✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৯১. স্বপ্ন বিলাস প্রকারান্তর লীলা ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ 👇শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র👇 ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*রসেতনু ঢর ঢর,গৌর কিশোর বর,*
*নাম যাঁর শ্রীকৃষ্ণচৈতন্য।*
*এ সব নিগূঢ় কথা,কহিতে অন্তরে ব্যথা,*
*ভক্ত বিনা নাহি জানে অন্য।।*
*দ্বাপরযুগেতে শ্যাম,কলিতে চৈতন্য নাম,*
*গর্গবাক্য ভাগবতে লিখি।*
*মনে করি অনুমান,গৌরাঙ্গ ভেল শ্যাম,*
*রাধাকৃষ্ণ তনু তার সাখি।।*
*অন্তরে শ্যামতনু,বাহিরে গৌরাঙ্গ যনু,*
*অপরূপ গৌরাঙ্গের লীলা।*
*রাই সঙ্গে খেলাইতে,কুঞ্জরস বিলসিতে,*
*অনুরাগে গৌরতনু হৈলা।।*
*কহিবার কথা নয়,কহিলে কি জানি হয়,*
*মনে মোর এই বর তাপ।*
*চিতে অনুমান করি,হৃদয়ে গৌরাঙ্গ ধরি,*
*নরহরি করয়ে বিলাপ।।*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৯১. স্বপ্ন বিলাস প্রকারান্তর লীলা ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*কিশোরা কিশোরী,শুতিয়াছে দুঁহে,*
*নিভৃত নিকুঞ্জ মাঝে।*
*চমকি উঠিয়া,রাই বিনোদানী,*
*গৌরাঙ্গ বলিয়া কাঁদে।।*
*একি অপরূপ, কহিয়া নাগর,*
*রাইরে লৈল কোরে।*
*কার নাম কহি,কান্দিয়া উঠিলে,*
*সেকথা কহনা মোরে।।*
*ধনি কহে আমি,শুতিয়া আছিনু,*
*স্বপনে দেখিনু যারে।*
*পুন না দেখিয়া,সে হেন মূরতি,*
*অঝরে নয়ন ঝরে।।*
*এই বৃন্দাবনে, যমুনা পুলিনে,*
*একদ্বিজ মনি আসি।*
*কি কব তাহার, রূপের মাধুরী,*
*কোটিচাঁদ হেন বাসি।।*
*মৃদঙ্গের তাল, করিয়া রসাল,*
*নাচয়ে ভকত সঙ্গে ।*
*হরি হরি বলি,ফিরে গলি গলি,*
*ভাবাঙ্কুর প্রতি অঙ্গে।।*
*এ সব বচন, শুনিয়া তখন,*
*কহয়ে গৌর রায়।*
*শুন বিনোদিনী, সেই দ্বিজ মণি,*
*আমি ছাড়া অন্য নয়।।*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৯১. স্বপ্ন বিলাস প্রকারান্তর লীলা ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*👤👤অথবা এই পদ 👤👤*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*নিধুবনে দুহুঁ জনে,চৌদিকে সখীগণে,*
*শুতিয়াছে রসের আলসে।*
*নিশিশেষে বিধুমুখী,উঠিলেন স্বপ্ন দেখি,*
*কান্দি কান্দি কহেন বঁধূ পাশে*
*উঠ উঠ প্রাণনাথ,কি দেখিলাম অকস্মাৎ,*
*এক যুবক গৌরবরণ।*
*কিবা তার রূপঠাম,জিনি কত কোটি কাম,*
*রসরাজ রসের সদন।।*
*অশ্রু কম্প পুলকাদি,ভাব ভূষা নিরবধি,*
*নাচে গায় মহামত্ত হৈয়া।*
*অনুপম রূপ দেখি,জুড়াইল মোর আঁখি,*
*মন ধায় তাহারে দেখিয়া।।*
*নব জলধর রূপ,রসময় রসকূপ,*
*ইহা বৈ না দেখি নয়ানে।*
*তবে কেন বিপরীত,হেন হৈল আচম্বিত,*
*কহ নাথ ইহার কারণে।।*
*চতুর্ভূজ আদি কত,বনের দেবতা যত,*
*দেখিয়াছি এই বৃন্দাবনে।*
*তাহে বিপরীত মন,না হইল কদাচন,*
*(এই)গৌরাঙ্গ হরিল মোর মনে*
*এতেক কহিতে ধনি,মূর্ছাপ্রায় ভেল জানি,*
*বিদগধ রসিক নাগর।*
*কোলেতে করিয়া বেড়ি,মুখ চুম্বে কত বেরি,*
*হেরিয়া জগদানন্দ ভোর।।*
*শুনইতে রাই, বচন অধরামৃত,*
*বিদগধ রসময় কান।*
*আপনাকে ভাবে, ভাব প্রকাশিতে,*
*ধনী অনুমতি ভেল জান।।*
*সুন্দরী, যে কহিলে গৌরস্বরূপ*।
*কোই নাহি জানিয়ে,কেবল তুয়া প্রেম বিনে,*
*মোহে করবি হেনরূপ।।*
*কৈছনে তুয়া প্রেমা,কৈছন মধুরিমা,*
*কৈছন সুখে তুহুঁ ভোর।*
*এ তিন বাঞ্জিত ধন,ব্রজে নহিল পূরণ,*
*কি কহব না পাওয়ে ওর।।*
*ভাবিয়ে দেখিনু,তুহারি স্বরূপ বিনে,*
*এ সুখ আস্বাদ কভু নয়।*
*তুয়া ভাব কান্তি ধরি,তুয়া প্রেম গুরু করি,*
*নদীয়াতে করব উদয়।।*
*সাধব মনের সাধা,ঘুচাব মনের ব্যথা,*
*জগতে বিলাব প্রেম-ধন।*
*বলরাম দাসে কয়,প্রভু মোর দয়াময়,*
*না ভজিনু মুই নরাধম।।*
*বঁধূ হে,শুনইতে কাঁপয়ে দেহ।*
*তুহুঁ ব্রজ-জীবন,তুয়া বিনু কৈছন,*
*ব্রজপুর বান্ধব থেহ।।*
*জল বিনু মীন,ফণী যৈছে মণি বিনু,*
*তেজয়ে আপন পরাণ।*
*তিল আধ তুহারি,দরশ বিনু তৈছন,*
*ব্রজপুর গতি তুহুঁ জান।।*
*সকল সমাধি,কোন সিধি সাধবি,*
*পাওবি কোন হি সুখ।*
*কিয়ে আন জন,তুয়া মরমহি জানব,*
*ইথে লাগি বিদরয়ে বুক।।*
*বৃন্দাবন কুঞ্জ, নিকুঞ্জহি নিবসহ,*
*তুহুঁ বর নাগর কান।*
*অহনিশি তুহারি, দরশ বিনু ঝুরব,*
*তেজব সবহুঁ পরাণ।।*
*অগ্রজ সঙ্গে, রঙ্গে যমুনা-তটে,*
*সদা সঙে করবি বিলাস।*
*পরিহরি মুঝে কিয়ে,প্রেম পরকাশবি,*
*না বুঝয়ে বলরাম দাস।।*
*শুন শুন সুন্দরী মঝু অভিলাষ।*
*ব্রজপুর প্রেম করব পরকাশ।।*
*গোপ গোপাল সব জন মেলি।*
*নদীয়া নগর পরে করবহুঁ কেলি।।*
*তনু তনু মেলি হোই একু ঠাম।*
*অবিরত বদনে বোলব তুয়া নাম।।*
*ব্রজপুর পরিহরি কবহুঁ না যাব।*
*ব্রজ বিনু প্রেম না হোয়ব লাভ।।*
*ব্রজপুর ভাবে পূরব মনকাম।*
*অনুভবি জানল দাস বলরাম।।*
👤👤👤👤👤👤👤👤👤👤👤
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৯১. স্বপ্ন বিলাস প্রকারান্তর লীলা ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*এতশুনি বিধুমুখী,মনে হয়ে অতি সুখী,*
*কহে শুন প্রাণনাথ তুমি।*
*কহিলে সকল তত্ত্ব,বুঝিনু স্বপন সত্য,*
*সেইরূপ দেখিব হে আমি।।*
*আমারে যে সঙ্গে লবে,দুইদেহ এক হবে,*
*অসম্ভব হইবে কেমনে।*
*চূড়া ধড়া কোথা থোবে,বাঁশী কোথা লুকাইবে,*
*কাল গৌর হইবে কেমনে।।*
*এতশুনি কৃষ্ণচন্দ্র,কৌস্তুভের প্রতিবিম্বে,*
*দেখাইল শ্রীরাধার অঙ্গ।*
*আপনি তাহে প্রবেশিলা,দুই দেহ এক হৈলা,*
*ভাব প্রেমময় সব অঙ্গ।।*
*নিধুবনে এই কয়ে,দুহুঁ তনু এক হয়ে,*
*নদীয়াতে হইলা উদয়।*
*সঙ্গেতে সে ভক্তগণে,হরিনাম সংকীর্তনে,*
*প্রেমবন্যায় জগত ভাসায়।।*
*বাইরে জীব উদ্ধারণ,অন্তরে রস আস্বাদন,*
*ব্রজবাসী সখা সখী সঙ্গে।*
*বৈষ্ণব দাসের মন,হেরি রাঙ্গা শ্রীচরণ,*
*না হেরিলাম সে সুখ-তরঙ্গে।।*
*👤👤🙏🙏🙏🙏🙏🙏👤👤*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





