শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

তুলসী ব্যবহার বিধি ❇️ তুলসী চয়নের নিষিদ্ধ দিন ও সময় গুলি কি কি ❓❓❓ 🍃শ্রীবৃন্দাদেবীধ্যানম্ 🍃 মন্ত্রোযথা 🍃স্নানমন্ত্র যথা 🍃 প্রদক্ষিণ মন্ত্র 🍃 প্রণাম মন্ত্র 🍃 তুলসী চয়ন মন্ত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/tulsi_19.html

 ✧═══════════•❁❀❁•═══════════✧
                   ꧁ তুলসী ব্যবহার বিধি 
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
  ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
ছিন্ন এবং বৃত্ত (বোঁটা)-হীন তুলসীপত্র দ্বারা বিষ্ণুপূজা নিষিদ্ধ। তুলসী স্নান, প্রণাম, চয়নমন্ত্র পাঠ ও প্রদক্ষিণ না করে তুলসীচয়ন করলে তদ্দ্বারা বিষ্ণুপূজা হয় না। অচ্ছিন্ন এবং বৃত্তসহ তুলসী চয়ন করবে। তুলসীর শাখা ভঙ্গ করলে বিষ্ণুর হৃদয়ে ব্যথা দেওয়া হয়ে থাকে। এজন্য চয়নকারীকে সাবধানে এবং যত্নপূর্বক তুলসী চয়ন করতে হয়। তুলসী চয়নের নিষিদ্ধ দিন ও সময় গুলি হলো ----পূর্ণিমা, অমাবস্যা, দ্বাদশী, সংক্রান্তি, বাসীবস্ত্রে, অশৌচকালে, অশুচি অবস্থায়, তৈল মর্দনান্তে, স্নান না করে, মধ্যাহ্নে, সন্ধ্যায় ও রাত্রিকালে তুলসী চয়ন নিষিদ্ধ স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে যে—
দেবার্থে তুলসীপত্রম্ গবার্থে তু তৃণাদিকং। — স্মৃতি

অর্থাৎ বিষ্ণুসেবার জন্য তুলসীপত্র এবং গবাদির নিমিত্ত নিষিদ্ধ সময়ে ও দিনেও তৃণাদি চয়ন দোষাবহ নহে।

হরিভক্তিবিলাসে বলা হয়েছে যে—দেবসেবার্থে নিষিদ্ধ দিনে তুলসী চয়ন দোষাবহ না হলেও, দ্বাদশীতে তুলসীচয়ন একেবারেই নিষিদ্ধ।
শ্রীবৃন্দাদেবীধ্যানম্
গাঙ্গেয় চাম্পেয় তড়িদ্ বিনিন্দি-
রোচিঃ প্রবাহস্লপিতাত্ম বৃন্দে!
বন্ধুকবদ্ দ্যোতিতদিব্যবাসো
বৃন্দে ভজে তচ্চরণারবিন্দম্ ॥

মন্ত্রোযথা
“শ্রীং বৃন্দাদেব্যৈ স্বাহা।”

স্নানমন্ত্র যথা
গোবিন্দ বল্লভাং দেবীং ভক্তচৈতন্য কারিণীম।
স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণভক্তি প্ৰদায়িনীম্‌॥

প্রদক্ষিণ মন্ত্র
যানি কাণি চ পাপানি ব্রহ্মহত্যাদিকাণি চ।
তৎসৰ্ব্বং বিলয়ং যাতি তুলসী তৎ প্ৰদক্ষিণাৎ ॥

প্রণাম মন্ত্র
বৃন্দায়ৈ তুলসীদেব্যৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ।
কৃষ্ণভক্তি পদে দেবি! সত্যবত্যৈ নমো নমঃ ॥

তুলসী চয়ন মন্ত্র
তুলস্যামৃত জন্মাসি সদা ত্বং কেশবপ্রিয়ে।
কেশবার্থে চিনোমি ত্বাং বরদা ভব শোভনে ৷।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





adds