শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৫০. গৌড়াদ‍্য- বৈষ্ণব 🙏 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob50.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৫০. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৪৯. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫০)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
     *🙏গৌড়াদ‍্য- বৈষ্ণব🙏*
""""""""""""""""""""""""""""""""""""""""""""
*💧পাল রাজগণের অভ‍্যুদয়ের পূর্বে, ধর্মবীরগণের অপূর্ব স্বার্থত‍্যাগ, তাঁদের দেবচরিত-গাঁথা ও ধর্মাচায‍্যগণের গুরুপরম্পরা বংশাবলী কীর্তনই ধর্মনৈতিক ইতিহাস আলোচনার বিষয় ছিল।মহারাজ শশাঙ্কের সময়ে জাতীয় ইতিহাস রক্ষার দিকে লোকের সামান্য দৃষ্টি পড়ে এবং মহারাজ আদিশূরের সময়, বৈদিক সমাজের সুপ্রাচীন প্রথা অবলম্বিত হলেও "সেন" রাজগণের সময় হতেই প্রকৃত প্রস্তাবে প্রাচীন আর্য‍্য-সমাজের আদর্শে সমাজ-নৈতিক-ইতিহাসের সূত্রপাত হয়।ধর্ম ও সমাজ রক্ষাই বাঙ্গালীর চির লক্ষ্য। সুতরাং রাজনৈতিক ইতিহাস তখন রাজ সংসারেই সীমাবদ্ধ ছিল। সাধারণ সমাজপতিগণ রাজনীতি হতে দূরে থেকে আত্মীয়স্বজন বেষ্টিত স্ব স্ব পল্লীর স্ব স্ব সমাজ ও ধর্ম রক্ষায় তৎপর ছিলেন।স্ব স্ব সমাজের উন্নতি,স্ব স্ব বংশের বিশুদ্ধি রক্ষা স্ব স্ব কুলধর্ম প্রতিপালন ও পূর্ব পুরুষগণের গৌরব কীর্তনই তাঁদের প্রধান উদ্দেশ্য ছিল। যদিও এই সময় বাংলায় বৈষ্ণব ধর্মের প্রভাব তাদৃশ (সেইরকম) বিস্তার লাভ করেনি বটে, কিন্তু জায়গায় জায়গায় এক একটি ক্ষুদ্র বৈষ্ণব সমাজের সৃষ্টি হয়েছিল।বৈদিক ও তান্ত্রিক-বৈষ্ণবাচার মতেই তাঁদের ধর্মজীবন অতিবাহিত হত। ব্রাহ্মণ‍্য সমাজের আচার বিচার হতে অর্থ‍্যাৎ স্মার্ত-মত হতে তাঁদের আচার ব‍্যবহারের যথেষ্ট পার্থক্য ছিল এবং অদ‍্যাপি সেই পার্থক্য বিদ‍্যমান।এদের মধ্যে প্রত‍্যেক সমাজের,প্রত‍্যক গোষ্ঠীর বিভিন্ন সমাজপতি বা দলপতি থাকলেও এবং বিভিন্ন মতবাদ থাকলেও ধর্ম নৈতিক হিসাবে তাঁদের কোন বৈলক্ষণ‍্য ছিল না।এইসব বৈষ্ণবগণের মধ্যে প্রায় কেউই বাংলার আদিম অধিবাসী নন।শুধু বৈষ্ণব কেন, বতর্মান বঙ্গের শ্রেষ্ঠ জাতিসমূহের মূল পুরুষ, কেউই এই বাংলার আদিম অধিবাসী নন।বৈদিক, অবৈদিক, কুলীন শ্রোত্রীর ব্রাহ্মণ হতে নবশাখাদি পর্যন্ত প্রায় অধিকাংশ জাতিরই এই বঙ্গদেশে আদিবাসনয়।উক্ত বৈষ্ণবগণের মধ্যে কেউ মিথিলা,কেউ অযোধ‍্যা,কেউ কান‍্যকুব্জ,কেউ মগধ,কেউ উৎকল,কেউ মথুরা,কেউ বারাণসী, কেউ বা দাক্ষিণাত‍্যের শ্রীরঙ্গপত্তন প্রভৃতি জায়গা হতে এসে বাংলায় উপনিবেশ স্থাপন করেন। প্রধারণতঃ ইহাঁরাই ""গৌড়াদ‍্য-বৈদিক-বৈষ্ণব"" নামে পরিচিত।*
*🌺এইসব বৈষ্ণবগণের সন্তানগণ বিভিন্ন জায়গায় বাস ও বিভিন্ন সমাজে আশ্রয় হেতু এক্ষণে তাঁদের মধ্যে পরস্পর অনেকটা সামাজিক মতভেদ লক্ষিত হয়ে থাকে।এইসব বৈষ্ণবসামাজের পরিচয় বা তাঁদের সামাজিক ইতিহাস অবশ‍্য লিপিবদ্ধ ছিল এবং চেষ্টা করলে এখনও তার উদ্ধার সাধন হতে পারে।সেইসব সামাজিক কুলঞ্জী ধ্বংসোন্মুখ হতে সংগ্রহ করতে পারলে, সমাজের অনেক অনেক মঙ্গল সাধিত হবে। বাংলার ধর্ম-বিপ্লবের সময়েই সনাতন সদাচারের বিসর্জনে এবং অনুদার নীতির অনুকরণের ফলে অনেক শ্রেষ্ঠ জাতি-সমাজের অধঃপতন ঘটেছে।মহারাজ শশাঙ্ক নরেন্দ্র গুপ্তের সময় রাজার গ্রহ-বৈগুণ‍্য খন্ডনের জন্য "শাকদ্বীপী বিপ্রগণ" বাংলায় এসে বাস করেন এবং তাঁদের প্রতিষ্ঠা-প্রভাব যথেষ্টরূপেই বেড়ে গিয়েছিল ; কিন্তু আদিশূরের সময় হতে সেন রাজগণের সময় পর্যন্ত সাগ্নিক ও বৈদিক ব্রাহ্মণগণের প্রতিপত্তি বিস্তারের সঙ্গে সঙ্গে ঐ শাকদ্বীপীয় ব্রাহ্মণগণের প্রভাব একেবারেই কমে যায়।বৌদ্ধ মতাবলম্বী পালরাজাগণের সভায় তাঁদের প্রতিপত্তি থাকলেও ক্রমে তাঁরা অনাচরণীয় শূদ্রবৎ গণ‍্য হতে থাকেন।এই কারণে অদ‍্যাপি বঙ্গের অনেক জায়গায় উক্ত শাকদ্বীপীগণ, বিপ্র-সন্তান হয়েও আশ্চর্য‍্যের বিষয় যে,উচ্চজাতির কাছে তাঁদের জল অস্পৃশ‍্য।পালরাজগণের প্রভাবে বৌদ্ধ-প্রাধান‍্য বহো বিস্তার লাভ করে। সুতরাং এই সময়ে অনেক ব্রাহ্মণ যজ্ঞসূত্র পরিত‍্যাগ করে বৌদ্ধ ধর্মাচার্য‍্যের পদগ্রহণ করেন।পরে সেন রাজগণের অভ‍্যুদয়ে প্রথমে বৈদিকাচার গ্রহণের উদযোগে এবং পরে তান্ত্রিক ধর্ম বিস্তারের সঙ্গে পূর্বোক্ত ধর্মাচার্য‍্যগণের দারুণ অধঃপতন ঘটে।ব্রাহ্মণবংশীয় ধর্মাচার্য‍্যগণই তখন অনন‍্যোপায় হয়ে বৈষ্ণব-ধর্মাবলম্বন করে একটি স্বতন্ত্র বৈষ্ণবজাতিতে পরিণত হন এবং তাঁরা গৌড়বঙ্গে ""জাত-বৈষ্ণব"" নামে অভিহিত হন।বৌদ্ধধর্ম ত‍্যাগ করে বৈদিক বৈষ্ণব-সমাজে প্রবেশ করে একটি স্বতন্ত্র জাতিরূপে গণ‍্য হওয়ায় এঁরা ""জাতি-বৈষ্ণব"" নামে অভিহিত,*
*অথবা বৌদ্ধ-মহাযান হতে উৎপন্ন বলে""যাত-বৈষ্ণব""নামে অভিহিত, এরকম অনুমানও অযৌক্তিক নহে।তখন বতর্মান চার বৈষ্ণব-সম্প্রদায়ের সৃষ্টি না হওয়ায়,এইসব বৈষ্ণব কোন প্রাচীন সম্প্রদায় ভুক্ত হয়েছিলেন তা নির্ণয় করা দুরূহ।তবে, তাঁরা "জাত-বৈষ্ণব" নামে যে একটি স্বতন্ত্র সমাজবদ্ধ হয়েছিলেন,তাতে বিন্দুমাত্রও সন্দেহ নেই। পরবর্তীকালে এঁরা চার-সম্প্রদায়ের অন্তর্ভূক্ত হয়ে অবশেষে শ্রীমন্মহাপ্রভুর সময় গৌড়ীয়-সম্প্রদায়ভুক্ত হয়েছিলেন।কৌলিকমত পরিত‍্যাগ করে ভিন্ন গুরুর শিষ‍্যত্ব গ্রহণ করার কারণ ও স্ব স্ব সমাজে প্রভুত্বের ফলেই এক্ষণে অনেকেই পৃথক্ সমাজবদ্ধ হয়েছেন।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৫১. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds