✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীচৈতন্যচরিতামৃত জয়ন্তী ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ DeepBagui.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌹#শ্রীচৈতন্যচরিতামৃত_জয়ন্তী।🌹*
*#শ্রীচৈতন্যচরিতামৃত গ্রন্থ সমাহিতি__ জ্যৈষ্ঠী কৃষ্ণা পঞ্চমী, ১৬১৫ খ্রিস্টাব্দ, রবিবার।*
শাকে সিন্ধ্বগ্নিবাণেন্দৌ
জ্যৈষ্ঠে বৃন্দাবনান্তরে।
সূর্য্যোঽহ্নিঽসিতপঞ্চম্যাং
গ্ৰন্থোঽয়ং পূর্ণতাং গতঃ।।
সিন্ধু ৭,অগ্নি ৩,বাণ পঞ্চবাণ ৫, ইন্দু চন্দ্র ১।
(*সংখ্যানাং বামতঃ গতিঃ,* __সুতরাং ১৫৩৭ শকে)জ্যৈষ্ঠে সূর্য্যোঽহ্নি(রবিবারে) অসিত পঞ্চম্যাং , (কৃষ্ণ পক্ষান্তর্গত পঞ্চমীতে) বৃন্দাবনান্তরে অয়ং গ্ৰন্থঃ পূর্ণতাং গতঃ(বৃন্দাবনে এই গ্রন্থ সম্পূর্ণ হইল।)।
অনুবাদ:-১৫৩৭ শকে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা পঞ্চমীতে রবিবারে বৃন্দাবনে এই গ্রন্থ সমাপ্ত হল।।
শুধু গৌড়ীয় বৈষ্ণব সমাজ নয়; শিক্ষিত জনমানসে চৈতন্য চরিতামৃত গ্রন্থের অবদান আজ অনস্বীকার্য । এই গ্রন্থ এমন একটি গ্রন্থ যাকে নিয়ে বহুবার বহুআঙ্গিকে উচ্চশিক্ষার জগতে পি এইচ ডি হয়েছে। অন্য কোনো ধর্মীয় গ্রন্থ নিয়ে এতবার পি এইচ ডি হয়েছে কিনা সন্দেহ। এই গ্রন্থ শুধুই বৈষ্ণব দের মধ্যে আবদ্ধ এক ধর্মগ্রন্থ নয়। সমাজ ইতিহাস এবং অবশ্যই দর্শন এর গ্রন্থ । একমুখে বলা শেষ করা যাবে না এই গ্রন্থের মাহাত্ম্য । নচেৎ আজ বহু বিশ্ববিদ্যালয়ে এই গ্রন্থ এম.এ ক্লাসের পাঠ্য হত না। শুধু চৈতন্যদেব নয় অধিকন্তু চৈতন্য দেবের দর্শন এবং ভক্তিবাদ এই গ্রন্থে নিহিত। কারণ এই গ্রন্থ শ্রীমন্ মহাপ্রভুর পরবর্তী রূপ সনাতন আদি গোস্বামী গণের কৃপাতে সর্বোপরি মহাপ্রভুর একান্ত কৃপাভাজন শ্রী রঘুনাথ দাস গোস্বামী র আনুগত্যে লেখা হয়েছে।
ভুল বললাম । শুধু লেখা নয়; বাঙ্ময় করে তোলা হয়েছে মহাপ্রভু কে। তাইতো বৈষ্ণবাচার্য্য গণ বলেছেন "চৈতন্য চরিতামৃত গ্রন্থ রূপে শচীসুত।"
প্রতিটি ধর্মেই নিজ নিজ মতবাদ বর্তমান। গৌড়ীয় বৈষ্ণব ধর্মেও বর্তমান অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব । অধিকন্তু রাধাকৃষ্ণের প্রেমবিলাস বিবর্ত্ত তত্ত্ব । এই গ্রন্থ না থাকলে গৌড়ীয় বৈষ্ণব দর্শন এত প্রগাঢ় ভিত্তি পেত না।
ইতিহাস বা তৎকালীন সমাজের থেকেও এই গ্রন্থে গুরুত্ব পেয়েছে দার্শনিকতা এবং মহাপ্রভুর শিক্ষাষ্টক। এই শিক্ষাষ্টক আটটি শিক্ষা বা জীবনচর্যার ওপর নিহিত যা মহাপ্রভুর মুখ নিঃসৃত । চরিতামৃতের আগে আর কোনো গ্রন্থে আমরা এই জিনিস পাইনি।
মহাপ্রভুই সেই মরমী জন যিনি রাধাতত্ত্ব কে জনমানসে এনেছেন রায় রামানন্দের মাধ্যমে। সেই কথোপকথন তথা শ্রী রাধাতত্ত্ব আমরা পরিপূর্ণ ভাবে আস্বাদন করতে পারি একমাত্র এই গ্রন্থ থেকে। কাম আর প্রেম এর কি পার্থক্য তা এই গ্রন্থ আমাদের জানিয়েছে। জানিয়েছে মাধবেন্দ্রপুরীর সুবিস্তৃত জীবনকথা । তৎকালীন নবদ্বীপ তথা গৌড়বঙ্গের ইতিহাস এর খোঁজ পাব এই গ্রন্থে।
মহাপ্রভুর অপ্রকটের পর রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে চলে আসেন। রাধাকুণ্ডে ভজনাশ্রম গড়ে ওঠে। পরবর্তীতে এই স্থানেই রঘুনাথ দাস গোস্বামী র কাছে আসেন উক্তগ্রন্থলেখক। । ফলত মহাপ্রভুর অন্ত্যলীলা তথা পুরীধামে গম্ভীরা মঠে মহাপ্রভুর রাধাভাবাবেশে কৃষ্ণান্বেষণ লীলা সবটাই দাস গোস্বামীর থেকে জানতে পারেন লেখক। যদিও যখন লেখক এই গ্রন্থ লেখেন তখন তিনি বার্ধক্যের ভারে জর্জরিত। কিন্তু মহাপ্রভু যাকে নির্বাচন করেন তিনি মহাপ্রভুর আনুগত্যে মহাপ্রভুর কাজ করতে বাধ্য। এক্ষেত্রেও তাই হলো। বয়স বাধা হয়ে দাঁড়ায় নি। এগিয়ে চলেছে লেখা। গ্রন্থ সম্পূর্ণ হয়েছে। বৃন্দাবন থেকে হাতে লেখা চৈতন্য চরিতামৃত গ্রন্থ গরুর গাড়িতে করে আসছে বঙ্গের বুকে। বাধ সাধলেন বিষ্ণুপুরের রাজা বীর হাম্বির। তার ধারণা গরুর গাড়ি করে যাচ্ছে মনিমাণিক্য। সুতরাং ঐ সম্পদ চুরি করতে হবে।
হ্যাঁ ।ঠিখ ধরেছিলেন বীর হাম্বির। এর থেকে মনিমাণিক্য আর কি হতে পারে !! গাড়ি তন্ন তন্ন করে খুঁজেও এই গ্রন্থ ছাড়া আর কিছুই পেলেন না। বেশ যখন গ্রন্থ পাওয়া গেছে তখন সেটুকুই দেখি। কিন্তু একি !! রাজা বীর হাম্বির যে কাঁদছেন । কী এমন পেলেন কী এমন দেখলেন এই গ্রন্থে যাতে ওনার চোখে জল। যে মানুষ চুরি করতে এসেছিল সে এখন হাউমাউ করে কাঁদছে। কী করে বলি তিনি কী দেখেছিলেন যাতে চোখে জল এসেছিল। যে নিজে চৈতন্য চরিতামৃত গ্রন্থ না পড়বে তাকে বোঝাই কি করে। শুধু রাজা নয় কেঁদেছেন গোটা গৌড়ীয় বৈষ্ণব সমাজ। আজো কাঁদছেন । এযে অশ্রু সম্পদ।
ও হ্যাঁ লেখকের নাম টাই যে বলা হলো না। শুধু লেখক বললে ভুল হবে যে। ক্ষমা প্রার্থনা করে সশ্রদ্ধ চিত্তে উচ্চারণ করছি ভুবনমঙ্গল চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচয়িতার নাম।
#বৈষ্ণবাচার্য্যবর্য্য_কৃষ্ণদাস_কবিরাজ_গোস্বামী ।
প্রণাম প্রণাম প্রণাম । এই লেখনী কবিরাজ গোস্বামী র করকমলে উৎসর্গীকৃত হলো
🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-বাগুইপাড়া, বাগুইআটি, উত্তর চব্বিশ পরগনা, কোলকাতা-৭০০১৫৯
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
