✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৪২. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৪১. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪২)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*তন্ত্রমত ও বৈষ্ণবধর্ম*
~~~~~~~~~~~~~~~~~~~
*🍀তন্ত্রের এই সার্বজনীন উদারভাব ততটা বিস্তারলাভ করতে পারেনি। যেহেতু সেটি অতি অন্তরঙ্গ সাধনার অঙ্গ ছিল। পঞ্চ-মকার=মদ্য,মাংস, মৎস্য,মুদ্রা ও মৈথুন, এটিই তান্ত্রিক সাধনার উপকরণ।*
*"মদ্যং মাংসং তথা মীনং মুদ্রা মৈথুন মেব চ।*
*এতে পঞ্চ মকারাঃ স্যু র্মোক্ষদা হি যুগে যুগে"।।*
*(কালী-তন্ত্র)*
*🍀মদ্যপান সম্বন্ধে তন্ত্রের উপদেশ এই যে,মদ্যপান করতে করতে যে পর্যন্ত নেশার ভরে ভূতলে পতন না হয়, তাবৎ মদ্যপান করবে।পরে উঠবার শক্তি হলে উঠেও পান করবে। তাহলে আর পুনর্জন্ম হবে না। যথা মহানির্বাণ তন্ত্রে=*
*"পীত্বা পীত্বা পুনঃ পীত্বা যাবৎ পততি ভূতলে।*
*পুনরুত্থায় বৈ পীত্বা পুনর্জন্ম ন বিদ্যতে"।।*
*🌹এইসব তন্ত্র কথার আধ্যাত্মিক ব্যাখ্যা করে অধুনা অনেকেই সমাজকে ভুলাবার চেষ্টা করেন বটে, কিন্তু নিরপেক্ষভাবে বিচার করলে, এইসব তন্ত্রমত বৌদ্ধাচার-দুষ্ট স্বেচ্ছাচারী লোকদেরকে সংযত করবার জন্যই যে প্রচারিত হয়েছিল তা সহজেই অনুমান করা যায়।তাদের সেই তামস স্বেচ্ছাচারের প্রবাহে ধর্মভাবের বাঁধ দিয়ে বাধা প্রদান পূর্বক তাদেরকে সংযত করে বৈদিক আচারের দিকে উন্মুখ করাই তান্ত্রিক ধর্মের মুখ্য উদ্দেশ্য। মদ্যপানের উপকরণ মাংস মৎস্য মুদ্রা বা চাট্ ; এসবের বিষয় বর্ণন বাহুল্য মাত্র।শেষতত্ত্ব মৈথুনের সম্বন্ধে তন্ত্র কি ভয়ানক উপদেশ দিয়েছেন দেখুন, যথা জ্ঞানসঙ্কলিনী তন্ত্রে=*
*"মাতৃযোনিং পরিত্যজ্য বিহরেৎ সর্বযোনিষু।*
*🌻কেবল গর্ভধারিণী মাতাকে পরিত্যাগ করে তারপর বধূ,কন্যা,ভগিনী হতে আচন্ডাল সকল বর্ণের সকল স্ত্রীলোককেই সম্ভোগার্থ গ্রহণ করবে।বেদশাস্ত্র ও পুরাণাদিতে এইরকম ভাবে পরস্ত্রী হরণ মহাপাপ বলে উক্ত হয়েছে।তাই উক্ত তন্ত্র বলছেন= "দূর করে দাও ঐ সব শাস্ত্রের কথা " ঐ সব শাস্ত্র তো সাধারণ পতিতার ন্যায়=*
*"বেদশাস্ত্র পুরাণানি সামান্যা গণিকা ইব।*
*একৈব শাম্ভবী মুদ্রা গুপ্তা কুলবধূরিব"।।*
*🍀একমাত্র শিবপ্রোক্ত তান্ত্রিক ক্রিয়াই কুলবধূর ন্যায় অতি গোপনীয়।ভৈরবী চক্রে যে সব নরনারী নিয়ে চক্র গঠিত হয়,তারমধ্যে পরস্পর বিবাহ প্রথাও আছে।তবে তাদের বর্ণ-বিচার নাই। যথা মহানির্বাণ তন্ত্রে=*
*"বয়োবর্ণবিচারোহত্র শৈবোদ্বাহে ন বিদ্যতে।*
*অসপিন্ডাং ভর্তৃহীনা মুদ্বহেচ্ছম্ভু শাসনাৎ"।।*
*🌼অর্থ্যাৎ শৈবোদ্বাহে বয়স বা বর্ণ বিচার নাই।ভর্তৃহীনা ও অসপিন্ডাকেও বিবাহ করা যেতে পারে, এটাই শম্ভুর শাসন।এদের মধ্যে আবার সন্তানও হত এবং তারা নিম্ন লিখিত বিধানে জাতিবর্ণের মধ্যে পরিগণিত হত।*
*"শৈবো ভার্য্যোদ্ভবাপত্য মনুলোমেন মাতৃবৎ।*
*সমাচরেদ্বিলোমেন তত্তু সামান্য জাতিবৎ"।।*
*🌹অনুলোমক্রমে বিবাহিতার পত্নীর গর্ভজাত পুত্র মাতৃতুল্য বর্ণ প্রাপ্ত হবে, বিলোমক্রমে বিয়ে করলে তদ্ গর্ভজাত পুত্র সামান্য জাতির মত হবে।*
*🔅দিব্যভাব-প্রাপ্ত সিদ্ধ তান্ত্রিক সাধকের আচরণ সম্বন্ধে তন্ত্র কি বলেছেন শুনুন। যথা জ্ঞানসঙ্কলিনী তন্ত্র=*
*"হালাং পিবতি দীক্ষতস্য মন্দিরে সুপ্তো নিশায়াং গণিকাগৃহেষু বিরাজতে কৌলব-চক্রবর্তী "।*
*💧যিনি মদ্য বিক্রেতার দোকানে মদ্যপান করে রাত্রিতে বেশ্যালয়ে অবস্থান করেন অর্থ্যাৎ যিনি সমস্ত শাস্ত্র,সদাচার ও সমাজের শাসনকে পদ-দলিত করে ঐরকম যথেচ্ছ আচরণ করেন, তিনিই কৌল-চক্রবর্তী।*
*🌼তান্ত্রিক সাধকগণ,এইরকমে যে কোন পরনারীকে বা যে কোন আত্মীয়াকেও শৈবমতে বিয়ে করে তাকে স্বকীয়া পত্নীরূপে সাধনার অঙ্গরূপে গ্রহণ করেন। সুতরাং তাদের সঙ্গে স্ত্রীরূপে ব্যবহার করলে কোনরকম পাতকের আশঙ্কা নাই।কেবল মাতৃযোনিই বিচার আছে ; (কিন্তু লিখতে হাত কাঁপে, মাতঙ্গী বিদ্যার উপাসকগণ সে বিচারও মানে না।তাঁদের চক্রমধ্যে স্বীয় জননী আসলেও "মাতরমপি ন ত্যজেৎ" তাকেও ত্যাগ করেন না।) ইহা অপেক্ষা নারকীয় বীভৎস কান্ড-- ইহা অপেক্ষা পাশব-প্রবৃত্তির পরিচয় আরও আছে কি না জানি না। পশুদের মধ্যে মহিষও স্বীয় মাতৃযোনি বিচার করে,শুনেছি,এরা যে তার চেয়েও অধম!হোক তন্ত্রের উদ্দেশ্যে প্রবৃত্তির মধ্য দিয়ে জীবকে নিবৃত্তির পথে উন্নীত করা, হোক শেষতত্ত্বে জীবের সর্বত্র নারীজাতির মধ্যে মাতৃত্বের বিকাশ সাধন ; কিন্তু ধর্মের নামে এইরকম জঘন্য নারকীয় দৃশ্য একেবারেই অসহ্য। তন্ত্রে সতীধর্মের আদৌ আদর নাই।*
*(গ্রন্থকারের সম্পূর্ণ উক্তি)*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 ক্রমাগত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৪৩. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
