✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৯১. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ 🌐 MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*৯১ কৃত্তিবাসী রামায়ণ সংক্ষেপে*
*🏹রাবণ বধ পর্ব🏹*
*🌻গত পর্বে পবন-পুত্র হনুমান ব্রাহ্মণ জ্যোতিষরূপ ধারণ করে মন্দোদরীর নিকট ছলনা করে রাবণের মৃত্যুবাণ হরণ করে এনেছেন🌻*
*🌹শ্রীরামচন্দ্র রাবণের মৃত্যুবাণ হাতে পেয়ে মনে ভীষণ বল(শক্তি) এলো যে,আমি রাবণ বধ করে আমার সীতাকে উদ্ধার করতে পারব, আমার মনের সব জ্বালা দূরীভূত হবে।তাই শ্রীরাম বলছেন,রাবণ!কি ভাবছ ব'সে,এসো,রণস্থলে এসো তোমার ভবলীলা সাঙ্গ করব।এই বলে রামচন্দ্র ধনুকে টঙ্কার দিলেন।টঙ্কার শুনে রাবণ যুদ্ধে রত হলেন,তুমুল যুদ্ধ শুরু হল,মহাকোপে বাণ বৃষ্টি করতে শুরু করলেন রাবণ।রাবণের প্রত্যকটি বাণ নিবারণ করলেন।ঐদিকে দেবগণ জানতে পেরেছেন রাবণের মৃত্যুবাণ ভগবানের কাছে গচ্ছিত হয়েছে তখন তাঁরা মহা আনন্দ করতে লাগলেন,কেবল রাবণ বধের অপেক্ষায় রইলেন।*
*🌻শূন্যপথে থাকিয়া অমরগণ দেখে।*
*🌻মৃত্যুবাণ রঘুনাথ যুড়িলা ধনুকে।।*
*🌻হংসাকৃতি বাণের যে মুখের আকার।*
*🌻বাণ দেখি দেবগণের লাগে চমৎকার।।*
*🌹সোনা দিয়ে রচিত সেই বাণ,বাণের মুখেতে গুপ্তবেশে অগ্নি বসে আছেন।পশুপতি বাণের মাঝখানে বসে আছেন।এবারে শ্রীরাম মন্ত্র পড়ে ব্রহ্মবাণ ধনুকে জুড়লেন।যখনই ধনুকে জুড়লেন,ধনুকের মুখ থেকে ধূয়া ও ব্রহ্ম-অগ্নি জ্বলতে লাগল।*
*🌻মহাশব্দ করিয়া সঘনে গর্জে বাণ।*
*🌻দেখিয়া যে রাবণের উড়িল পরাণ।।*
*🌻চিনিল রাবণ রাজা দেখি মৃত্যুবাণ।*
*🌻জানিল যে এই বাণে বাহিরাবে প্রাণ।।*
*🍀বিশ্বামিত্র স্মরণ করে রামচন্দ্র নিক্ষেপ করলেন,করা মাত্র রাবণের বুকে লাগলে দুইভাগ হয়ে গেল।ছটফট করতে করতে ভূমিতলে পড়ে গেল,তখন ইন্দ্র,চন্দ্র,কুবের,বরুণ প্রভৃতি দেবতাগণ মহানন্দে কানাকানি করতে লাগলেন এবং বলতে লাগলেন দুষ্ট রাবণের হাত থেকে আমরা মুক্ত হলাম।দেবতাগণ বলেন পূর্বে কতবার মরেছে কতবার জীবীত হয়েছে এবার আর রক্ষা নেই, স্য সত্যই ব্রহ্মবাণে রাবণ মারা গেছে।কিন্তু দেবতাগণের বিশ্বাস হয় না, পূর্বের অভিজ্ঞা!আবার তাঁরা বলছেন এবার যদি রাবণ না মরে তাহলে আমরা কেউ বাঁচব না।*
*🌻রামায়ণে বাল্মিকী লিখিল পূর্বকালে।*
*🌻মহাশয়ন করিবে রাবণ রণস্থলে।।*
*(মহাশয়ন=মৃত্যু)*
*🌻রাবণ মরিবে হেন নাহিক পুরাণে।*
*🌻অতএব না মরিবে ভাবি হেন মনে।।*
*🌻কোন দেব বলে,রাবণের মৃত্যু আছে।*
*🌻অমর হইতে বর পায় কার কাছে?*
*🌻জানিল বাল্মিকী মুনি পুরাণানুসারে।*
*🌻রাবণ দুর্জয় হবে বিখ্যাত সংসারে।।*
*🌹রাবণ শরাঘাতে জরজর হয়ে রণস্থলে পড়ে আছেন।কিছুক্ষণের মধ্যেই মারা যাবেন সন্দেহ নেই। তাই শ্রীরাম মনে মনে ভাবলেন তাঁর কাছ হতে কিছু রাজনীতি শিক্ষা গ্রহণ করি।*
*🌹শ্রীরাম বললেন,পিতার কাছে রাজনীতি শিক্ষার সময় পাইনি, যেই একটু বড় হলাম বিয়ে করে অযোধ্যায় এলাম।*
*🍀অভিপ্রায় ছিল যে শিখিতে রাজনীত।*
*🍀সে আশা নারাশা হলো বিধি বিড়ম্বিত।।*
*🍀পিতৃসত্য পালিতে আসিতে হলো বনে।*
*🍀বনে বনে চৌদ্দ বছর ফিরি দুইজনে।।*
*🌻বানর-ভল্লুক নিয়ে বনে বনে ঘুরে বেড়ায়,কে শেখাবে রাজনীতি?কে শেখাবে রাজধর্ম?লক্ষ্মণ রাবণের কাছে গেলে,দশানন তাঁদের দেখে স্তুতি করতে লাগলেন।দশানন বললেন,হে ঠাকুর লক্ষ্মণ!তোমার শ্রীচরণ আমার মস্তকে দাও অনেক যুদ্ধ করলাম অনেক কটু কথা বলেছি আমায় ক্ষমা কর।তখন লক্ষ্মণ বললেন,হে রাবণ!তোমার কোন দোষ নেই,সবই বিধির লিখন।তখন লক্ষ্মণ বললেন,কিছু রাজনীতির কথা বলো।*
*🌹তখন রাবণ বললেন,যদি রামচন্দ্র আমার কাছে আসেন তবে ভাল হয়।ভাই দাদাকে বললেন,আমি রাজনীতির কথা বলতে বললে,রাবণ বললেন,শ্রীরাম এলে বলব।রামচন্দ্র কাছে এলে রাবণ স্তব-স্তুতি করলেন,*
*🍀উঠিতে শকতি নাই রাজা দশাননে।*
*🍀ভক্তিভাবে প্রণাম করিল মনে মনে।।*
*🌻বাণের আঘাতে সর্বাঙ্গ অবশ প্রায় কথাও ঠিকমত বের হচ্ছে না।রামচন্দ্রকে সামনে দর্শন করে বললেন,*
*🍀চিরদিন আমি দাস চরণে তোমার।*
*🍀শাপেতে রাক্ষসকুলে জনম আমার।।*
*🍀মহীতলে ভ্রমিতে ভ্রমিতে তিন জন্ম।*
*🍀আসুরিক বুদ্ধি নাহি জানি ধর্মাধর্ম।।*
*🌻হে প্রভু!তুমি যে গোলোকের পতি তা আমি জানি।তখন শ্রীরাম বললেন,তুমি যা শুনেছ সবই সত্য,*
*🍀ধর্মাধর্ম রাজধর্ম তোমাতে বিদিত।*
*🍀তব মুখে কিঞ্চিৎ শুনিব রাজনীত।।*
*🌻রাবণ বললেন,কোন ভাল কর্ম করতে হলে,পরে করছি,কাল করব, এই ভাবনা থেকে দূরে থাকতে হবে।তার প্রমাণ আমি,একদিন আমি স্বর্গপুর হতে আসছিলাম পথে যমপুরী দেখলাম, "তিন দ্বারে তিন স্থানে আছে সাধুজন।শূন্য হতে দেখিলাম যমের ভবন।।*
*🍀দেখলাম দক্ষিণদিকে পাপীদের রাখা হয়েছে,দিন রাত্রি সমানে পাপীদের শান্তি দেওয়া হচ্ছে।চৌরাশিটি নরক কুন্ড দেখলাম,সেই সেই কুন্ডে পাপীদের মুখ ডুবিয়ে শাস্তি দেওয়া হচ্ছে।পাপীদের ঐ অবস্থা দেখে আমার মায়া হল, এবং পাপীদের সমস্ত দুঃখ দূর করব এই মনে করে লঙ্কায় এলাম।*
*🌹পূরাব নরককুন্ড নিত্য করি মনে।*
*🌹আজ কাল করিয়া রহিল বহুদিনে।।*
*🌹হেলায় রহিল পড়ে না হয় পূরণ।*
*🌹তার পর তব সঙ্গে বাজিল এ রণ।।*
*🌹কুন্ড পূরাইতে যবে করিনু মনন।*
*🌹তখনি পূরালে পূর্ণ হইত সে পণ।।*
*🌹হেলাতে রাখিনু ফেলে না হইল আর।*
*🌹মনের সে দুঃখ মনে রহিল আমার।।*
*🌻শ্রীরামের সামনে নীতিকথা বলতে বলতে রাবণের জিহ্বা জড়িয়ে আসিল।তাঁর প্রাণবায়ু দেহ ছেড়ে বেড়িয়ে গেল।সুরপুরে জয়ধ্বনি উঠল।রাবণের মৃত্যুতে গান্ধর্ব এবং অপ্সরাদের নৃত্য গীত চলতে লাগিল।*
*🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
