শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৩৩. ভগবান শ্রীকৃষ্ণের খেলা গোষ্ঠ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ, নিবাস-বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা-ইংরেজ বাজার, জেলা-মালদহ, পশ্চিমবঙ্গ-৭৩২১০১

 ✧═══════════•❁❀❁•═══════════✧     
 ꧁ ৩৩. ভগবান শ্রীকৃষ্ণের খেলা গোষ্ঠ লীলা ꧂
                        👇👇👇🙏👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧
সকল কিছু লিখনী👇👇🙏👇👇📚 *PDF গ্রন্থ* 📚 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
 *🌻খেলা গোষ্ঠ,গৌরচন্দ্রিকা🌻*
*সহচর সঙ্গে,বিবিধ বিনোদ রঙ্গে,*
       *বিহরই সুরধূনী তীরে।*
*ক্ষণে নাচে ক্ষণে গায়,প্রেমধারা বহি যায়,*
       *ক্ষণে মালশাট মারি ফিরে।।*
   *অপরূপ গৌরাঙ্গ চাঁদের লীলা।*
*দেখি তরুগণ রঙ্গে,প্রিয় গদাধর সঙ্গে,*
      *কৌতুকে করয়ে কত খেলা।।*
*অঙ্গে পুলকের ঘটা,কদম্ব কুসুম ছটা,*
      *সু-দশন মুকুতার পাঁতি।*
*তাহে মন্দ মন্দ হাসি,বরিখে অমিয়া রাশি,*
       *সৌরভে ভ্রমরা ধায় মাতি।।*
*সদা নিজ প্রেমে মত্ত,গায় কৃষ্ণ লীলামৃত,*
      *মধুর ভকতগণ পাশ।*
*বিষয়ে হইনু অন্ধ,না ভজিলাম গৌরচন্দ্র,*
       *কহে দীন নরোত্তম দাস।।*

*ব্রজলীলার প্রথম পদ*
*রাখালে রাখালে মেলা,খেলিতে বিনোদ খেলা,*
       *অতিশয় শ্রম সভাকার।*
*ননীর পুতলী শ‍্যাম,রবির কিরণে ঘাম,*
      *স্রবে যেন মুকুতার হার।।*
*শ্রীদাম আসিয়া বোলে,বৈসহ তরুর তলে,*
     *কানাই হইবে মাঠের রাজা।*
*যমুনা পুলিনে ভাই,কংসের দোহাই নাই,*
     *কেহপাত্র মিত্র কেহ প্রজা।।*
*বনফুল আনো যত,সপত্র কদম্ব শত,*
      *অশোক পত্র আম্র শাখা।*
*শুনি শ্রীদামের কথা,সকল আনিল তথা,*
      *নবগুঞ্জা গুচ্ছ শিখিপাখা।।*
*গাঁথিয়া ফুলের মালা,কদম্ব তরুর তলা,*
      *রাজপাট করিল নিরমাণ।*
*এ উদ্ধব দাসে ভণে,কক্ষতালি ঘনে ঘনে,*
       *আবা আবা বাজায় বয়ান।।*
*🌻🌻পরের পদ🌻🌻*
*বিবিধ কুসুম দিয়া,সিংহাসন নিরমিয়া,*
      *কানাই বসিলা রাজাসনে।*
*রচিয়া ফুলের দাম,ছত্র ধরে বলরাম,*
       *গদ গদ নেহারে বদনে।।*
*অশোক পল্লব ধরে,সুবল চামর করে,*
      *সুদামের কোরে শিখিপুচ্ছ।*
*ভদ্রসেন গাঁথি মালে,পড়াই কানাই গলে,*
     *শিরে দেই গুঞ্জফল গুচ্ছ।।*
*স্তোককৃষ্ণ পুতিবানা,ঠাঞি ঠাঞি বসাইলা থানা,*
       *আজ্ঞা বিনে আসিতে না পায়*
*শ্রীদামাদি দূত হৈয়া,কানাইর দোহাই দিয়া,*
       *চারিপাশে ঘুরিয়া বেড়ায়।।*
*করযুগ যুড়ি তথি,অংশুমান করি স্তুতি,*
     *রাজ আজ্ঞা বচন চালায়।*
*বটু করে বেদ ধ্বনি,পড়ে আশীর্বাদ বাণী,*
      *দাম বসুদাম নাচে গায়।।*
*অতি মনোহর ঠাঁট,নিরমিয়া রাজপাট,*
      *কতেক হইল রসকেলি।*
*এ উদ্ধব দাসে কয়,সখ‍্য দাস‍্য রসময়,*
      *সেবয়ে সকল সখা মেলি।।*
&&&&&&&&&&&&&&&&&&&&&
*🌻দুঃখী কৃষ্ণ দাসের খেলাগোষ্ঠ🌻*
*কানায়েরে মাঝে করি,চলে বলাই ধিরি ধিরি,*
      *উপনীত যমুনা পুলিনে।*
*সখাগণ ধেয়ে গিয়ে,যমুনার পানি পিয়ে,*
      *নিজ নিজ মুখ নিরক্ষণে।।*
*নির্মল যমুনার জলে,মুখ দেখে কুতূহলে,*
       *কার মা কেমন সাজাইছে ভাই*
*রাখাল সব একসঙ্গে,মুখ দেখে নানারঙ্গে,*
      *কানায়ের মুখের বালাই যাই*
*আসিয়া তরুর তলে,খেলে রাখাল নানাছলে,*
     *সুবল চতুর বলে ভাইরে।*
*আনন্দে চরুক ধেনু,শুন ওরে ভাই কানু,*
      *লুকোচুরি খেল এ ঠাঁইরে।।*
*রাখাল সব যুথে যুথে,আঁখি বান্ধ কানাই হাতে,*
       *লুকাইব বনের ভিতরে।*
********************************
      ********************।।
*কানাই মোদের ছোট ভাই,বংশী বটের ছায়,*
       *বসি থাকি দাওরে বান্ধিয়ে।*
*আগে যে ছুটবে কানাই,তার হার কভু নয়,*
      *এ দুঃখী কৃষ্ণদাস কহয়ে।।*

*পদ দুই*
*কানাই বংশী বটের তলে বসি।*
*কানাই বান্ধয়ে আঁখি বলাই মহাখুশি।।*
*রাখালগণ লুকাইল বনে।*
*আঁখি ছাড়ি দিল বলাই করে নিরীক্ষণে।।*
*একে মাতোয়ারা বলাই চান্দে,*
*জা-জারে ছুঁইব,কা-কারে না ছাড়িব,*
       *তা-তাহার চড়িব কান্ধে।।*
*খুঁজিতে চলিল বলাই বনের ভিতরে।*
*একদিগে আসি সব,শিশু ধরিল কানায়ের করে,*।।
*পুনঃপুন খেলই রাখাল সব।*
*বংশী বটের তলে আনন্দ উৎসব*
*পুনঃ আঁখি বান্ধে হলধর।*
*লুকাওত সব বৃক্ষের উপর।।*
*খুঁজিতে চলিলা বলাই নিবিড় বনেতে।*
*দুঃখী কৃষ্ণদাস হাসে দাঁড়ায়ে একভিতে।।*

*🌻🌻🌻পরের পদ🌻🌻🌻*
*বৃক্ষ হতে নামিয়ে সভে ছুইল কৃষ্ণেরে।*
*কুক দেয় রাখালগণে অতি উচ্চস্বরে।*
*শুনিয়া রাখালের রব আইল হলধর।*
*কে কোথা ছিলে ভাই কহত সত্বর।।*
*পুনরায় আঁখি বান্ধি ধর ভাই কানাই।*
*লুকাগ কন্দরে রাখাল না দেখে বলাই।।*
*খুঁজিবারে যায় বলাই সমুখে ছিদাম।*
*ধরিয়া চড়িল কান্ধে শিঙ্গায় ধরে গান।।*
*কান্ধে চড়ি বলাইচাঁদ আইসে বংশীবটে।*
*ছিদাম বলাইএ লয়ে ধীরে ধীরে হাঁটে।।*
*দুখী কৃষ্ণদাস বলে কেমনরে ছিদাম।*
*ছিদামের অঙ্গে ঝরে মুকুতার দাম।।*
#######################
*রাম কানাই দুইভাই দুদিগে দাঁড়াইল।*
*দুজনে সমান খেলু বাঁটিয়া লইল*
*সুবল কানায়ের দিকে নাচিতে লাগিল।*
*শ্রীদাম সুদাম বলায়ের দিকে হইল।।*
*দু ভাই সমান খেলু বাঁটিয়া লইল।*
*হারিলে চড়িব কান্ধে এ পণ করিল।।*
*আজুকার খেলাতে ভাই যেজন হারিবে।*
*কান্ধে করি বংশীবটে রাখিয়া আসিবে।।*
*সাতলি ভাঙ্গিতে নারে ভেয়ারে কানাই।*
*আপনি সাতলি ভাঙ্গি জিতল বলাই।।*
*বলরাম দাসে কয় শুন ভাই কানু।*
*কান্ধে করে লয়ে চল চরে যেথা ধেনু।।*
        *পরের পদ বলরাম দাসের*
  *আজু কানাই হারিল দেখ বিনোদ খেলায়।*
*শ্রীদামে করিয়া কান্ধে,বসন আঁটিয়া বান্ধে,*
     *বংশীবটের তলে লৈয়া যায়।।*
*সুবল বলাই লৈয়া,চলিতে না পারে ধাইয়া,*
      *শ্রমজল ধারা বহে অঙ্গে।*
*এখন খেলিব যবে,হইব বলায়ের দিগে,*
      *আর না খেলিব কানুর সঙ্গে।।*
*কানাই না জিতে কভু,জিতিলে হারয়ে তভু,*
      *হারিলে জিতয়ে বলরাম।*
*খেলিয়া বলায়ের সঙ্গে,চড়িব কানাইর কান্ধে,*
     *নহে কান্ধে নিব ঘনশ‍্যাম।।*
*মত্ত বলাই চান্দে,কে করিতে পারে কান্ধে,*
       *খেলিতে যাইতে লাগে ভয়।*
*গেড়ুয়া লইয়া করে,হারিলে সবারে মারে,*
      *বলরাম দাস দেখি কয়।।*

*🌻🌻🌻বিরাম পদ🌻🌻🌻*
*যমুনার তীরে কানাই শ্রীদামেরে লৈয়া।*
*মাথামাথি শ্রম করে শ্রমযুত হৈয়া।*
*প্রখর রবির তাপে শুখাইল মুখ।*
*দেখি সব সখাগণের মনে হৈল দুখ।।*
*আর না খেলিব ভাই চল যাই ঘরে।*সকালে যাইতে মা কহিয়াছে সবারে।।*
*মলিন হইল কানাই মুখানি তোমার।*
*দেখিয়া বিদরে হিয়া আমা সবাকার।।*
*বেলি অবসান হইল চল ঘরে যাই।*কহে বলরাম দূর বনে গেল গাই।।*
    *খেলা গোষ্ঠ এখানেই রহিল।*
 ✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
               ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






adds