শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১২. ভগবান শ্রীকৃষ্ণের দাম বন্ধন লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_1.html

 

✧═══════════•❁❀❁•═══════════✧
     ꧁ ১২. ভগবান শ্রীকৃষ্ণের দাম বন্ধন লীলা ꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ 👇শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র👇 ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
*🌻দাম বন্ধন লীলা গৌরচন্দ্রিকা🌻* 
*নিশি অবশেষ,দেখিয়া প্রকাশ,উঠিয়া গৌরাঙ্গ রায়।*
*আনন্দিত মনে,শিশুগণ সনে,খেলা খেলিবার যায়।।*
*ক্ষুধিত হইয়া,আইল ফিরিয়া,ভোজন করিবার তরে।*
*ইতি উতি চায়,মায়ে দেখিতে পায়, স্তন পান করে।।*
*স্তন পান করে,পেট নাহি ভরে,সাত পাঁচ ভাবে মনে।*
*ঘরের ভিতরে,খাদ‍্য সম্ভারে,সুখে করে ভোজনে।।*
*দেখিয়া জননী, নিমাই তখুনি, ডরেতে* *সে পলায়*।
*দন্ড দেখিয়া, যায় পলাইয়া, বাসুঘোষ পাছে ধায়।।* 

*🌻🌻ব্রজলীলা দাম বন্ধন প্রথম পদ🌻🌻*
*দধি মথে রাণী,আনন্দে আপনি,*
       *নিজ পুত্রের গুণ গায়।*
*সঙ্গে ব্রজবাসী, সবে হাসি হাসি,*
       *যশোদার সঙ্গ দেয়।।*
*দধি মথে ব্রজনারী,আহা মরি মরি,*
       *শোভা অতি অনুপাম।*
*হেনকালে আসি,মায়ের পাশে বসি,*
       *গোপাল দেই রজ্জুটান।।*
*দন্ড ধরি করে,মায়ে নিষেধ করে,*
      *দেখি রাণীর আনন্দ বাড়িল।*
*গোপালেরে লইয়া,কোলেতে করিয়া,*
       *স্তন তব পিয়াইল।।*
*দুগ্ধ পান কোরে,উদর নাহি ভরে,*
      *গোপাল ভাবে মনে মনে।*
*শিকার উপরে যত,ক্ষীর সর নবনীত,*
      *সকলি ফেলান অঙ্গনে।।*
*চুরি করি খায়,বালকে ভুঞ্জায়,*
       *অন্বেষণ করে রাণী।*
*ঘরে আসে মায়,গোপাল পানে চায়,*
        *কহে মনোহর বাণী।।*
*🌻অন‍্যান‍্য দিন ঘরের দাসীগণ ক্ষীর নবনী আদি তৈরী করতেন, তাতে* *বাৎসল‍্যময়ী মা যশোদার মনে হল যে,*
*তাঁদের তৈরী দ্রব‍্য আমার গোপালের ভাল লাগছে না বা উদর পূর্ণ হচ্ছে না,* *তাই মা যশোমতী পুত্রের সেবা ও গৃহ দেবতার জন‍্যে নিজ হস্তে প্রস্তুত করবেন বলিয়া মনস্থ করলেন।* *গোপরাজ নন্দের* *নবলক্ষ পয়স্বিনী গাভী আছে,* *তার মধ্যে কয়েকটি সুগন্ধ-তৃণচারিণী,বিপুল পয়স্বিনী গাভী আছে,* *তাদের স্তন হতে পদ্ম* *গন্ধবিশিষ্ট দুগ্ধ ক্ষরিত হয়।* *যশোদা মা সন্ধ‍্যাকালে নিজহাতে পদ্মগন্ধবিশিষ্ট দুগ্ধবতী গাভীর সমস্ত* *দুগ্ধ দোহন করে তাতে অম্ল মিশ্রিত করে নূতন মাটির পাত্রে রেখে দিলেন,* *এবং মনে করলেন,এতে যে দধি হবে,তা মন্থন করে নবনী পাওয়া যাবে,তা নিজ পুত্রকে খাওয়াবেন এবং ইষ্টদেবের ভোগের জন্য তুলে রাখবেন।* *গোপাল দুগ্ধ-* *ফেননিভ কোমল শয‍্যায় মণিময়* *পালঙ্কে শয়নে আছেন।* *আর যশোমতী মা আমার রাত্রি শেষে নিদ্রা* *হতে উঠে স্নানাদি করে দধিমন্থনে বসলেন,কেননা,শেষ রাত্রিই হচ্ছে দধি*
*মন্থনের সময়।* *এবারে দধি মন্থনে* *প্রবৃত হয়ে মা যশোদা গুন্ গুন্ করে* *কৃষ্ণের বাল‍্যলীলা গুণগান আরম্ভ করেছেন,* *সেই গানের তালে তালে হাতের কঙ্কণগুলো ঝনৎকার শব্দ হতে লাগল ও কর্ণের কুন্ডল দুলতে লাগল।* *দধি মন্থনের শব্দে গোপালের নিদ্রা ভঙ্গ হয়েছে তা মা যশোমতী বুঝতে পারেন নি।* *গোপাল মা মা বলে অনেকবারই ডেকেছেন,কিন্তু পুত্রের বাল‍্যলীলা চিন্তন,ও মুখে গানের জন্য শুনতে পাননি।* *এবারে গোপাল ধীরে ধীরে পালঙ্ক থেকে নেমে বাৎসল‍্যময়ী মা যশোদার* *কন্ঠ জড়িয়ে ধরেছেন,এবং চিবুক ধরে বলছেন,মা তোমাকে দধিমন্থন করতে হবে না,* *আমাকে একটু কোলে কর,* *ওমা আমি অনেকক্ষণ* *তোমার কোলে উঠি নাই, মা* *ওমা,আমার বড় ক্ষুধা পেয়েছে,আমায় একটু স্তন পান করতে দাও।* *অপরদিকে যশোদা* *একটি উনানে দুধ গরম করতে* *বসিয়েছেন।* *মা,পুত্রকে কোলে করে নিয়ে স্তন পান করাচ্ছেন, এমন সময় উনানে দুধ উথলে পড়ে যাচ্ছে,* *স্তনপান রত গোপালকে কোল হতে নামিয়ে মা দুধ রক্ষা করতে গেলেন।* *তাতে গোপালের দুগ্ধ পান করে পেট ভরল না,* *রাগে,দুঃখে,কষ্টে গোপাল গোরস ভান্ডারে গিয়ে যত ভান্ড ছিল, কিছু সেবা করলেন, আর ফেললেন।* *যশোদা ফিরে এসে দেখলেন গোপাল নেই,কোথায় গেল?* *ভান্ডার ঘরে গিয়ে দেখেন আজব কান্ড।* *মা যশোমতীর রাগ হল আর গোপালকে ধরতে গেল গোপাল পলায়ন করল।🌻*

*🌻🌻দ্বিতীয় পদ ও ব‍্যাখ‍্যা🌻🌻
*শিকার উপরে আছে সাজো ননী সর।*
*সকলি উঠিয়া হরি ফেলান সত্বর।।
*চুরি করি খায় ননী বালকে ভুঞ্জায়*।
*তরাসে মায়ের পানে ফিরিয়া না চায়।।*
*অন্বেষণ করি রাণী বেড়ান শ্রীহরি।
*দেখিয়া পলায়ন করে আপনি মুরারি।।*
*যষ্ঠি হাতে দেখি মায়ে সত্বরে পালান।*
*অন্বেষণ করি ফিরি স্থানে স্থান।।*
*যশোমতী ধায় কৃষ্ণে ধরিতে না পারে।*
*প্রহারের ভয়ে কৃষ্ণ পলান সত্বরে।।
*বহু জন্ম তপ করি মহাযোগীগণে।
*চিত্তে প্রকাশিয়া যাঁরে না পায় ধেয়ানে।।*
*শ্রুতিগণ রহে যাঁর পথ অনুসারি।*
*হেন মাতার ভয় করি পালান মুরারি।।*
*না শুনে মায়ের কথা ফিরি না চায়।*
*আগে যাই যদুমণি পাছে রাণী ধায়।।*
*ওরে যাদু মোর আয়রে আয়।*
*বাহু পশারিয়া ডাকে তোর মায়।।*
*মায়ের নয়ানের জল পড়িছে উরে।
*না জানি কেমন বিধি লাগিল আমারে।।*
*বংশী বদন বলে শুন দয়াময়।*
*কে তোমা মারিতে পারে কারে তোমার ভয়।।*
*🌻শিকার উপরে যত ক্ষীর সর নবনী ছিল রাগে গোপাল সব ফেলে* *মায়ের প্রতি গজগজ করছেন,মা আমায় উদর পূর্ণ করে স্তন পান করাল না,* *স্বাভাবিক তৈরী বস্তু নষ্ট* *করলে একটু তো অভিমান হবেই,* *গোপালকে ধরতে গেলে গোপাল পালিয়ে গেল,মা তাঁর পেছন পেছন ধাওয়া করতে লাগলেন।* *এবং* *হাতে লাঠি নিয়ে,তা দেখে গোপালের ভয় হল,না জানি মা আজ আমার কি* *অবস্থা করবে।* *আর মা বলছেন,* *ওরে দুষ্ট! আজ তোর রেহাই নাই।*মা আর গোপালের পেছন পেছন দৌঁড়তে পারছেন না,* *এবং মা ভাবলেন,হায়!* *হায়!* *আমি ত ভাল কাজ করিনি,আমার জন‍্য না জানি আমার প্রাণপ্রতীম পুত্রের কোমল চরণে কতই না আঘাত লেগেছে।* *যশোদার হৃদয়ে যখন* *এমন ভাবনা এলো, অন্তর্যামী কৃষ্ণ* *সব অন্তরে জানতে পেরে মাকে ধরা* *দিলেন।🌻*

*🌻 তৃতীয় পদ ও ব‍্যাখ‍্যা🌻*
*পাছে পাছে ধায় রাণী গমনে মন্থরা।*
*কেশ পাশ নাহি বান্ধে বাহ‍্যে দিশাহারা।।*
*ধেয়ে রাণী কৃষ্ণেরে ধরিল ধাওয়াধাই।*
*আঁখি কচলাইলেন গোপাল মনে ভয় পাই।।*
*অপরাধ ভয়ে কৃষ্ণ করয়ে রোদন।
*না সরে মুখের বাণী বিহ্বল লোচন।।*
*দুহাতে পুত্রেরে ধরিয়া যতনে।*
*তর্জন গর্জন করে বিস্তর র্ভৎসনে।।
*মনে মনে যদুমণি পাছে পায় ডর।*
*যশোমতী হস্ত বাড়ি ফেলান সত্বর।।*
*মনে মনে যশোমতী ভাবেন তৎপরে।*
*দাম দড়ি দিয়া হরিকে বান্ধিছেন করে।।*
*বান্ধিতে না আঁটে দুই অঙ্গুলি সমান।*
*আর দড়ি দিয়ে করে বাঁধিতে সন্ধান।।*
*যেই দড়ি যশোমতী বাঁধিবারে যায়।*
*কোন দড়ি নাহি কৃষ্ণে অঙ্গুলি কুলায়।।*
*সকল গৃহের দড়ি আনি একে একে।*
*বন্ধন করয়ে রাণী আপন বালকে।।*
*শ্রমজলে ভিজিল সকল কলেবর।
*উন্মত্ত হইল রাণী খসিল অম্বর।।*
*দেখিয়া মায়ের শ্রম প্রভু দয়াময়।*
*আপনার বন্ধন আপনি মাগি লই।।
*দয়াময়ের লীলা কে বুঝিতে পারে।
*মনোহর যশোদা চরণ আশ করে।।
🌻যিনি অনন্তকোটি ব্রহ্মান্ডের* *অধিপতি,অনন্তব্রহ্মান্ডের মুনি,ঋষি*, *ব্রহ্মশ্রীগণ যাঁর চরণ পাই না, সেই হরি* *পরম বাৎসল‍্যময়ী মায়ের কাছে রোদন করছেন,কেন? মা প্রহার করবেন বলিয়া।* *যাইহোক,মায়ের মধ্যে মনে হয়েছিল যে,* *আমি আমার পুত্রকে বন্ধন করবই এই চিন্তা* *আসায়,* *শ্রীকৃষ্ণ জীবশিক্ষার* *জন‍্য* *মায়ের সঙ্গে খেলা খেলিলেন।* *গোপালকে বন্ধন করতে গিয়ে বারে বারে দুই আঙ্গুল দড়ি কম পরে যাচ্ছে।* *যতবার বন্ধন করতে যাচ্ছেন ততবার দু'আঙ্গুল কমে যাচ্ছে।* *মা যশোমতী যখন আর বন্ধন করতে পারলেন না,* *তখন মনে মনে আত্মসমর্পণ করলেন,* *তখন গোপাল বন্ধন স্বীকার করলেন।* *শেষ পর্যন্ত বাঁধা পরলেন,* *জানিয়ে দিলেন আত্মসমর্পণ না হলে আমায় কেহ বাঁধতে পারবে না।🌻*
*ভুল ভ্রান্তি মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧      
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧










adds