✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৬৭. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_66.html ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৭)তুলসীদাস রামায়ণ*
*🌻অযোধ্যা কান্ড🌻*
"""""""""""""""""""""""""""""""''""""""
*🌻কানা,খোঁড়া ও কুব্জ, এইসবের কপটতা ও চাতুর্য্য সম্বন্ধে সাবধান থাকতে হয়,আর তা যদি নারী এবং বিশেষ করে দাসী হয় তাহলে তো কথায় নেই,এই বলে ভরতজননী কৈকেয়ী মৃদু হাসলেন। তিনি আবার বললেন,হে প্রিয়ংবদা মন্থরা! আমি যা বলেছি তোর ভালোর জন্যই বলেছি।তোর উপর স্বপ্নেও রাগ নাই। সেই শুভ দিন মঙ্গলপ্রদ তখনই হবে যখন তোর কথা সত্য হবে (অর্থ্যাৎ রামের রাজ্যাভিষেক হয়ে যাবে )।জ্যেষ্ঠ হবে রাজা আর অনুজ সেবক, এই নিয়মই তো সূর্য্যবংশে বহুকাল থেকে চলে আসছে।এতে তো দোষের কিছু নেই।যদি তোর কথা অনুসারে রামচন্দ্রের যুবরাজ পদে অধিষ্ঠিত হওয়ার দিন আগামীকাল ঠিক হয়ে থাকে,তাহলে হে সখী!তুই তোর মনের মতন জিনিস চেয়ে নে,আমি তা দেবো।সব মা-ই রামের কাছে কৌশল্যা-সম প্রিয়।আমার উপর তো তার বিশেষ প্রীতি।আমি এই কথা পরীক্ষা করে তবেই বলছি। আমার যদি পুনর্জন্ম হয় তাহলে বিধাতা যেন আমাকে রামের মতন পুত্র ও সীতার মতন পুত্রবধূ দেন।রাম আমার কাছে প্রাণাধিক প্রিয়।তার রাজ্যাভিষেকে তোর মনে কিসের ক্ষোভ? তোকে ভরতের দিব্যি দিচ্ছি, সোজাসুজি বল না,তুই কী চাস?তুই আনন্দের সময়ে মনটাকে বিষিয়ে তুলছিস কেন?*
*🌻মন্থরা বলল, একবার বলেই আমার সব শখ মিটে গিয়েছে।এবার তো আর একটা জিভ লাগিয়ে বলতে হবে।আমার ভাগ্যটাই এমন। ভালো কথা বললেও তা শুনে তোমার দুঃখ হয়!স্বকপোলকল্পিত বাকচাতুর্য্য সম্পন্ন সত্য-মিথ্যা কথা যারা বলে, তারাই তোমার প্রিয়। আমার কথা তোমার পছন্দ হয় না। বেশ!আমিও এবার থেকে তোমার মন ভোলানো কথা বলব অথবা সারাদিন চুপ করে থাকব।বিধাতা আমাকে প্রতিবন্ধী করে পরাধীন করে দিয়াছেন।অন্যকে দোষ কেন দেব?নিজের কর্মেরই ফল ভোগ করছি, যা দিয়েছি প্রতিদানে তাই পাচ্ছি।রাজা যে কেউ হোক না কেন আমার কি মাথাব্যথা?দাসী থেকে তো রাণী হয়ে যাব না! আমার স্বভাবই তো সকলকে উত্যক্ত করা। তোমার অমঙ্গল আমি সহ্য করতে পারি না, তাই দু-চারটে কথা বলে ফেলেছি। কিন্তু হে দেবি!আমার অন্যায় হয়েছে স্বীকার করলাম, এবাকার মতন ক্ষমা করে দাও।*
*🌻অস্থিরবুদ্ধি তার উপর দেবতাদের মায়ায় বশীভূত সেই মন্থরার ছলনাকারী মিষ্ট কথায় প্রভাবিত হয়ে রাণী কৈকেয়ী তাঁরই অমঙ্গলকারী মন্থরাকে নিজ সুহৃদ মনে করে তার উপর বিশ্বাস করে বসলেন।রাণী বারে বারে তাকে অনুরোধ উপরোধ করে তার অসন্তোষের কারণ জানতে চাইলেন। তিনি যেন তখন কিরাত রমণীর বংশী বাদনে মোহিত-মৃগ হয়ে পড়েছিলেন।ভবিষ্যতের ঘটনার দিকে রাণীর বুদ্ধি পরিবর্তন হল।কার্য্যসিদ্ধি হয়েছে মনে করে দাসী আনন্দিত হল।তখন দাসী জানাল যে রাণীর ধারণা যে সে ঘরভাঙ্গানে, তাই সে প্রকৃত ঘটনা বলতে ভয় পাচ্ছে।অতঃপর অনেক বাগ্ জল রচনা করে,অযোধ্যার জন্য শনির সাড়ে সাত বৎসরব্যাপী দৃষ্টিসম দাসী মন্থরা বলল।হে রাণী!তুমি বলেছ যে সীতা আর রাম তোমার প্রিয় আর রামও তোমাকে শ্রদ্ধা করে তা তো সত্য অবশ্যই। কিন্তু সে সব তো অতীতের ঘটনা।দিনকাল বদলে গেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অনেক সময় মিত্রও শত্রুসম আচরণ করতে থাকে।যে সূর্য্য কমলবনকে প্রতিপালন করে সেই আবার জলের অভাবে তা ছারখারও করে দেয়।তোমার সতীন কৌশল্যা যে তোমাকে মূলশুদ্ধ উঠিয়ে ফেলবার চেষ্টা করছে বা ব্যবস্থা করছে!সময় মতন বেড়া দিয়ে তাকে না আটকালে তুমি বিপদে পড়বে।তুমি রাজাকে বশীভূত মনে করে নিজেকে সৌভাগ্যবতী রমণী মনে কর, কিন্তু রাজা মুখে মিষ্ট হলেও অন্তরে অন্যরকম (মলিন)।তুমি সহজ সরল ছলচাতুরী জান না। রামজননী কৌশল্যা অতিশয় চতুরা ও কুটিলা তার নাগাল পাওয়া কঠিন,সে সুযোগ বুঝে কাজ সমাধা করে নিয়েছে।রাজার ভরতের মামাবাড়ী পাঠানোর বুদ্ধি রামজননীর প্ররোচনায় হয়েছে।*
*কৌশল্যা ভাবে,সতীনগণ তো তাকে সেবা করে থাকে একমাত্র ভরতজননী তুমি ব্যতিক্রম, কারণ তুমি রাজাকে বশীভূত করে রেখেছো।তাই মা আমার!তুমিই হলে তার একমাত্র পথের কাঁটা। কিন্তু সে ভীষণ চতুরা।তার মনের কথা অন্যকে জানতে দেয় না।সে তা সযত্নে লুকিয়ে রাখে।রাজার তোমার উপর বিশেষ প্রীতি ধারণ সতীন কৌশল্যার ভালো লাগবে কেন? তাই সে কৌশল করে রাজাকে হাত করে ভরতের অনুপস্থিতির সুযোগ নিয়ে,রামের রাজ্যাভিষেকের লগ্ন ঠিক করে নিয়েছে।রঘুকুল রীতি অনুসারে রামের রাজ্যাভিষেক হোক তা কে না চায়?তা শুনে আমি খুব আনন্দ পেয়েছি। কিন্তু ভবিষ্যতের কথা ভেবে আমার যে ভয় হয়।তার (কৌশল্যার) চক্রান্ত করবার ফল অবশ্যই পাওয়া উচিত।*
*🌻এইভাবে কোটি বাগজাল রচনা করে মন্থরা কৈকেয়ীকে উলটো পালটা বুঝাল আর শত সতীনদের কাহিনী বলে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি করল।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*ধারাবাহিক*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
