✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 শ্রীশ্রীরাস-লীলা 🌷 শ্রীকৃষ্ণ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/07/raslila.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏🙏শ্রীশ্রীরাস-লীলা🙏🙏*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*🙌 🙌শ্রীগৌরচন্দ্রিকা🙌🙌*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*সোমতাল--২৮ মাত্রা*
*🌲পদ*
*১| বৃন্দাবনলীলা গোরার মনেতে পড়িল।*
*🏵কাটান=*
*আমার ভাবনিধি-----ভাবনিধি শ্রী গৌরাঙ্গের*
*আহা মরি আরে এ এ এ এ এ এ ওকি-------------------------- আ------হা--------রে--এ এ এ এ এ এ এ*
*তাল=মধ্যম*
°°°°°°°°°°°°°
*২|যমুনার ভাব সুরধূনীরে করিল।।*
*ভাব নিধি গৌর আমার----------*
*🍀শিকলি=*
*প্রেমাধীন গৌরচন্দ্র,পূরব লীলা রঙ্গ,*
*আজ সেই পূরবের ভাব মনে হয়ে*
*সেই ভাব মনে উদয় হয়ে -------*
*আনন্দের আর সীমা নাই-------*
*ভাব নিধি গৌর আমার----------*
*🍀২ নং কাটান=*
*আনন্দের আর সীমা নাই রে,*
*ভাবনিধি ভাবনিধি গোরাচাঁদের-----*
*বড় একতালী*
°°°°°°°°°°°°°°°
*আখর=*
*আজ) মনেতে পরেছে রে।*
*সেই) বৃন্দাবন লীলার কথা।*
*ভাব নিধি গোরা চাঁদের।।*
*সেই পূরবের ভাব মনে হয়ে।*
*আনন্দ আর ধরে না।।*
*১)ফুল বন দেখি বৃন্দাবনের সমান।*
*🌻কথা=নবদ্বীপ সুধাকর শ্রীমন্ গৌরসুন্দর আমার পূরব রচিত ভাবে বিভোর হয়ে মধ্য রজনীতে উঠে সুরধূনী গঙ্গার তীরে গিয়ে ফুলবনের মাঝখানে দাঁড়িয়ে সঙ্কেত করলেন।ঐ সংকেত অনুসারে যাঁরা আমার গৌরসুন্দরের অন্তরঙ্গ ভক্ত, তাঁরাও ঐ সংকেত স্থানে গিয়ে মিলিত হলেন। এবং শ্রীমন্ গৌরসুন্দরকে ঘিরে মন্ডলী আকারে দাঁড়াইলেন। গৌরসুন্দর এমনভাবে বিভোর হয়েছেন যে সুরধূনী গঙ্গাকে দেখে বলছেন--*
*আখর=*
*এই তো যমুনা।*
*🌻কথা=আবার ফুলবন দেখে বলছেন--*
*আখর=*
*এই তো বৃন্দাবন।*
*এই যে বৃন্দাবনের ফুলবন।* *আজ) আনন্দের আর সীমা নাই।।*
*২|সহচর গণ ব্রজ গোপী অনুমান।।*
*🌻কথা=সহচরগণকে দেখে বলছেন-------*
*এই তো গোপীগণ।*
*এই বৃন্দাবনের ফুলবন।*
*আনন্দের আর সীমা নাই।।*
*🏵কথা=তাহলে শ্রীমন্ গৌরসুন্দর আমার যে পূরবের ভাবে বিভোর হয়ে নিজেকে পর্যন্ত ভুলে গিয়েছেন, সেই পূরবের ভাবটি কি?*
*না, সেই পূরবের ভাবটি হ'ল মধুর শ্রীবৃন্দাবন রচিত ভাব। তাহলে মধুর শ্রীবৃন্দাবনে গৌরসুন্দর আমার কে ছিলেন?*
*আখর=*
*এই তো সেই রে।*
*আমাদের) বৃন্দাবনের রাধাবল্লভ।*
*প্রেম আস্বাদিতে নদীয়ায় এলেন।।*
*🏵কথা=তাই শ্রীপাদ কবিরাজ গোস্বামী শ্রীচৈতন্যচরিতামৃতে লিখেছেন--- শ্লোক।*
*শ্রীরাধায়াঃ প্রণয় মহিমা কীদৃশো বানয়ৈবাস্বাদ্যো।*
*যেনাদ্ভুত মধুরিমা কিদৃশো বা মদীয়ঃ।।*
*সৌখ্যং চাস্যা মদনুভবতঃ কীদৃশং বেতি লোভাৎ।*
*তদ্ভাবাঢ্যঃ সমজনি শচী গর্ভ সিন্ধৌ হরীন্দূঃ।।*
*🌻অর্থ্যাৎ যেমন সমুদ্র থেকে চন্দ্র উঠেছিলেন, শ্রীচৈতন্যচন্দ্রও তেমনি শচীর সন্তান হয়ে আবির্ভূত হয়েছেন।*
*শ্রীকৃষ্ণই শ্রীরাধার ভাবযুক্ত হয়ে চৈতন্যরূপে অবতীর্ণ হয়েছেন, তিনটি সাধ পূরণের জন্য।*
*প্রথম সাধ=রাধা প্রেমের মহিমা কতখানি তা তিনি জানবেন।*
*দ্বিতীয় সাধ=সেই প্রেমের আলোকপাতে শ্রীকৃষ্ণের মাধুর্য্যের চমৎকারিতা কতখানি তা তিনি জানবেন।*
*তৃতীয় সাধ=সেই চমৎকারিতা অনুভব করে রাধার আনন্দ কতখানি তাও তিনি জানবেন।*
*🏵কথা=তাহলে মধুর শ্রীবৃন্দাবনে যদি গৌরসুন্দর আমার রাধা-বল্লভ ছিলেন,সেই রাধা-বল্লভের অঙ্গবরণটি কেমন ছিল?না, উজ্জ্বল নীলকান্তমণি সদৃশ নবঘন শ্যামবর্ণ। সেই বরণটি গৌরসুন্দর আমার কোথায় রাখলেন?*
*আখর= লুকায়ে রেখেছে।*
*অন্তরে নীল কান্ত মণি।*
*বাইরে, রাধা ভাব স্বরূপিনী।।*
*🏵কথা=তাহলে বতর্মান যে শ্রীমন্মহাপ্রভু, এই মহাপ্রভুর রূপ মাধুর্য্য তত্ত্বটি কি? না, মাধুর্য্যময় গৌর রূপের তত্ত্বটি হ'ল, কৃষ্ণ সন্দর্ভ গ্রন্থে উল্লেখ আছে---*
*🌷অন্তঃকৃষ্ণং বহি গৌরং দর্শিতাঙ্গাদি বৈভবম্।*
*🌷কলৌ সংকীর্তনাদ্যৈঃস্ম কৃষ্ণ চৈতন্য মাশ্রিতা।।*
*🌻অর্থ্যাৎ যিনি অন্তরে কৃষ্ণ বাইরে শ্রীমতী রাধিকার অঙ্গাদির বৈভব রূপ গৌরদেহ ধারণ করে অবতীর্ণ হয়েছেন।কলিযুগে সংকীর্তন যজ্ঞদ্বারা সেই শ্রীকৃষ্ণচৈতন্যের স্মরণ গ্রহণ করি।*
*আখর= অবতীর্ণ হয়েছেন।*
*যুগল মূরতি খানি।*
*হরিনাম আর প্রেম নিয়ে।।*
*আখর= অবতীর্ণ হয়েছেন।*
*প্রেমময় করবেন বলে।* *এই স্থাবর জঙ্গম কীটপতঙ্গ।।*
*🏵কথা=তাহলে এই হরিনাম যজ্ঞদ্বারাই শ্রীমন্ গৌরসুন্দরকে লাভ করা যায় বা পাওয়া যায়। গৌর ধনে ধনী হবার এ একটি পথ তো পাওয়া গেল।*
*🌹আচ্ছা যাদের এই হরিনাম যজ্ঞ করবার মত সামর্থ নেই তাদের কি গৌর লাভ হবে না?তাদের জনম কি বৃথা যাবে? তাদের কি কোন উপায়ই নেই? না,আছে,তাদেরও উপায় আছে গৌরসুন্দর যে আমার কাঙ্গালের ঠাকুর।তাদের উপায়, বিষ্ণুপুরাণে উল্লেখ আছে---*
*🌷ধ্যায়ন কৃতে যজন যজ্ঞৈ স্ত্রেতায়াং দাপরেহর্চ্চয়ন।*
*🌷যদ প্নোতি তদা প্নোতি কলৌ সংকীর্ত্ত কেশবম্।।*
*🌻অর্থ্যাৎ সত্যযুগে ধ্যান,ত্রেতাযুগে যজ্ঞ,দ্বাপরযুগে অর্চনা দ্বারা যে ফল লাভ করা গিয়েছে,কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন দ্বারা একটিবার মাত্র গৌর-হরি-হরিবল বলে ডাকলেই সেই ফল লাভ হয়ে থাকে।*
*🌹তাই ভাবাবিষ্ট পদকর্তা জগৎকে ডেকে ডেকে বলছেন--*
*আখর=*
*তোমরা একবার, হরিবল বলরে।*
*আমার, গৌর কাঙ্গাল যাঁরা আছে।* * *প্রেমানন্দে বাহু তুলে।।*
*🏵কথা=সংকীর্তনৈব পিতরোপি।*
*🌻অর্থ্যাৎ শ্রীগৌরসুন্দর এই সংকীর্তনের পিতা বা গায়ক। এই কলিহত জীব অসংযত ইন্দ্রিয়,অন্নগত প্রাণ,নারীগত মন,অভক্ষ্য ভক্ষণ,কুপথে গমন,বিষয়াসক্ত হৃদয়। এই কলুষিত জীবের উদ্ধার কল্পে গৌরসুন্দর আমার সুলোভ,সুগম্য,সুসাধ্য উপায় স্থির করে দিলেন, এই হরিনাম সংকীর্তন। তাই গৌরহরি আমার এই কলিহত জীবের কাছে ধরা দেবার জন্যই এই সংকীর্তন বিধি, ও নিজে আচরণ করেছেন।*
*🌷আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়।*
*🌷নিজে না আচরিলে ধর্ম শিখানো না যায়।।*
*🏵গৌরসুন্দর আমার কি করে আচরণ করলেন এই পদেই তার প্রমাণ আছে এই দেখুন---*
*পদ*
*১)খোল করতালে গোরা সুমেলি করিয়া।*
*২)তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া।।*
*আখর=*
*গৌর আমার, নাচিতে লাগিল।*
*ভকত, মন্ডলী মাঝে দাঁড়ায়ে।*
*যেমন করে,রাস,মন্ডলিতে নেচেছিলেন।।*
*🏵কথা=গৌর আমার নাচছেন বটে,কি বলে নাচছেন?জয় দিয়ে নাচছেন, আর বলছেন--*
*আখর= একবার,জয় দাও রে।*
*আমার, রাসেশ্বরী বিনোদিনীর।*
*🙌জয় দিলে জয় হবে।*
*🙌বদন ভরে জয় দাও।।*
*পদ*
*১)বাসুদেব ঘোষ তাহে করয়ে বিলাস।*
*২)রাস রস গোরাচাঁদ করিলা প্রকাশ।।*
*🏵কথা=ভাবাবিষ্ট পদকর্তা বাসুদেব ঘোষ, যিনি পূর্বলীলায় অর্থ্যাৎ বৃন্দাবনলীলায় সুদেবী ছিলেন।তিনি ভাবনিধি গৌরসুন্দরের ভাব দর্শন করে বলছেন,শ্রীমন্ গৌরসুন্দর তাঁর সহচরগণকে সঙ্গে নিয়ে প্রেমাবেশে সংকীর্তনে রত হয়ে সুরধূনীর তীরে বিহার করছেন। শারদীয় নীলগগনে পূর্ণচন্দ্র বিকসিত পুষ্পের ন্যায় প্রস্ফুটিত হয়ে যেন অপূর্ব শোভা বর্ধন করছে।আকাশ সুনির্মল,মৃদুমন্দ সমীরণ,প্রতি পুষ্প বৃক্ষে ফুল্লিত লতা জড়িত। পুষ্প বৃক্ষগুলি পুষ্প বিকসিত হয়ে ভ্রমর আলিঙ্গনে ও চুম্বনে অপূর্ব শোভা বর্ধন করছে। ভ্রমরগণও গুণগুণ স্বরে গীতধ্বনি করছে।আর প্রতি পুষ্পে মধুপানে রত হয়ে আছে।এই দৃশ্যগুলি দেখে গৌরসুন্দরের পূর্বলীলার স্মরণ হয়ে সুরধূনীকে দেখছেন যমুনা,বন দর্শন করে বৃন্দাবন ও সহচরগণকে গোপীগণ দেখছেন, কারণ কি? না, কারণ হল, পূর্ণত্তম শ্রীভগবান বৃন্দাবনে গোপীগণের সঙ্গে লীলা করেছিলেন আজ---*
*আখর= তারাই তো বটে হে।*
*এই,নিত্য পারিষদ গণ।*
*এই, গৌরলীলায় এসেছেন।।*
*১)বাসুদেব ঘোষে তাহে করয়ে বিলাস।*
*২)রাস রস গোরাচাঁদ করিলা প্রকাশ।।*
*জামালী*
*🙏গৌরচন্দ্রিকা এখানেই রইল।*
*🙏শ্রীশ্রীরাস ব্রজলীলা🙏*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍀সুরে----------*
*মধুর শ্রীবৃন্দাবনে আজ কি সুমধুর ভাব,*
*মধুর শ্রীবৃন্দাবনে আকাশ মধুর---*
*মধুর শ্রীবৃন্দাবনে বাতাস মধুর----*
*মধুর শ্রীবৃন্দাবনে দ্বাদশবন মধুর----*
*মধুর শ্রীবৃন্দাবনে কেলিকুঞ্জ মধুর----*
*মধুর শ্রীবৃন্দাবনে শ্রীশ্যামকুন্ড মধুর---*
*মধুর শ্রীবৃন্দাবনে শ্রীরাধাকুন্ড মধুর---*
*মধুর শ্রীবৃন্দাবনে শ্রীযমুনা মধুর---*
*মধুর শ্রীবৃন্দাবনে বংশীবট মধুর---*
*মধুর শ্রীবৃন্দাবনে কেশীঘাট মধুর----*
*মধুর শ্রীবৃন্দাবনে নিকুঞ্জবন মধর----*
*মধুর শ্রীবৃন্দাবনে শুক-সারি মধূর---*
*মধুর শ্রীবৃন্দাবনে কোকিল কোকিলা মধুর---*
*মধুর শ্রীবৃন্দাবনে ভ্রমর-ভ্রমরা মধুর---*
*মধুর শ্রীবৃন্দাবনে ময়ূর-ময়ূরী মধুর----*
*মধুর শ্রীবৃন্দাবনে কপোত-কপোতি মধুর--*
*🏵এমনকি মধুর শ্রীবৃন্দাবনে স্থাবর-জঙ্গম,কীট পতঙ্গাদি সকলি মধুর।এ হেন মধুর শ্রীবৃন্দাবনে কালিয়হ্রদ সেও আজ মধুর।কেননা যে কালিয়হ্রদ বিষপূর্ণ জলে পরিপূর্ণ ছিল,শ্রীগোবিন্দের শ্রীপাদপদ্ম লাভ করেছে বলে সেও আজ মধুর।এ হেন মধুর শ্রীবৃন্দাবনে আর যে কত কত সুমধুর যার তুলনা হয় না। আমার অপ্রাকৃত শ্রীরাধাগোবিন্দের লীলায়।*
*🌹তারপর------ সুরে---*
*কৃষ্ণের যতেক খেলা, সর্বোত্তম নরলীলা,*
*নর বপু তাহার স্বরূপ।*
*গোপ বেশ বেণুকর,নব কৈশোর নটবর,*
*নরলীলার হয় অনুরূপ।।*
*কৃষ্ণের মধুর রূপ শুন সনাতন।*
*যে রূপের এককণ,ডুবায় সব ত্রিভুবন,*
*সর্বপ্রাণী করে আকর্ষণ।।*
*পুরুষ যোষিত কিংবা স্থাবর জঙ্গম।*
*সর্বচিত্ত আকর্ষক ব্রজের মন্মথ মদনমোহন।।*
*যোগমায়া চিচ্ছক্তি,বিশুদ্ধ সত্ত্ব পরিণতি,*
*তার শক্তি লোকে দেখাইতে।*
*এই রূপ-রতন,ভক্তগণের গূঢ় ধন,*
*প্রকট কৈল নিত্যলীলা হৈতে।।*
*🏵কথা=এই বতর্মান শ্রীবৃন্দাবনে শ্রীরাধাকৃষ্ণের বতর্মান লীলাটি কি, না,বর্তমান লীলা হ'ল শ্রীশ্রীরাসলীলা। লীলা কাকে বলে? উজ্জ্বলনীলমণি গ্রন্থে উদ্দীপন প্রকরণে ২৩৭ পৃষ্ঠায় ৪৪ নম্বর শ্লোকে উল্লেখ আছে-----*
*অগ্রেহনুভাবা বক্ত ব্যালীলেয়ং কথ্যতেহধুনা।।*
*লীলা স্যাচ্চারু বিক্রীড়া তান্ডবং বেণুবাদনম্।*
*গোদোহঃ পর্বতোদ্ধারো গোহূতির্গমনাদিকা।।*
*🌹অর্থ্যাৎ আগে অনুভাব বিষয়ে বলা হবে এক্ষণে লীলা সম্পর্কে বলছি।লীলা বলতে মনোজ্ঞ বিক্রীড়া,তান্ডব,বেণুবাদন, গোদোহন,গিরিধারণ, গোগণের আহ্বান এবং গমন ইত্যাদি বুঝায়।তারমধ্যে চারু বিক্রীড়া রাসাদি ও কন্দুক খেলাদি ইহাকে লীলা বলে।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
