শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১২০. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda120.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১২০. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda120.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ১১৯. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda119.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২০)শ্রীরায় রামানন্দ, বিশাখা*
*পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌷রামরায় বললেন,প্রভো!যখন আপনার কৃপা হয়েছে,তখন আমি ছায়ার মতো শ্রীচরণের সঙ্গে সঙ্গে থাকব,এর তুল‍্য সৌভাগ্য আর আমার কি হতে পারে?আপনি যখন শ্রীমুখে আজ্ঞা করেছেন,আমার এ বিষয়ে আর অপেক্ষা কি?তথাপি লৌকিক ভাবে মহারাজ প্রতাপরুদ্রদেব মহোদয়কে আপনার কৃপানুমতির কথা জানিয়েছিলাম।তিনি সন্তুষ্ট চিত্তে আমার প্রার্থনা পূর্ণ করেছেন।আমি এদিকের বন্দোবস্ত করে নীলাচলে যাত্রা করার জন্য প্রস্তুত হচ্ছিলাম,আর মহাপ্রভুর পুনর্দ্দর্শনের আশায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলাম।গৌরহরির শুভাগমনে ও কৃপাদেশে কৃতার্থ হলাম।এই আমি প্রস্তুত হচ্ছি।যথা শ্রীচরিতামৃতে=*
*🌷রামানন্দ কহে গোসাঞী তোমার আজ্ঞা পাঞা।*
*🌷রাজাকে লিখিলুঁ আমি বিনতি করিঞা।।*
*🌷রাজা মোরে আজ্ঞা দিলা নীলাচলে যাইতে।*
*🌷চলিবারে সজ্জা আমি লাগিয়াছি করিতে।।*
*🌹শ্রীরামানন্দ রায় সুবিস্তৃত রাজ‍্যের শাসনকর্তা বিপুল বৈভবের অধীশ্বর। এইসব তৃণবৎ ত‍্যাগ করে তিনি সহসা মহাপ্রভুর সঙ্গে সঙ্গে নীলাচল অভিমুখে যাত্রা করতে পারবেন। কিন্তু পরম কারুণিক মহাপ্রভুর লীলায় এই এক নিয়ম পরিলক্ষিত হয়,যে,মহাপ্রভুর একান্ত ভক্তগণের মধ্যে সকলেই নিজ নিজ অধিকার ও কর্তব‍্যতার পূর্ণ সামঞ্জস‍্য রেখে কাজ করতেন।রামরায় মহারাজ প্রতাপরুদ্রের মন্ত্রী, সুতরাং মহাপ্রভুর আজ্ঞা পেয়েও তিনি তাঁর পার্থিব প্রভুর আজ্ঞার অপেক্ষা রাখলেন।ধর্মের সঙ্গে কর্মের এই এক সুন্দর সামঞ্জস‍্য।আবার এদিকে রামরায়ের হাতে যে সব গুরুতর কার্য‍্যভার অর্পিত আছে,তিনি যদি সে সব কাজের সুবন্দোবস্ত করে না যান, তবে তাঁকে কর্তব‍্যতারূপ গুরুতর দায়িত্ব হতে পরিভ্রষ্ট(বিচ‍্যুত) হতে হয়, সুতরাং মহাপ্রভুর সঙ্গে সঙ্গে নীলাচলে গমন করা অত‍্যন্ত সুখকর হলেও রামরায় কর্তব‍্যতার দায়ে এইরকম সুখাস্বাদ-বাসনা পরিহার করে বললেন, "আমি নীলাচলে যাওয়ার উদ‍্যোগে আছি।" কিন্তু মহাপ্রভু রামরায়কে আরও একটু পরীক্ষা করবার জন্য বললেন "রামরায়, আমি তোমার জন‍্যই পুনরায় এ পথে এসেছি,আমি তোমাকে ছেড়ে যাব না, তুমি আমার সঙ্গে চলো, যথা শ্রীচরিতামৃতে=*
*🌷প্রভু কহে এথা মোর এ নিমিত্ত আগমন।*
*🌷তোমা লঞা নীলাচলে করিব গমন।।*
*🌲কিন্তু রামরায় এতেও পার্থিব কর্তব‍্যতা হতে বিচলিত হলেন না। রামরায় বললেন--, প্রভো!আপনি অগ্রসর হন, আমি এখাকার জঞ্জালগুলির সমাধা করে দশদিন পরেই শ্রীচরণ নিকটে উপস্থিত হচ্ছি। রাজ‍্য-শাসনের জন্য এখানে হাতী ঘোড়া ও সৈন‍্যাদি অনেক ব‍্যাপার আছে।এই সব বিষয়ের সুবন্দোবস্ত করেই আপনার শ্রীচরণ নিকটে পৌঁছে যাব। রামরায় উড়িষ‍্যার মহারাজের মন্ত্রী।রাজমন্ত্রীকে কোথাও যেতে হলে তাঁর পদোচিত আসবাব সঙ্গেই যেতে হয়।নচেৎ তাঁর প্রভুর সম্মান নষ্ট হয়। সুতরাং নীলাচলে যেতে হলে রামরায়কে হাতী-ঘোড়া সৈন‍্য সামন্ত নিয়ে না গেলে উড়িষ্যার মহারাজের সম্মানের পক্ষে হানি হয়। বৈষ্ণব কোনদিন কারও মানের হানি করবেন না, এটিও মহাপ্রভুর শ্রীমুখের আজ্ঞা।সম্ভবতঃ রামরায় এই সব ভেবে চিন্তে কয়েক দিন পরে যাত্রা করার জন্যই মহাপ্রভুর কাছে অনুমতি ভিক্ষা করলেন।বৈষ্ণবচিত্ত পরীক্ষক মহাপ্রভু "তথাস্তু"বলে নীলাচল অভিমুখে যাত্রা করলেন।* *কিছুদিন পরে শ্রীগৌরাঙ্গচন্দ্র আবার সহসা নীলাচলে উদিত হলেন।নীলাচলের ভক্তগণ দুই বৎসর পরে আবার সেই প্রাণের প্রাণ,আত্মার আত্মা,পরম প্রিয়তম, প্রেমের সাক্ষাৎ শ্রীবিগ্রহকে পেয়ে দীর্ঘকালের বিরহতাপ এক মুহূর্তে বিস্মৃত হলেন।শ্রীগৌরাঙ্গের শুভ প্রত‍্যাগমনে নীলাচল যেন সহসা এক আনন্দময়ী উষার-তরুণ-অরুণ -আনন্দকিরণে উদ্ভাসিত হয়ে জেগে উঠিল।*
🪷🪷🪷🪷🪷🪷🪔🪷🪷🪷🪷🪷🪷
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  🚩 ক্রমাগত 👉 ১২১. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramanamda121.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds