয়া*
*প্রভু সঙ্গে নৃত্য করে প্রেমাবিষ্ট হৈঞা।।*
*দুঁহে প্রেমে নৃত্য করি করে কোলাকুলি।*
*"হরি" "কৃষ্ণ" কহে দুঁহে বলে বাহু তুলি।।*
*(শ্রীচৈঃ চঃ মধ্য=১৭|১৫৬-১৫৯)*
*এরূপে কিছুক্ষণ নৃত্যাদি করবার পর মহাপ্রভু বিশ্রাম করলেন।তারপর নিভৃতে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন=*
*আর্য্য,সরল,তুমি বৃদ্ধ ব্রাহ্মণ!*
*কাঁহা হৈতে পাইলে তুমি এই প্রেমধন।।*
*(শ্রীচৈঃ চঃ মধ্য=১৭|১৬৫)*
*এরূপ অদ্ভুত প্রেম আপনি কোথা হতে পেলেন?ব্রাহ্মণ বললেন-- পূর্বে শ্রীমাধবেন্দ্র পুরী ভ্রমণ করতে করতে মথুরানগরে এসেছিলেন।তিনি কৃপাপূর্বক আমার গৃহে শুভাগমন করেন এবং আমায় মন্ত্র-দীক্ষা দিয়ে আমার হাতে তিনি ভিক্ষা গ্রহণ করেন।*
*কৃপা করি তেহোঁ মোর নিলয়ে আইলা।*
*মোরে শিষ্য করি মোর হাতে "ভিক্ষা"কৈলা।।*
*(শ্রীচৈঃ চঃ মধ্য=১৭|১৬৭)*
*মহাপ্রভু এই কথা শুনে গাত্রোত্থান পূর্বক গুরুজ্ঞানে ব্রাহ্মণের চরণ বন্দনা করলেন।ভয় পেয়েব্রাহ্মণ তাড়াতাড়ি উঠে মহাপ্রভুর চরণে পড়লেন। মহাপ্রভু বললেন=*
*প্রভু কহে,তুমি গুরু!আমি "শিষ্য"প্রায়।*
*গুরু হঞা "শিষ্যে"নমস্কার না যুয়ায়।।*
*(শ্রীচৈঃচঃমধ্য=১৭|১৭০)*
*নিত্য গুরু-সাধু-বিপ্র-মর্য্যাদা দাতা মহাপ্রভুর কথা শুনে ব্রাহ্মণ বিস্মিত ও ভীত হয়ে বললেন, আপনি সন্ন্যাসী,আমি অধম গৃহস্থ।আমার প্রতি এ সমস্ত কথা বলা কখনও উচিত হয় না।তবে আপনার প্রেম দেখে অনুমানে আপনাকে শ্রীমাধবেন্দ্র পুরী গোস্বামীর সঙ্গে কোন সম্বন্ধ আছে বলে মনে হচ্ছে।যেখানে কৃষ্ণ-প্রেম সেখানে তাঁর সম্বন্ধ।তা ছাড়া এইরকম অন্যত্র দুর্লভ ; অন্য স্থানে এ প্রেমের গন্ধও নেই। অতঃপর বলভদ্র ভট্টাচার্য্য (মহাপ্রভুর সঙ্গী সেবক ব্রাহ্মণ)মহাপ্রভুর গুরু-পরিচয় প্রদান করলেন।শুনে সনোড়িয়া ব্রাহ্মণ নাচতে লাগলেন।অনন্তর মহাপ্রভুকে নিয়ে ব্রাহ্মণ নিছের গৃহে এলেন এবং মহাপ্রভুর পরিচর্য্যা করতে লাগলেন।রন্ধনের যোগাড় করে দিলেন।বলভদ্র ভট্টাচার্য্য রন্ধন করতে লাগলেন।*
*ভাগবত-ধর্ম মর্য্যাদা-রক্ষক মহাপ্রভু হাস্য করতে করতে বিপ্রের প্রতি বললেন=*
*পুরী গোসাঞি তোমার ঘরে কর্যাছেন ভিক্ষা।*
*মোরে তুমি ভিক্ষা দেহ, এই মোর শিক্ষা।।*
*(শ্রীচৈঃ চঃ মধ্য=১৭|১৭৭)*
*সনোড়িয়া ব্রাহ্মণ -- সুবর্ণ-বণিক জাতির যাজক ব্রাহ্মণ,এঁরা নীচ ব্রাহ্মণ!এঁদের ঘরে সন্ন্যাসীগণ ভিক্ষা গ্রহণ করেন না।তথাপি মহাভাগবত শ্রেষ্ঠ শ্রীমাধবেন্দ্র পুরী সনোড়িয়া ব্রাহ্মণের বৈষ্ণব সদাচার দেখে তাঁর গৃহে ভোজন করেছিলেন।ভাগবত সাধুগণ বাহ্য জাতির অপেক্ষা রাখেন না।তাঁদের বিচার=যে কৃষ্ণ-ভজন করে সে বড়।*
*তোমারে ভিক্ষা দিব বড় ভাগ্য সে আমার।*
*তুমি-- ঈশ্বর,নাহি তোমার বিধি-ব্যবহার।।*
*মুর্খ লোক করিবেক তোমার নিন্দন।*
*সহিতেষনা পারিমু সেই"দুষ্টের"বচন।।*
*(শ্রীচৈঃ চঃমধ্য=১৭|১৮২-১৮৩)*
*সনোড়িয়া ব্রাহ্মণের এ কথা শুনে মহাপ্রভু বললেন-- শ্রুতি,স্মৃতি ও মুনিগণ কেহ এক মত নহে।সাধুগণের ব্যবহার ধর্ম সংস্থাপন হেতু।শ্রীপুরী গোস্বামী যে আচরণ করেছেন,সেই আচরণই ধর্মসার স্বরূপ।অতঃপর সনোড়িয়া ব্রাহ্মণ মহাপ্রভুকে বহু যত্ন করে ভোজন করালেন। মহাপ্রভু জগতে শ্রীগুরু মর্য্যাদা-ধর্ম স্থাপন করলেন,তাঁর হাতে ভোজন করে। অতঃপর মহাপ্রভু ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে মথুরার চব্বিশ ঘাট দর্শনাদি করলেন।যাবৎকাল মহাপ্রভু বৃন্দাবনাদিতে ভ্রমণ করেছিলেন,তাবৎকাল এ ব্রাহ্মণটি তাঁর সঙ্গে ছিলেন।*
*🙏বানান,ভুল ভ্রান্তি মার্জনীয়🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
