✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১২৬. শ্রীপ্রতাপরুদ্রদেবের উদ্ধার 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda126.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১২৭. শ্রীপ্রতাপরুদ্রদেবের উদ্ধার 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda127.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২৭)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা,*
*শ্রীপ্রতাপরুদ্রদেবের উদ্ধার*
****************************
*🌷"আত্মা বৈ জায়তে পুত্রঃ" এই শাস্ত্রবাণী।*
*🌷পুত্রের মিলনে যেন মিলিলা আপনি।।*
*🌹এর পরে শ্রীরামরায় আর কোন আপত্তি করা প্রয়োজনীয় বলে মনে করলেন না।রামরায় এই প্রস্তাবে সম্মত হয়ে রাজার কাছে গেলেন এবং এই সবকথা রাজাকে বললেন।তখন রাজা বললেন, "তাঁর যা আজ্ঞা, তা অবশ্যই পালনীয়। তিনি যেরকম ভাবে আমার প্রতি অনুগ্রহ করতে ইচ্ছুক,তাইই করবেন, এ বিষয়ে আমার আর বেশী কথা কি হতে পারে?"*
*🍀রাজা তখন নিজ পুত্রকে শ্রীরামরায়ের হাতে অর্পণ করে মনে মনে ভাবতে লাগলেন "আজ আমি পুত্র হতে শ্রীভগবৎ কৃপালাভ করব, সৌভাগ্যক্রমে ভগবান আমায় এহেন রত্ন দান করেছেন তাই সাক্ষাৎ সম্বন্ধে না হোক, গৌণ ভাবেও আমি শ্রীভগবৎকৃপা পেলাম।হায় আমার এই বিষময় বিষয়, শ্রীগৌরাঙ্গ ভগবানকে দর্শন করার পরিপন্থী (প্রতিকূল) হয়ে দাঁড়াল।আজ যদি আমি রাজা না হয়ে ভিখারি হতাম, তাহাও আমার পক্ষে শতগুণে শ্রেয় ছিল।এদিকে শ্রীরামরায় মহারাজ প্রতাপরুদ্রের পুত্রকে মহাপ্রভুর সামনে উপস্থাপিত করে দিলেন। তার কৈশোর বয়স,বর্ণ শ্যামল,নয়নযুগল সুদীর্ঘ, ভাসা-ভাসা ও ঢল ঢল ; নাসিকা তিল ফুলের মতো,পরিধানে পীত পট্টবস্ত্র। প্রেমময় মহাপ্রভু প্রতাপরুদ্রের পুত্রকে দেখে আনন্দিত হলেন।তাঁর শরীর সহসা রোমাঞ্চিত হয়ে উঠিল,পুত্রটিকে দেখামাত্রই তাঁর হৃদয়ে শ্রীকৃষ্ণরূপের উদ্দীপনা হল,তিনি প্রেমানন্দে বিবশ হয়ে বললেন ঃ---*
*🌷এই মহাভাগবত,যাহার দর্শনে।*
*🌷ব্রজেন্দ্রনন্দন-স্মৃতি হয় সর্বজনে।।*
*🌷কৃতার্থ হইলাম আমি ইহার দর্শনে।।*
*🌹গৌরহরি এই বলেতাঁকে আলিঙ্গন করলেন।তাঁর প্রেমপূর্ণ আলিঙ্গন লাভে রাজপুত্রের সাত্ত্বিক বিকার উপস্থিত হল।বালক কৃষ্ণ কৃষ্ণ বলে নাচতে লাগলেন, রোদন করতে লাগলেন।বালকের এইরকম অদ্ভুত অষ্টসাত্ত্বিক-বিকার দেখে ভক্তমাত্রেই বিস্মিত হলেন।যাঁরা সূক্ষ্মদর্শী,তাঁরা বুঝলেন,এটি মহাপ্রভুর শক্তিসঞ্চারের ফল।প্রতাপরুদ্র পুত্র হতে প্রেমলাভ করবেন,প্রেমলাভ করে নবজীবন প্রাপ্ত হবেন এবং তৎপরে মহাপ্রভুর সঙ্গে মিলিত হবেন, এটিই মহাপ্রভুর ব্যবস্থা।এই ব্যবস্থাভঙ্গী মনে করে সূক্ষ্মদর্শী ভক্তগণ বুঝতে পারলেন প্রতাপরুদ্রের পরিত্রাণের আর বিলম্ব নাই।*
*🍀মহাপ্রভু রাজপুত্রকে সম্বোধন করে বলে দিলেন "তুমি প্রত্যহ আমাকে এসে দেখে যাবে তো?পুত্র মাথা নেড়ে স্বীকার করলেন। তখন রামরায় বললেন "গোসাঞীকে প্রণাম করে এখন ঘরে চলো"। রাজপুত্র তখনি শ্রীগৌরাঙ্গের কোমল রাতুল চরণে মস্তক রেখে দন্ডবৎ প্রণাম করলেন।মহাপ্রভু তাকে উঠিয়ে আলিঙ্গন করে বিদায় দিলেন,শ্রীরামানন্দ রাজপুত্রকে রাজার কাছে নিয়ে আসিলেন।*
*🌺রাজা, পুত্রের হাবভাব আকার প্রকার দেখে প্রতাপরুদ্রের ধারণা হল, তিনি যে পুত্রকে মহাপ্রভুর কাছে পাঠিয়েছিলেন, সে পুত্র বিষয়ীর পুত্র, কিন্তু এখন যে পুত্র পেলাম,এ পুত্রের সেই আকৃতি বটে, কিন্তু বর্ণ যেন শতগুণে সমুজ্জ্বল, নয়নে যেন এক অমানুষিক অদ্ভুত প্রেমপূর্ণ দৃষ্টি,কথাগুলি যেন সহস্রগুণে মধুর।পুত্রকে দেখে রাজার পুত্রস্নেহ হাজারগুণে বেড়ে উঠিল। তিনি প্রবৃদ্ধ ( অত্যন্ত বয়স বা প্রবীণ) প্রেমবেগে পুত্রকে আলিঙ্গন করলেন।আলিঙ্গন করে স্তম্ভিত (বিস্ময়ে স্তব্ধ) হলেন,তাঁর বোধ হল যেন যুগযুগান্তরে সঞ্চিত, জন্মজন্মান্তরে সঞ্চিত-- হৃদয়তাপ মুহুর্তের মধ্যে দূরে চলে গেল।তাঁর হৃদয়ে এক অপূর্ব ভাব প্রকাশ পেল।এমন ভাব তিনি জীবনে আর কখনও অনুভব করেননি। প্রকৃতপক্ষে মহানন্দে তাঁর হৃদয় পূর্ণ হয়ে উঠিল।তাঁর দৃঢ়ধারণা হল যেন তিনি সাক্ষাৎ মহাপ্রভুর স্পর্শলাভে কৃতার্থ হয়েছেন।ফলে মহাপ্রভু প্রতাপরুদ্রের পুত্রকে আলিঙ্গন দ্বারা তার দেহে নিজ শক্তি সঞ্চারিত করে দিয়ে প্রতাপরুদ্রকে অনুগৃহীত ও মিলন-যোগ্য করে নিলেন।শ্রীরামরায়ের এই মিলন সাধনায় মহারাজ প্রতাপরুদ্র পরম উপকৃত হলেন এবং তাঁকে ধন্য ধন্য করতে লাগলেন।অতঃপরে অবশ্য কোনও সময়ে প্রতাপরুদ্র মহাপ্রভুর সাক্ষাৎ স্পর্শলাভও করেছিলেন।*
*🌻প্রতাপরুদ্র উদ্ধার এখানেই রইল।*
🙏🙏🙏🙏🙏🙏🪔🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১২৮. মহাপ্রভুর সঙ্গে রাজার মিলন👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda128.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
