শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৬. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🌼 শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokreshwar16.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১৬. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১৫. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীভগবান্ এইরূপে বিলাস মানসে শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা এই; শরীরদ্বয় ধারণ করিয়াছিলেন । এবং রস আস্বাদনে এক প্রেয়সী অপেক্ষা বহু প্রেয়সী হইলে রসের আরও অধিক উল্লাস হইয়া থাকে, এই জন্যই ব্রজরস অধিক পরিমাণে পরিপুষ্ট করিবার নিমিত্ত ব্রজগোপীগণের আবির্ভাব। কিন্তু তাঁহারা স্বতন্ত্র স্বতন্ত্র দেহধারিণী হইলেও সকলেই ঐ মূল প্রকৃতি শ্রীরাধিকার অংশ বা কায়ব্যূহ স্বরূপ ছিলেন।  

যথা—
আকার স্বভাব ভেদে ব্রজদেবীগণ।
কায়ব্যূহ রূপ আর রসের কারণ ॥
বহু কান্তা বিনে নহে রসের উল্লাস।
লীলার সহায় লাগি বহুত প্ৰকাশ ॥
(শ্রীচৈতন্যচরিতামৃত)

শ্রীকৃষ্ণাবতারে শ্রীকৃষ্ণ স্বয়ং পুরুষ এবং বিলাস জন্য তাঁহার হলাদিনী শক্তিরূপা কান্তারা স্ত্রীবেশে বিহার করিয়া ছিলেন, সুতরাং ঐ যে গোপীগণ, তাঁহারা সকলেই ভগবানের শক্তিরূপা ; কারণ তাঁহারা হলাদিনী শক্তি যে শ্রীরাধা, তাঁহার অংশিনী মাত্র ছিলেন; আর ভগবৎশক্তি ভগবৎস্বরূপ হইতে অভেদ বলিয়া শ্রীকৃষ্ণ ও শ্রীরাধিকা লীলা অন্য দেহ ভেদ স্বীকার করিলেও অভেদাত্মক। 

যথা শ্রীচৈতন্য চরিতামৃতে –
রাধা পূর্ণশক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান ।
দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র পরিমাণ ॥

শ্রীকৃষ্ণকান্তাগণ ত্রিবিধ----- 
প্রথম, বৈকুণ্ঠে লক্ষ্মীগণ ; 
দ্বিতীয়, দ্বারকাধামে মহিষীগণ; 
তৃতীয়,  শ্রীবৃন্দাবনে গোপিকা-মণ্ডলী।
কিন্তু ইহাদের সকলের মধ্যে ব্রজরাণী শ্রীরাধিকাই মূল প্রকৃতি এবং লক্ষ্মীগণ ও মহিষীগণ অপেক্ষা ব্রজগোপীগণই সর্ব্বপ্রধান। কারণ তাঁহারা ঐ মূল প্রকৃতির কায়ব্যূহ বা তৎসদৃশ, এবং লক্ষ্মীগণ ঐ মূল প্রকৃতির অংশবিভূতি মাত্র আর মহিষীগণ কেবল মাত্র তাঁহার বিশ্ব প্রতিবিম্ব স্বরূপ।

যথা শ্রীচৈতন্যচরিতামৃতে------
কৃষ্ণকান্তাগণে দেখি ত্রিবিধ প্রকার।
লক্ষ্মীগণ এক নাম মহিষীগণ আর।।
ব্রজাঙ্গনা রূপ আর কান্তাগণ সার।
শ্রীরাধিকা হইতে কান্তাগণের বিস্তার।।
অবতারী কৃষ্ণ যৈছে করে অবতার।
অংশিনী রাধা হইতে তিন গণের প্রচার।।
অন্যত্র-
লক্ষ্মীগণ হয় তাঁর অংশ বিভূতি।
বিশ্ব প্রতিবিম্ব রূপ মহিষীর ততি।।

শ্রীকবিরাজ গোস্বামী, যথার্থই ব্রজাঙ্গনাগণকে দেবী বলিয়া উল্লেখ করিয়াছেন। তাহারা সত্য সত্যই উপাস্য দেবী, এবং জীবের বহু ভাগ্যফলে তাঁহাদের শ্রীপদে আশ্রয় পাইলে, সেই জীবের প্রতি ব্রজলীলা-রস উজ্জ্বলরূপে প্রতিভাত হইয়া তাহার কামাদি বিকার বিনষ্ট করিয়া দেয় এবং ভগবানের প্রতি ঐ-কান্তিক অনুরাগ জন্মাইয়া দিয়া তৎপদ-প্রাপ্তির অধিকারী করে। কারণ, গোপীপ্রেম প্রাকৃত প্রেম নহে, তাহা কামগন্ধ-শূন্য পরম নির্ম্মল প্রেম। গোপীদিগের গোপীবল্লভের প্রতি কিরূপ ঐকান্তিক অনুরাগ ছিল এবং কাম ও প্রেমের মধ্যে যে কি বিভিন্নতা, তাহা শ্রীল শ্রীকবিরাজ গোস্বামী শ্রীচৈতন্য চরিতামৃতে অতি বিশদরূপে বর্ণিত করিয়াছেন।
যথা ------
গোপীগণের প্রেম রূঢ় মহাভাব নাম ।
বিশুদ্ধ নিৰ্ম্মল প্ৰৈম কভু নহে কাম ॥
কাম প্রেম দোঁহার বিভিন্ন লক্ষণ।
লৌহ কাঞ্চন যৈছে স্বরূপে বিলক্ষণ ॥
আত্মেন্দ্ৰিয় প্রীতি ইচ্ছা তারে কহি কাম ।
কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম ॥
কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল।
কৃষ্ণসুখ তাৎপৰ্য হয় প্রেম মহাবল ॥
বেদধৰ্ম্ম লোকধৰ্ম্ম দেহধৰ্ম্ম কৰ্ম্ম ।
লজ্জা ধৈর্য্য দেহসুখ আত্মসুখ মৰ্ম্ম ৷৷
দুস্ত্যজ আৰ্য্যপথ নিজ পরিজন।
স্বজনে করয়ে যত তাড়ন ভৎসন ৷৷
সর্ব্ব ত্যাগ করি করে কৃষ্ণের ভজন।
কৃষ্ণের সুখ হেতু করে প্রেম সেবন ॥
ইহারে কহিয়ে কৃষ্ণে দৃঢ় অনুরাগ।
স্বচ্ছ ধৌত বস্ত্রে যৈছে নাহি কোন দাগ
অতএব কাম প্রেম বহুত অন্তর।
কাম অন্ধতমঃ, প্রেম নির্মূল ভাস্কর
অতএব গোপীগণে নাহি কামগন্ধ ।
কৃষ্ণসুখ লাগি মাত্র কৃষ্ণের সম্বন্ধ ॥
আত্মসুখ দুঃখ গোপীর নাহিক বিচার।
কৃষ্ণসুখ হেতু করে সঙ্গেত বিহার ॥
কৃষ্ণ লাগি আর সর্বব করি পরিত্যাগ।
কৃষ্ণসুখ হেতু করে শুদ্ধ অনুরাগ।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১৭. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





adds