✧══════════•❁❀🙇❀❁•══════════✧
সীতা নবমী ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/05/sita.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
সীতা চরিত্র প্রতিটি ভারতীয় এবং অভারতীয় মানুষের কাছে নিজগুণে সমুজ্জ্বল। কারণ এই চরিত্রটি যে মহাকাব্যে পাই , সেই রামায়ণ শুধু ভারত নয় গোটা পৃথিবীব্যাপী চারটি বিশ্বমহাকাব্যের একটি। (বাকি তিনটি ইলিয়াড, ওডিসি এবং মহাভারত)
সীতা মায়ের জন্মবৃত্তান্ত আমরা সবাই অবগত আছি। রাজনন্দিনী হয়েও তাকে ভিখারিনীর জীবন ধারণ করতে হয়েছিল। দেবী। হওয়া সত্ত্বেও রাক্ষসের অপমান তাকে সহ্য করতে হয়েছিল। আর সেই কারণেই রাবনের বিনাশ। সমগ্র রামায়ণে রাম চরিত্রের থেকে বেশি চিত্রায়িত হয়েছে সীতা চরিত্র।
সীতা চরিত্র আমাদের ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির শিক্ষা দেয়। সর্বংসহা নারীরা আদর্শ উদাহরণ সীতা মা। যে সীতা রাজকন্যা ছিলেন, সেই সীতা শুধুমাত্র স্বামীসঙ্গ ত্যাগের ভয়ে রামচন্দ্রের সঙ্গ নিয়েছিলেন। পতিব্রতা নারীর উজ্জ্বল নক্ষত্র সীতা ঠাকুরাণী।
বনবাসে বাল্মীকি ঋষির আশ্রমে তিনি মা হলেন। লব-কুশ তার যমজ সন্তান। সেই যমজ সন্তানকে তিনি একা মানুষ করেছেন স্বামীর সাহচর্য ছাড়া। এখনকার বর্তমান সময়ে যখন single mother concept নিয়ে আমরা বড়াই করি, ভেবে দেখতে হবে আজ থেকে শতশত বছর আগে মহাকাব্যের যুগের এই নারী ছিলেন সেইরূপ রমনী। তবে পার্থক্য একজায়গায়। সীতা মা সন্তান একা মানুষ করেছেন কিন্তু স্বামীর কর্তৃত্ব অস্বীকার করেননি।
প্রখ্যাত বৈষ্ণব তীর্থ উড়িষ্যার বালাসোরে রেমুনার ক্ষীরচোরা গোপীনাথ বিগ্রহ সীতা মায়ের আগ্রহেই রামচন্দ্র তৈরি করেছিলেন।
আজ সীতা মায়ের জন্মতিথিতে প্রার্থনা করি -
মা গো, আমরা তোমার অবোধ সন্তান, আমাদের মানুষ করে তোলো। আমরা যেন ভারতমায়ের যোগ্য সন্তান হতে পারি। দেশের হানি যেন আমাদের নিজেদের হানির সমান মনে করতে পারি। সনাতন ধর্মের অবক্ষয় যেন রোধ করতে পারি। এই শক্তি সঞ্চার করো মা।
জয় জনকনন্দিনী সীতা মহারানী - জয় বৃষভানুনন্দিনী রাধা বিনোদিনী - জয় সনাতনন্দিনী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী দীপ বাগুই📖👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-বাগুইপাড়া, বাগুইআটি, উত্তর চব্বিশ পরগনা, কোলকাতা-৭০০১৫৯
Facebook 👉 https://www.facebook.com/deep.bagui.9
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧