শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

মহাভারত- বিরাট পর্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ, নিবাস-বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা-ইংরেজ বাজার, জেলা-মালদহ, পশ্চিমবঙ্গ-৭৩২১০১

✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ মহাভারত- বিরাট পর্ব 
সকল কিছু লিখনী এবং  📚 *PDF গ্রন্থ* 📚 👉🌐 https://MrinmoyNandy.blogspot.com
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻বিরাট পর্ব অতি সংক্ষেপে🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*মহারাণী সুদেষ্ণা পরম সমাদরে আশ্রয় দিলেন দ্রৌপদীকে। মৎস‍্যরাজার একটি কুলরীতি ছিল।প্রতি বৎসর দেবাদিদেব মহাদেবের আরাধনার জন্য রাজা তীর্থযাত্রা করতেন।* *এই শিব পূজোর নাম ছিল শঙ্করযাত্রা।এই উপলক্ষ্যে মেলা হত,নানা দেশ থেকে বড় বড় বীরগণ আসতেন,রাজাকে মল্লযুদ্ধ দেখাতে।* *নাচ-গান ইত‍্যাদি উৎসবও হত।পন্ডিতে পন্ডিতে তর্ক হত,হাতীর সঙ্গে হাতীর যুদ্ধ হত।একবার মেলায় বিরাট এক দিগ্বিজয়ী* *মল্ল এলেন,তিনি বললেন,যার সাহস থাকে, আমার সঙ্গে লড়বে এসো।দেশের সব মল্লই তাঁকে জানতেন,সবাই চুপ করে মাথা নিচু করে বসে রইলেন।* *বিরাট রাজা সম্মানহানির ভয়ে নফনিযুক্ত সূপকার বল্লভকে ডাকলেন,বললেন,তুমি তো বলেছিলে কুস্তী লড়তে জান!এই বীরের সঙ্গে লড়াই করতে পারবে?*
*বল্লভ বললেন হ‍্যাঁ কোন ব‍্যাপার নই,আমি লড়াই করতে প্রস্তুত।এই বলে তিনি বড় ভাই যুধিষ্ঠিরের দিকে চাইলেন অনুমতির জন্য।* *যুধিষ্ঠির আকার ইঙ্গিতে অনুমতি প্রদান করলেন।তখন বল্লভ মল্লকে বললেন,যদি মৃত‍্যু ইচ্ছা হয়ে থাকে,তবে এসো যুদ্ধ করো।* *মল্ল ক্ষেপে গিয়ে বল্লভকে আক্রমণ করলো,কিন্তু মহাবলী বল্লভকে সে কিছুতেই নড়াতে পারল না।* *তখন বল্লভ তার পা দুটো ধরে কুমোরের চাকার মতো ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দিলেন।* *তৎক্ষণাৎ মল্লের মৃত‍্যু হল।এই সংবাদ শুনে নানা দেশ থেকে আরও বড় বড় মল্লবীর এলেন বিরাটনগরে।* *বল্লভের সঙ্গে লড়াই করবার জন‍্যে।কিন্তু একে একে প্রত‍্যেকেরই মৃত‍্যু হল।বল্লভ অপরাজেয় রইলেন।* *এইভাবে নানা ঘটনার মধ্যে এগারো মাস কেটে গেল।ওদিকে দ্রৌপদী অবিরাম রাণী সুদেষ্ণার সেবা করে চলেছেন।একদিন বিরাটরাজার শ‍্যালক কীচক দ্রৌপদীকে দেখে কাম মোহিত হয়ে পড়ল।* *সে দ্রৌপদীর কাছে গিয়ে কুপ্রস্তাব করলো।* *দ্রৌপদী তা ঘৃণাভরে প্রত‍্যাখ‍্যান করলেন।তখন কীচক গেল তার ভগ্নী বিরাটরাণীর কাছে।* *রাণী তাকে বললেন,এই ইচ্ছা ত‍্যাগ করো ভাই।শুনেছি পাঁচজন গন্ধর্ব ওকে রক্ষা করেন।কাজেই স্বেচ্ছায় সর্বনাশ ডেকে এনো না।* *মহাবলী কীচক হেসে উঠলো,বললো, গন্ধর্ব কি ছার, দেবতারাও ওকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না।* *দ্রৌপদী মৎস‍্যরাজের কাছে বিচার প্রার্থনা করলেন।কিন্তু দুর্ধর্ষ শ‍্যালককে তিনি শাসন করতে সম্মত হলেন না।* *তখন ভীমের পরামর্শে দ্রৌপদী কীচককে নিমন্ত্রণ করলেন রাত্রিকালে নৃত‍্যশালায়।*
*কামোন্মত্ত কীচক নৃত‍্যশালায় প্রবেশ করে নারীবেশে ভীমকে সোহাগ করতে গিয়ে আক্রান্ত হয়ে মৃত‍্যুবরণ করলো।* *ভাইয়ের মৃত‍্যুর প্রতিশোধ নিতে এসে একে একে কীচকের নিরানব্বইটি ভাইয়েরও মৃত‍্যু হল।*
     *ক্রমশ*

*বিরাটরাজার অসংখ‍্য গরু ছিল,দুর্যোধন বিরাটরাজের সহায় কীচকের মৃত‍্যুর খবর শুনে বিরাট রাজার এই গো-ধন অপহরণের জন্য বিরাট রাজ‍্য আক্রমণের পরামর্শ করলো।* *উদ্দেশ‍্য =রাজ‍্য গ্রাস ও গো-ধন হরণ।এদিকে দুর্যোধন রাজা সুশর্মাকে আজ্ঞা দিলেন বিরাটরাজার গোধন হরণ করতে।* *সুশর্মা মৎস‍্যদেশে প্রবেশ করে সৈন‍্যদলকে আদেশ করলেন গো হরণের জন্য।সুশর্মা বিরাটে প্রবেশ করে রাজাকে যুদ্ধে পরাজিত করলেন। বন্দী বিরাট রাজাকে নিয়ে সুশর্মা স্বদেশ অভিমুখে রওনা হলেন।* *তখন যুধিষ্ঠির ভীমকে বললেন=দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অন‍্যায় দেখা উচিত নয় ভাই।তুমি যাও,বিরাটরাজাকে মুক্ত করে নিয়ে এসো।ক্রুদ্ধ ভীমসেন যুদ্ধ ক্ষেত্রে কালান্তক যমের মত।যুধিষ্ঠিরের আদেশে ভীম সুশর্মাকে আক্রমণ করে,তার বিশাল বাহিনীকে ছিন্ন-ভিন্ন করে বিরাট রাজাকে মুক্ত করলেন।* *অন‍্যদিকে দুর্যোধন,ভীষ্ম,কৃপ,কর্ণ,অশ্বত্থমা ,দুঃশাসন প্রভৃতিকে নিয়ে বিরাট রাজ‍্য আক্রমণ করলেন।বিরাট রাজার সুবিশাল গো-সম্পদ ছিল,দুর্যোধনের দুষ্টুবুদ্ধি প্রণোদিত হয়ে সেই বিরাটরাজার গো হরণ করলো।* *বিরাটের পুত্র উত্তর ছিল সেই গো-সম্পদের রক্ষণাবেক্ষণকারী।* *কাছে সৈন‍্য সামন্ত না থাকায় সে গরু রক্ষা করতে পারল না।* *কৌরব সেনারা গরু নিয়ে চলে যাবার পর পার্থপ্রিয়া যাজ্ঞসেনী গিয়ে ছদ্মবেশী অর্জুনকে বললেন, কুরু দস‍্যুতার কথা। সব শুনে অর্জুন বললেন,এ কি করে সম্ভব পাঞ্চালী।* *একে ত আমরা ছদ্মবেশে অজ্ঞাতবাস করছি।তার উপর বড় দাদার অনুমতি না পেলে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়।* *তবে উত্তর যদি যুদ্ধ করে,তবে আমি তার সারথি হতে পারি।উত্তরা গিয়ে ভাইকে বললো, আমার নৃত‍্যশিক্ষক বৃহন্নলা মহাবীর অর্জুনের সারথি ছিল,ওকে নিয়ে তুমি আমাদের গোধন উদ্ধার করে নিয়ে এসো ভাই।* *কিন্তু উত্তর বৃহন্নলাকে সারথি করে যুদ্ধক্ষেত্রে গিয়ে কৌরবদের অসংখ‍্য সৈন‍্যবাহিনী দেখে ভয়ে রথ থেকে লাফিয়ে পড়ে পালাবার চেষ্টা করলো।* *তখন অর্জুন ছুটে গিয়ে উত্তরকে অনেক বুঝিয়ে রথ নিয়ে সমীবৃক্ষের কাছে এসে সমীবৃক্ষের উপর থেকে লুকান ধনু তূণ প্রভৃতি অস্ত্র নিয়ে উত্তরকে সারথি করে নিজে কৌরব বাহিনীর সঙ্গে যুদ্ধ করলেন।দুর্য‍্যোধন কর্ণ প্রভৃতি সকলকে সম্মোহন বাণে অজ্ঞান করে অর্জুন যুদ্ধ জয় করে গাভীগণদের মুক্ত করে বিরাটনগরে ফিরে এলেন।*
       *ক্রমশ*

*বিরাটরাজ পুত্রের এই অভূতপূর্ব সাফল‍্যে আনন্দে যুধিষ্ঠিরের সঙ্গে পাশা খেলতে বসলেন।তিনি বারবার উত্তরার প্রশংসা করাতে যুধিষ্ঠির বার বারই বাধা দিতে লাগলেন।বিরাটরাজ ক্রোধে আত্মহারা হয়ে পাশার পাটি ছুঁড়ে যুধিষ্ঠিরকে মারলেন,সেই আঘাতে যুধিষ্ঠিরের রক্তপাত ঘটল।* *গোপনে দ্রৌপদী জানতে পেরে তখুনি একটি পাত্র দিতে এলেন যুধিষ্ঠিরকে,সেই পাত্রে রক্ত ধরলেন,মাটিতে পড়তে দিলেন না।* *তিনি দৈবারিককে(দ্বাররক্ষককে)পাঠিয়ে সভাকক্ষে অর্জুনকে প্রবেশ করতে বারণ করলেন।কারণ অর্জুনের প্রতিজ্ঞা ছিল,যে ধর্মরাজ যুধিষ্ঠিরের রক্তপাত ঘটাবে অর্জুন তাকে বধ করবে।* *অজ্ঞাতবাসের সময় শেষ হয়েছে জেনে যুধিষ্ঠির পরদিন সকালে দ্রৌপদী ও আর চার ভাইকে সঙ্গে নিয়ে ছদ্মবেশ ত‍্যাগ করে বিরাটের সিংহাসনে বসলেন, উত্তরও সেখানে উপস্থিত।বিরাটরাজ এই সব শুনে সভাস্থলে এসে তিরস্কার করতে লাগলেন।*
*উত্তর পিতাকে যুধিষ্ঠিরাদি পঞ্চপান্ডব ও দ্রৌপদীর প্রকৃত পরিচয় দিলেন এবং যুদ্ধ জয়ের সমস্ত বৃত্তান্ত জানালেন।বিরাটরাজ নিজের ভুল বুঝতে পেরে যুধিষ্ঠিরের কাছে ক্ষমা চেয়ে নিলেন।এরপর কৃতজ্ঞ বিরাটরাজ পার্থপুত্র অভিমন‍্যুর সঙ্গে কন‍্যা উত্তরার বিবাহ দিলেন।*
*🌴🌴🌴জয় নিতাই🌴🌴🌴*
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧ 
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧







🙏 SRI KRISHNA LILA 🙏 
🙏 SRI JOYDEB DAWN 🙏
adds