শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রীরাধা কর্তৃক শ্রীদামকে অভিশাপ এবং শ্রীদামের অভিশাপে রাধা ভূমণ্ডলে বৃষভানু কন্যারূপে জন্ম বৃত্তান্ত 🙏 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/biroja.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
        ꧁  শ্রীরাধা কর্তৃক শ্রীদামকে অভিশাপ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
  ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীরাধা অতি দুঃখার্ত্তা শ্রীদামঃ বচনং শৃণুঃ।
শ্রীরাধা ক্রোধ সংযুক্তা অভিশাপ করত্তি চ॥
-----------------------------------------------------------------
মুনি বলে কৃষ্ণ কথা শুন নরপতি।
একদা গোলোকে কৃষ্ণ আনন্দিত মতি ৷৷
বিরজা সখীরে লয়ে কত লীলা করে।
হেরি রাধা ক্রোধান্বিতা গোবিন্দ উপরে ।।
নানাবিধ কটূত্তর করিলেন প্যারী।
তাহা হেরি শ্রীদাম বলে ত্বরা করি ৷।
শ্রীদামের কোপ হয় শ্রীরাধার তরে।
রক্তবর্ণ আঁখি করি কহে শ্রীরাধারে ।।
শ্রীদাম বলিল মাতা কেনে বারে বার।
কেন কটুবাক্য বল সখারে আমার ।।
কেন তাঁরে অবিচারে করহ ভর্ৎসন।
ব্রহ্মাণ্ডে ঈশ্বর যিনি জগত তারণ ৷৷
যারে সেবি হও তুমি পরম ঈশ্বরী।
দ্বন্দ্ব কর তার সহ মিছে ছল করি ৷৷
দেব দেবী সদা যার করেন বন্দন।
পঞ্চমুখে স্তব করে দেব পঞ্চানন ৷৷
অকারণে কেন রাধে ঈশ্বরের প্রতি।
দ্বন্দ্ব করিতেছ তুমি তাঁহার সংহতি ।।
শ্রীদামের কাছে শুনি এরূপ বচন।
শ্রীরাধা হইল তবে কোপে কম্পমান ৷৷
শ্রীদামেরে বলে রাধা নিষ্ঠুর বচন।
ক্রোধে কম্পান্বিতা রাধা আরক্ত লোচন ৷৷
বলে নিন্দা কর মোরে কোপে এতদূর।
ভারতে লইবে জন্ম হইয়া অসুর ৷৷
কেবা দেখি রক্ষা করে দিনু অভিশাপ।
ধরাতে যাইয়া ভোগ করহ সত্তাপ ৷৷
শ্রীরাধার বাণী শুনি কম্পিত অধরে।
শ্রীদাম দিলেন শাপ শ্রীরাধার তরে ৷৷
মানুষের মত কোপ হেরি দুরাচার।
হইবে মনুষ্য জন্ম ব্রজেতে তোমার ৷৷
ইহাতে সন্দেহ নাই শুন হে রাধিকে।
বৃন্দাবনে অবশ্য পাইবে কৃষ্ণকে ৷৷
সেখানেই শতবর্ষ বিচ্ছেদ তোমার।
হইবেক শ্রীরাধিকে শাপেতে আমার ৷৷
তারপরে পাবে তুমি কৃষ্ণ দরশন।
আগমন করি পরে গোলোক ভবন ৷৷
অভিশাপ দিয়া নমি রাধার চরণে।
কহে অভিশাপ কথা কৃষ্ণচন্দ্ৰ স্থানে ৷৷
শ্রীদাম কান্দিয়া বলে নয়নের জলে।
শ্রীকৃষ্ণ বলেন যাহ ধরণী মণ্ডলে ৷৷
অসুরের কুলে জন্ম হইবেক জয়।
শঙ্করের শূলাঘাতে হইবে বিজয় ।।
শ্রীদাম বলেন শুনি শ্রীহরির বাণী।
নয়নেতে জলধারা বহিছে তখনি ৷৷
তব ভক্তিহীন নাহি হই কদাচন।
হৃদয়েতে থাকে যেন কমল চরণ ৷৷
হরিকে প্রণমিয়া শ্রীদাম চলিল।
সেই শঙ্খচূড় তুলসীর পতি হল।।
শ্রীদাম চলিলে রাধা গেল কৃষ্ণ স্থান।
কৃষ্ণকে কহিল সব শ্রীদাম আখ্যান ৷৷
শ্রীদামের অভিশাপে রাধা ভূমণ্ডলে।
বৃষভানু কন্যারূপে আইল গোকুলে ৷৷
🙏 প্রভাস খন্ড 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





adds