✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীকৃষ্ণকে কেন মুরারি বলা হয়? ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*ব্রজের সকলেই জানেন যে,মহাতপা গর্গাচার্য্য যখন কৃষ্ণের নামকরণ করেন,তখন বলেছিলেন="নারায়সমো গুণৈঃ" অর্থ্যাৎ কৃষ্ণ,নারায়ণতুল্য গুণশালী।* *"মুরারে" পদের তাৎপর্য্য বৈষ্ণবতোষণীকার এইভাবেই ব্যাখ্যা করেছেন।*
*শ্রীনারায়ণের মুর নামক অসুর বিনাশের বৃত্তান্ত বামণপুরাণে নারদপুলস্ত্য সংবাদে বর্ণিত আছে।*
*🌻নারদ উবাদ=যোহসৌ মুর খ্যাতঃ* *কস্য পুত্রঃ স গীয়তে।*
*কথং চ নিহতং সংখ্যে বিষ্ণুনা তদ্বদস্ব মে।।*
*🌻পুলস্ত্য উবাচ=কশ্যপসৌরসঃ পুত্রো মুরো নাম দনূদ্ভবঃ।*
*স দদর্শ রণে ভগ্নান্ দিতিপুত্রান্ সুরোত্তমৈঃ।।*
*ততঃ স মরণাদ্ভীতস্তপ্তা বর্ষগণান্ বহূন্।*
*আরাধয়ামাস বিভুং ব্রহ্মাণমপরাজিতম্।।*
*ততঃ স তুষ্টো বরদঃ প্রাহ বৎস বরং বৃণু। স চ বব্রে বরং দৈত্যো বরমেবঃ পিতামহাৎ।।যং যং করতলেনাহং স্পৃশেয়ং সমরে বিভো।স স মদ্ধস্তসংস্পৃষ্টন্তবরোহপি ম্রিয়েদজঃ।।* *বাঢ়মিত্যাহ ভগবান্ ব্রহ্মা যক্ষং লোকপিতামহঃ।*
*ততোহভ্যগান্মহাতেজাঃ সুরং সুরগিরিং বলী।।*
*সমেত্যাহ্বয়তে দেবং যক্ষং কিন্নরমেব বা।*
*ন কুশ্চিদ্ যুযুধে তেন সমং দৈত্যেন নারদ।।*
*🌻🌻🌻বামণ পুরাণ🌻🌻🌻*
*দেবর্ষি নারদ পুলস্থ্যকে জিজ্ঞাসা করলেন,মুর নামে প্রসিদ্ধ যে অসুর ছিল,সে কার পুত্র?এবং কি ভাবে সে বিষ্ণুকর্তৃক যুদ্ধে নিহত হয়েছিল,তা আমার কাছে বর্ণনা কর?*
*দেবর্ষি নারদের প্রশ্ন শুনে পুলস্ত্য বললেন,কশ্যপঋষির ঔরসে তাঁর পত্নী দনুর গর্ভে মুর নামক অসুরের জন্ম।* *মুর দেখল যে তার ভাই ও অন্যান্য দানবগণ,দেবগণ সহ যুদ্ধ করে একেবারে বিপর্য্যস্ত এবং হীনবল হয়ে পড়েছে।* *তখন সে মরণ ভয়ে ভীত হয়ে বহুবৎসর ব্রহ্মার আরাধনা করল।* *তার আরাধনায় তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে বললেন,বৎস!তুমি অভীষ্ট বর প্রার্থনা কর।* *তখন মুর,ব্রহ্মার কাছে প্রার্থনা করল যে,যে ব্যক্তিকে করতলদ্বারা স্পর্শ করব,সে যদি অমরও হয়,তথাপি যেন তৎক্ষণাৎ তার মৃত্যু হয়।* *ব্রহ্মা তার প্রার্থনায় সম্মতি প্রকাশ করলে সেই মহাতেজা মুর নামক অসুর সুমেরুপর্বতে আগমন করল এবং দেবতা,যক্ষ,গন্ধর্ব,কিন্নর প্রভৃতি সকলের সঙ্গে যুদ্ধ করবার ইচ্ছা প্রকাশ করল,কিন্তু বরলাভ বৃত্তান্ত সকলেই জানতেন বলে কেউই তার সঙ্গে যুদ্ধ করতে সাহসী হলেন না।* *ব্রহ্মার বরে বলীয়ান্ মুর যুদ্ধ করবার জন্য ত্রিলোক ভ্রমণ করলে কিন্তু কেহই তার সঙ্গে যুদ্ধ করতে সাহসী হলেন না।* *শেষে সে যমলোকে উপস্থিত হয়ে যমের সঙ্গে যুদ্ধ করতে চাইলে,যম বললেন,নারায়ণের সঙ্গে যুদ্ধ করবার জন্য বিষ্ণুলোকে পাঠিয়ে দিলেন।* *তারপর মুর নারায়ণের যুদ্ধ করবার জন্য বিষ্ণুলোকে উপস্থিত হল।* *(বামণপুরাণে পাই)*
*তমাহং প্রাহ মুনে মধুঘ্নঃ প্রাপ্তোহসি কেনাসুর কারণেন।*
*স প্রাহ যোদ্ধুং সহ বৈ ত্বয়াদ্য তং প্রাহ ভূয়োহসুরপূগহন্তা।।*
*যদীহ মাং যোদ্ধুমুপাগতোহসি তৎকম্প্রতে তে হৃদয়ং কিমর্থম্।*
*জরাতুরস্যেব মুহুর্মুহুর্বৈ, তন্নৈব যোৎস্যে সহ কাতরে।।*
*ইত্যেবমুক্তো মধুসূদেনন,মুরস্তদাস্যদ্ধৃদয়ে স্বহস্তম্।*
*কথং ক্ব কস্যেতি মুরস্তদোক্তা নিপাতয়ামাস বিপন্নবুদ্ধিঃ।।*
*হরিশ্চ চক্রং মৃদুলাঘবেন,মুমোচ তদ্ধৃৎকমলঞ্চ শত্রোঃ।*
*চিচ্ছেদ দেবাশ্চ তথা গতব্যথা দেবং প্রসংশন্তি চ পদ্মনাভম্।।*
*এতত্তবোক্তং মুরদৈত্যনাশং,কৃতং হি যুক্ত্যাশিত-চক্রপাণিনা।*
*অতঃ প্রসিদ্ধিৎ সমূপাজগাম, মুরারিরিত্যেব বিভুর্নৃসিংহঃ।।*
*🌻মুর দৈত্য নারায়ণের কাছে উপস্থিত হলে নারায়ণ তাকে বললেন,হে অসুর!তুমি কি জন্য এখানে এসেছ?* *মুর বলল যে,আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে এসেছি।* *মুরদৈত্যের কথা শুনে অসুরবিনাশকারী নারায়ণ বললেন,হে মুর!তুমি যদি আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছ,তাহলে তোমার জরাক্রান্ত মানুষের মত পুনপুনঃ হৃদয় কাঁপছে কেন?*
*অতএব আমি তোমার মত ভীতের সঙ্গে যুদ্ধ করতে ইচ্ছা করি না।*
*নারায়ণের এই কথা শুনে মুর সগর্বে নিজ হৃদয়ে করতল রেখে বলল,কেন?কোথায়?কার হৃদয় ভয়ে কম্পিত হচ্ছে?* *এইভাবে নিজ হৃদয়ে নিজ করতল রাখা মাত্র মুর ছিন্নমূল বৃক্ষের মত মাটিতে পড়ে গেল।*নারায়ণ তখন মৃদু গতিতে চক্র পাঠিয়ে মুরদৈত্যের হৃদয়কমল ছিন্ন করলেন।* *তাতে দেবগণ নিশ্চিন্ত ও নির্ভয় হয়ে নারায়ণের স্তুতি করতে লাগলেন।*
*এইভাবে মুর দৈত্যের উৎপত্তি ও বিনাশ বৃত্তান্ত করে পুলস্ত্য,নার ঋষিকে বললেন,হে নারদ!এই তোমার কাছে চক্রপাণি নারায়ণের মুরদৈত্য বিনাশলীলা বর্ণনা করলাম।* *এইভাবে মুরদৈত্যকে বিনাশ করে নারায়ণ "মুরারি"নামে খ্যাত হলেন।*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


