শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১. প্রভু নিত্যানন্দের বংশ লতিকা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_88.html

 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
꧁ ❤️🪴 *১. প্রভু নিত্যানন্দের বংশ লতিকা* 🪴❤️ 
        ꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
      এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
      এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
        ꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র  ꧂
      এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস  ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 শাণ্ডিল্য গোত্রীয় ভট্ট নারায়ণ চতুর্বেদীর উত্তরপুরুষ। শ্রীমন্নিত্যানন্দের পিতৃদেব শ্রীলমুকুন্দ বন্দোপাধ্যায়, হাড়াই পণ্ডিত বা হাড়ো ওঝা নামে খ্যাত ছিলেন। হাড়াই পণ্ডিতের বংশানুক্রমিক বাস ছিল এই গ্রামে। ইনি বংশপরম্পরায় এই ভবনে বাস করতেন। (বর্তমানে হাড়াই পণ্ডিত ভবন নামে পরিচিত) এঁর বংশ লতা বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে পাওয়া যায়। প্রামাণ্য তালিকাটি নিম্নরূপ ।
কনৌজ থেকে আগত (১) শাণ্ডিল্য গোত্রজ ক্ষিতীশ, (২) ভট্টনারায়ন চতুর্বেদী, (৩) আদিবরাহ, (৪) বৈনতেয়, (৫) সুবুদ্ধি,(৬) বিবুধেশ,(৭) গুহ, (৮) গঙ্গাধর,(৯) সুহাস ,(১০) শকুনি (গয়ঘর),(১১) মহেশ্বর বন্দ্যোপাধ্যায় (কুলীন),(১২) মহাদেব,(১৩)তিকু,(১৪)নেঙ্গুল, নেঙ্গুলের পঞ্চপুত্র। গঙ্গা, সোম,সিধু,লখাই ও মিহির, (১৫) মিহিরের ধারাই এস্থলে আমাদের আলোচ্য। মিহিরের পুত্র (১৬) ভাস্কর তা হতে (১৭)পুষ্কর,(১৮) সৃষ্টিধর , (১৯)মালাধর,(২০)বৃষকেতু (২১) চন্দ্রকেতু (২২) নকড়ি বাঁড়ুরি (সুন্দরমল্ল বা মুরারী নামেও খ্যাত), মুকুন্দ ওঝা ( হাড়াই পন্ডিত নামে খ্যাত) এই মুকুন্দের জ্যেষ্ঠ পুত্রই *শ্রীনিত্যানন্দপ্রভু*।
(প্রেম বিলাসের চতুর্বিংশ বিলাসে পাওয়া যায় __
ভট্ট নারায়ন শাণ্ডিল্য গোত্র চতুর্বেদী হন।
 তাঁর পুত্র আদিবরাহ জানে সর্বজন।।
 তাঁর পুত্র বৈনতেয়, সুবুদ্ধি তাঁর তনয়।
 সুবুদ্ধির বিবুধেশ, তাঁর পুত্র গুহ হয়।।
 গুহের পুত্র গঙ্গাধর তার তনয় সুহাস।
 তার পুত্র শকুনি যাঁর সর্ব শাস্ত্রাভ্যাস।।
 তার পুত্র মহাদেব শাস্ত্রেতে প্রবীণ। 
মহাদেবের পুত্র তিকু, তার পুত্র নেঙ্গুল।।
নেঙ্গুলের বহু পুত্র পণ্ডিত প্রবর।
গঙ্গা, সোম, সিধু, লখাই, মিহির।
 মিহিরের পুত্র পণ্ডিত প্রবল ভাস্কর। 
ভাস্করের পুত্রের নাম হয় পুষ্কর।।
তার পুত্র সৃষ্টিধর। তার পুত্র মালাধর।। 
মালাধরের পুত্রের নাম বৃষকেতু হয়।
 তার পুত্র চন্দ্রকেতু জানিহ নিশ্চয়।।
 চন্দ্রকেতুর পুত্রের নাম সুন্দরমল্ল নকড়ি বাড়ুরী।
 তার পুত্র হাড়ো ওঝা, মুকুন্দ নাম যাঁরি।।
 তাঁর পুত্র নিত্যানন্দ যিঁহো বলরাম। 
তাঁর পুত্র বীরভদ্র সর্ব গুণধাম।।
হাড়াইপন্ডিত ভবনেই গয়ঘর-বন্দ্য, ভট্টনারায়ণ সন্তান বটব্যাল-উপাধিক কুলে শ্রীনকড়ি বন্দ্যোপাধ্যায় মহাশয়ের পুত্র শ্রীমুকুন্দ বন্দ্যোপাধ্যায় (হাড়াই ওঝা নামে পরিচিত) মহাশয়ের জন্ম হয়। এই হাড়ো ওঝা বা হাড়াই পণ্ডিতের প্রথম পুত্র ভুবনপাবন শ্রীশ্রীমন্নিত্যানন্দ। ভক্তিরত্নাকরের একাদশ তরঙ্গে পাওয়া যায় __(শ্রীমতী জাহ্নবা ঠাকুরানীর সঙ্গে জনৈক একচক্রাবাসী বৃদ্ধ ব্রাহ্মণেরকথোপকথনে।)__
 একচক্রা গ্রামে এক বিপ্র পুণ্যবান।
 ওঝা খ্যাতি জানি, মনে নাই তার নাম।।
 অতি অর্থবন্ত ওঝা প্রবীণ সর্বাংশে।
যজমানে স্নেহ তাঁর অশেষ বিশেষে।।
 পূর্ব ঋষি প্রায় যে, সকল ক্রিয়া তার।
বিপ্রের লক্ষণ যত তাহাতে প্রচার।।
 যদ্যপি সুন্দরামল্ল বন্দ্যঘাটি গাঁই।
তথাপি বেষ্ঠিতশ্রেষ্ঠ পূজ্য সর্ব ঠাঁই।।
 অতি অল্প বয়সে মু দেখিনু তাঁহারে।
শুনিনু চরিত্র তাঁর বিজ্ঞলোক দ্বারে।।
পরমা সুশীলা সেই ওঝার বনিতা।
 পুত্রবতী হইয়াও হইলা দুঃখিতা।।
 জন্মিল যে পুত্র তাহে কেহ না রহিল।
 শেষে এক পুত্র শুভক্ষণেতে জন্মিল।।
দেখি পুত্রে ওঝা হর্ষ-বিষাদ অন্তরে।
 পুত্রে সমর্পণ কৈল পার্বতী শঙ্করে।।
ওঝা নিজ পত্নীসহ বিচার করিয়া।
 পুত্র-নাম থুইল হাড়ো খেদ যুক্ত হইয়া।।
 অন্যে অন্য নাম রাখিলেন হর্ষচিতে।
কেবা না আইসে হেন বালক দেখিতে।।
দিনে দিনে বাড়ে পুত্র অতি রূপবান।
 দেখি পত্নীসহ ওঝা জুড়ায় নয়ান।।
অন্নপ্রাশনাদি ক্রমে কৈল যথোচিত।
 পুত্রের চেষ্টায় ওঝা সদা উল্লসিত।।
 হৈল বিবাহযোগ্য দেখিয়া পুত্রেরে।
 দিলেন বিবাহ এই গ্রামে অল্প দূরে।।
যৈছে পুত্র তৈছে পুত্রবধূ পদ্মাবতী।
 বিবাহ সময় হৈল সর্বত্র সুখ্যাতি।।
ওঝা ভার্যাসহ হর্ষে পূণ্য উপার্জনে।
 হইল দোঁহার পরলোক কিছুদিনে।।
পিতা-মাতা বিনা হাড়ো ব্যাকুল হিয়ায়।
 কৈল অর্থব্যয় বহু দোঁহার ক্রিয়ায়।।
সর্ব শাস্ত্রে হাড়ো ওঝা হইল পন্ডিত। 
হাড়াই পন্ডিত নাম হইল বিদিত।।
অনন্য বৈষ্ণব-বিষ্ণুভক্তি তত্ত্ব-জ্ঞাতা।
পরমাবৈষ্ণবী তার পত্নী প্রতিব্রতা।।
সে দোঁহার চরিত্র কহিতে সাধ্য নয়।
 জগতের মাতা-পিতা হেন জ্ঞান হয়।।
 প্রশংসে সকলে দেখি অতি শুদ্ধাচার।
 অতি প্রীত বিষ্ণু আরাধনায় দোঁহার।।
বিষ্ণু অনুগ্রহে হৈল অপূর্ব সন্তান। 
সর্বজ্যেষ্ঠ যেঁহ জন্মাদিক কহি তান।।
 শ্রীপদ্মাবতীর গর্ভসঞ্চার হইতে। 
হইল মহানন্দ লাভ হাড়াই পন্ডিতে।।
ধন্য ধন্য হাড়াই পণ্ডিত বিপ্রবর।
 ধন্য পদ্মাবতী ধৈন্য তাহার উদর।।
মহাশুভক্ষণে পদ্মাবতী-গর্ভ হইতে।
 জন্মিল বালক তার তুলনা কি দিতে।।
পুণ্যবতীগন সে বালক নিরখিয়া।
 করে আশীর্বাদ অতি বিহ্বল হইয়া।।
 কেহ কহে এ যেন বালক কভু নয়।
 হেম-নবনীতের পুতুলী বুঝি হয়।
 নামকরণাদিকালে হইল মহানন্দ। 
*বালকের নাম তবে হইল নিত্যানন্দ।।*
ক্রমশ.....
*(তথ্য ঋণ ___শ্রীশ্রীনিত্যানন্দ জন্মস্থান আশ্রম গ্রন্থ)*
✧═══════════•❁❀❁•═══════════✧      
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
       
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
          ꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস  
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ। 
DEMOCRATIC NITYANANDA (Facebook Group) 👉 https://www.facebook.com/groups/1370545549769377/?ref=share
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds