✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀━┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ 👇📖 সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী 📖👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
অর্চ্চন ও ভজন : সম্ভ্রমজ্ঞানের সহিত বিবিধ উপাচারে শ্রীভগবদ্-বিগ্রহের সেবার নাম ‘অর্চ্চন'। কনিষ্ঠাধিকারে অর্চ্চনের বিধান আছে। উচ্চাধিকারেই ভজন সম্ভব। ভজনে অচিদ্ বিচাররূপ জড় উপচারের ও জড়ভোগ্য ভাবের স্পর্শ নাই। ভজনে স্থূল ও সূক্ষ্ম উপাধিদ্বয় হইতে মুক্ত, স্বরূপসিদ্ধ জীবাত্মা অধোক্ষজ শ্রীভগবানের সাক্ষাৎ সেবা সম্বন্ধে অবস্থিত। ভজনানন্দী ভাগবতগণ সাধারণতঃ শ্রীনাম-সেবাপরায়ণ।
কনিষ্ঠাধিকারে অর্চ্চন—স্থূল-সূক্ষ্ম উপাধিদ্বয়ের অর্থাৎ দেহ ও মনের সম্বন্ধ বিজড়িত। সেখানে প্রপঞ্চে আগত চিন্ময় শ্রীভগবদ্-বিগ্রহের (অর্চ্চা-মূর্ত্তি) সেবার সহিত বদ্ধজীবের বিকারি দেহ-মনের সম্বন্ধ বিদ্যমান।
অর্চ্চন নববিধা ভক্তির অঙ্গবিশেষ। অতএব অর্চ্চন ভজনাঙ্গ।
কৃষ্ণমন্ত্র হইতে হবে সংসার মোচন।
কৃষ্ণনাম হইতে পারে কৃষ্ণের চরণ৷৷
অর্চ্চনে নানা উপকরণ ও অনুষ্ঠানের বিধান থাকিলেও শ্রীভগবন্মন্ত্রেরই প্রাধান্য রহিয়াছে। মন্ত্রহীন অৰ্চ্চন হয় না। মন্ত্রে আবার উপাস্য শ্রীভগবানের নামই মুখ্যবস্তু। শ্রীনামের দ্বারা অর্চ্চার পূজা হয়, সুতরাং শ্রীভগবন্নাম কীর্ত্তন অর্চ্চনের মুখ্যাঙ্গ ও প্রাণ। কলিকালে কীৰ্ত্তনাখ্যা ভক্তির সহযোগ ব্যতীত অন্য কোন ভক্ত্যঙ্গের অনুষ্ঠান বিহিত নহে। সর্ব্বপ্রকার পূজাপেক্ষা শ্রীনাম সংকীৰ্ত্তনই শ্রেষ্ঠ। সেইজন্য ভজনানন্দী ব্যক্তিমাত্রেই শ্রীনাম-সেবাপরায়ণ।
🙏 দীক্ষা অর্চ্চন-বিধি 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧