✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৪৩. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৪২. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪৩)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*👹তন্ত্রমত ও বৈষ্ণবধর্ম👣*
"""""""""""""""""""""""""""""""""""""""""
*🌹বরং নীচ-জাতীয় স্ত্রী-সংসর্গে অধিক পুণ্য-সঞ্চয় হয়-- পবিত্র তীর্থকৃত্যের ফল লাভ হয়।যথা রুদ্রযামল তন্ত্রে=*
*"রজঃস্বলা পুষ্করং তীর্থং চান্ডালী তু স্বয়ং কাশী।*
*চর্মকারী প্রয়াগঃ স্যাদ্রজকী মথুরা মতা"।।*
*🌻অর্থ্যাৎ রজঃস্বলা স্ত্রী পুষ্কর-তীর্থ স্বরূপা,কাশী-তীর্থ স্বরূপা,চামার বা মুচির মেয়ে প্রয়াগ-তীর্থ স্বরূপা,রজকের রমণী মথুরা-তীর্থ স্বরূপা।*
*💧বোধহয় এই জন্যই বৈষ্ণব-তান্ত্রিক চন্ডীদাস রজকিনী রামীর প্রেমে আবদ্ধ হয়েছিলেন।*
*🌹বৈদিক ধর্মের প্রভাব হ্রাস হয়ে গেলে,বৌদ্ধ-তান্ত্রিক ধর্মের অবাধ প্রচারে বাংলাদেশে কিরকম বীভৎস আচার প্রবর্তিত হয়েছিল তা উপরোক্ত বর্ণনার আভাসেই বিচক্ষণ ব্যক্তমাত্রেই বুঝে নেবেন।তান্ত্রিক বৌদ্ধাচারের এই পশুবৎ ঘৃণ্য আচরণের ফলেই এই গৌড়বঙ্গের বহুতর শঙ্করজাতির উৎপত্তি হয়েছে। আর্য্য -অনার্য্যের সংমিশ্রণে ঐ শঙ্করজাতির পুষ্টি-প্রবাহ বেড়ে গিয়েছিল।*
*🍀এই তো গেল তন্ত্রের কথা,তারপর যে মায়াবাদ বা অদ্বৈতবাদের উপর স্মার্ত ধর্মের ভিত্তি সংস্থাপিত হয়েছে,সেই মায়াবাদও কিরকম ভাবে ব্যভিচারকে প্রশ্রয় দিয়েছেন, তারও কিঞ্চিৎ আভাস দেওয়া হচ্ছে। পৌরাণিক যুগে নিয়োগ প্রথানুসারে স্বামীর অভিমতে ক্ষেত্রজ পুত্র উৎপাদনের বিধি ছিল।এর প্রমাণ স্বরূপ শ্রৌতবাক্য উল্লিখিত হয়ে থাকে।যথা ছান্দোগ্যে=*
*"উপমন্ত্রয়তে স হিঙ্কারো, জ্ঞাপয়তে স প্রস্তাবঃ,স্ত্রিয়া সহ শেতে স উদ্ গীপঃ, প্রতি স্ত্রী সহ শেতে স প্রতিহারঃ কালং গচ্ছতি তন্নিধনং পারং গচ্ছতি, তন্নিধন মেতদ্বামদেব্যং মিথুনে প্রোতম্"।*
*স য এবমেতৎ বামদেব্যং মিথুনে প্রোতং বেদং মিথুনী ভবতি। মিথুনান্মিথুন্নাৎ প্রজায়তে সর্ব মায়ুরেতি জ্যোগ্ জীবতি মহান্ প্রজয়া পশুভির্ভবতি মহান্ কীর্ত্যা ন কাঞ্চন পরিহরেৎ তদব্রতম্।।(২য় প্রপাঃ ১৩খন্ড)।।*
*🌻অর্থ্যাৎ কোন রমণী অপত্যলাভের(অপত্য=পুত্র) অভিলাষে কোন ব্রহ্মচারীর সমাগমার্থিণী(উভয়ের ইচ্ছে এক) হলে,তার কথার দ্বারা সঙ্কেত করণের নাম "হিঙ্কার", জ্ঞাপনের নাম প্রস্তাব,স্ত্রীর সঙ্গে শয়ন উদগীথ,স্ত্রীর অভিমুখে শয়ন প্রতিহার,কালযাপন নিধন,এই বামদেব্য নামক সাম মিথুনে সন্নিবিষ্ট।যিনি এই বামদেব্য সামকে মিথুনে সন্নিবিষ্ট জানেন,তিনি মিথুনীভাব লাভ করে থাকেন। তিনি প্রত্যেক মিথুনে প্রজা লাভ করেন, পূর্ণায়ু লাভ করেন, প্রোজ্জ্বল জীবন লাভ করেন,প্রজা,পশু ও কীর্তিতে মহান হন। সুতরাং কোন স্ত্রীকেই পরিত্যাগ করবে না এটিই ব্রত।*
*🍀বেদ-বিভাগকর্তা স্বয়ং ব্যাসদেবও যখন ক্ষেত্রজ পুত্রোৎপাদনে নিযুক্ত হয়েছিলেন, তখন উক্ত প্রমাণ,এই বিধানের পোষক হতে পারে ; সমাগমার্থিণী স্ত্রীলোক সুন্দরী,কুৎসিতা,যুবতী কি প্রৌঢ়া,কি উচ্চবর্ণা কি নীচবর্ণা এইরকম বিচার করে কিম্বা পরাঙ্গনা-গমন-পাপ ভয়ে তাকে ত্যাগ করবে না, এটিই ব্রত।*
*☘অতি প্রাচীনকালে যে সময়ে বিবাহের তাদৃশ (সেইরকম) বাঁধাবাঁধি নিয়ম প্রবর্তিত হয়নি, এদ প্রথার সৃষ্টি হয়নি,সেই সময়ের জন্য এই বিধি প্রবর্তিত হয়েছিল।(🔥মহারাজ বল্লালসেনের সময় পর্য্যন্ত এই প্রথা অক্ষুণ্ণ ছিল। পরে পোষ্যপুত্র গ্রহণ প্রথা প্রবর্তিত হওয়ায় কুৎসিত প্রথা রহিত(বাদ) হয়ে যায় 🔥)।*
*🍀ব্রহ্মচারীর ব্রতভঙ্গের আশঙ্কায় "জীবনং বিন্দুধারণং মরণং বিন্দুপাতনাৎ", এই নিধন আশঙ্কায় স্ত্রী-সংসর্গ হতে দূরে থাকতেন,জীব সৃষ্টি প্রবাহে বাধা প্রদান করতেন,তাঁদের জন্যই এই শ্রৌতবাক্য লিপিবদ্ধ হয়েছিল = "সমাগমার্থিণী কোন স্ত্রীলোককেই পরিত্যাগ করবে না"।*
*☘শ্রীপাদ শঙ্করাচার্য্য এই শেষ বাক্যাংশের কিরকম ব্যাখ্যা করেছেন দেখুন= " ন কাঞ্চন কাঞ্চিদপি স্ত্রীয়ং ন পরিহরেৎ, সমাগমার্থিণীং বামদেব্যং সামোপাসনাঙ্গত্বেন বিধানাদেতদন্যত্র প্রতিষেধ স্মৃতয়ঃ বচন-প্রামাণ্যাচ্চ শাস্ত্রেণাস্য বিরোধঃ। শঙ্করভাষ্য।*
*🌷অর্থ্যাৎ কোন স্ত্রীলোককে নিজতল্পে সমাগম-প্রার্থিণীরূপে প্রাপ্ত হলে তাকে সাম উপাসনার অঙ্গ হেতু পরিত্যাগ করবে না।*
*🌻🌻মায়াবাদে ব্যবিচার🌻🌻*
*🍀পরাঙ্গনাগমন(পরস্ত্রীদের যাওয়া) নিষেধ সূচক স্মৃতির প্রমাণ অপেক্ষা উপনিষদের শ্রৌত-প্রমাণ বেশী প্রামাণ্য।*
*আজ এই পর্যন্ত, ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 ক্রমাগত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৪৪. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
