✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৫. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত ꧂
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৪. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত ꧂
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
পরে গয়াধাম হইতে ফিরিয়া আসিবার পর, প্রভু যে নিমাই পণ্ডিতরূপে বিহার করিতে লাগিলেন, তাহাতে আর ভক্তবৃন্দের বুঝিতে বাকি রহিল না যে, নিমাই পূর্ণব্রহ্ম স্বয়ং ভগবান্ । ঐ সময়েই বহু দূর-দেশবাসী ভক্তগণও আকৃষ্ট হইয়া তাঁহার সহিত আসিয়া মিলিত হইলেন। যথা—
নানা দেশে যতেক আছিল ভক্তগণ ।
সবেই মিলিলা আসি প্রভুর চরণ ॥
🙏 শ্রীচৈতন্যমঙ্গল🙏
আর কি গৌরভক্তগণ গৌরশূ্ন্য দেশসমূহে থাকিতে পারেন? তাঁহারা নাকি শ্রীচৈতন্য-পাদপদ্মের ভ্রমর, সুতরাং মধুলোলুপ ঐ ভ্রমরগণকে ঐ পদ্ম-সমীপে আসিতেই হইল এবং তদবধি তাঁহারা ঐ মধুপানে মত্ত ও আত্মহারা হইয়া ঐ পদ্ম-সমীপে রহিয়া গেলেন। যথা—
ভকত চকোর সব আসিয়া মিলিলা । .
প্রেমামৃত পান করি সবেই ভুলিলা ॥
🙏 শ্রীচৈতন্যমঙ্গল🙏
সম্ভবতঃ ঐ সময়েই শ্রীপাদ বক্রেশ্বর পণ্ডিতও মহাপ্রভুর সহিত সম্মিলিত হইয়াছিলেন। ঐ সময়ে শ্রীগৌরাঙ্গ দেব সংকীৰ্ত্তনরূপ যে নূতন ভজনপ্রণালী প্রবর্তিত করেন এবং ঐ সংকীর্ত্তন-তরঙ্গে যখন নবদ্বীপ প্লাবিত করিলেন, সেই সংকীৰ্ত্তন-তরঙ্গে যে যে ভক্তের নাম : শ্রীগ্রন্থসমূহে প্রাপ্ত হওয়া যায়, তাহাতে আমরা শ্রীবক্রেশ্বরেরও নাম দেখিতে পাই। ঐ সময়ে প্রতি রজনীতে প্রধান ভক্ত নদীয়াবাসী শ্রীবাস পণ্ডিতের গৃহে শ্রীগৌরাঙ্গদেব সঙ্কীর্ত্তনানন্দে আপনি মাতিতেন ও ভক্তগণকে মাতাইতেন এবং মধ্যে মধ্যে এক একদিন অপর অন্তরঙ্গ ও প্রিয়ভক্ত নদীয়ার অধিবাসী শ্রীচন্দ্রশেখর আচার্য্যের আলয়েও
সঙ্কীর্ত্তন করিতেন। ঐ সঙ্কীর্ত্তনকারী প্রধান প্রধান ভক্তগণের যে নামাবলী শ্রীচৈতন্যভাগবতে লিখিত আছে, তাহাতে বক্রেশ্বরের নামও আছে ; যথা-
শ্রীবাস-মন্দিরে প্রতি নিশায় কীৰ্ত্তন ।
কোন দিন হয় চন্দ্রশেখর-ভবন ৷৷
নিত্যানন্দ গদাধর অদ্বৈত শ্রীবাস ।
বিদ্যানিধি মুরারি হিরণ্য হরিদাস ॥
গঙ্গাদাস বনমালী বিজয় নন্দন ।
জগদানন্দ বুদ্ধিমন্ত খান নারায়ণ ॥
কাশীশ্বর বাসুদেব রাম গরুড়াই। দেন
গোবিন্দ গোবিন্দানন্দ সকল তথাই ।।
গোপীনাথ জগদীশ্বর শ্রীমান্ শ্রীধর ॥
সদাশিব বক্রেশ্বর শ্রীগর্ভ শুক্লাম্বর।
ব্রহ্মানন্দ পুরুষোত্তম সঞ্জয়াদি যত ।
অনন্ত চৈত্য-ভৃত্য নাম জানি কত ॥
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 ক্রমাগত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৬. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত ꧂
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧