✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ *মো সম পতিত নাই,* ꧂
꧁ *ত্রিভূববনে দেখ চাই,* ꧂
꧁ *নরোত্তম পবন নাম ধর।* ꧂
꧁ *ঘুষুক সংসারে নাম,পতিতপাবন শ্যাম,* ꧂
꧁ *নিজ দাস কর গিরিধর।।* ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🙏মো সম পতিত নাই,*
*ত্রিভূববনে দেখ চাই,*
*নরোত্তম পবন নাম ধর।*
*ঘুষুক সংসারে নাম,পতিতপাবন শ্যাম,*
*নিজ দাস কর গিরিধর।।*
*🙏শ্রীঠাকুরমহাশয়ের অতি নম্রভাব ক্রমশ বর্ধিত (বেড়ে)হয়ে পরাকাষ্ঠা (চরমসীমা)প্রাপ্ত হয়েছে।এতাদৃশ (এইপ্রকার)দৈন্যে (অতি নম্রভাব) প্রেমেরই পরিপাক বিশেষ।* *""দৈন্যন্তু পরমং প্রেমণঃ পরীপাকেণ জন্যতে""(বৃঃভাঃ ২|৫|২২৪),দৈন্যের পরিপাকদশায় প্রেম যতই গাঢ়তা প্রাপ্ত হয়,অভীষ্টের সেবার জন্য উৎকণ্ঠাও ততই বেড়ে যেতে থাকে।* *⭐সুতরাং উৎকণ্ঠার উৎকর্ষ দ্বারা প্রেমেরও উৎকর্ষ (আকর্ষণ)অনুমিত (লক্ষণ)হয়ে থাকে।দৈদ্য ৎ উৎকণ্ঠা প্রেমেরই স্বরূপগত ধর্ম।দৈন্যই অভীষ্টের কৃপা আকর্ষণ করে এবং দৈন্যেই কৃপার স্থিতি হয়,তাই সাধনকারীর প্রয়োজন কায়মনোবাক্যে সবসময় দৈন্যকে সযত্নে রক্ষা করা।*
*যয়া বাচেহয়া দৈন্যং মত্যা চ স্থৈর্য্যমেতি তৎ।*
*তাং যত্নেন ভজেদ্বিদ্বাংস্তদ্বিরুদ্ধানি বর্জয়েৎ।।*
*(বৃহৎ ভাগবত=২|৫|২২৩)*
*🌻যে বাক্য দ্বারা,যে চেষ্টা দ্বারা এবং যে বুদ্ধিদ্বারা দৈন্য স্থির প্রাপ্ত হয়,বুদ্ধিমান সাধক যত্নসহকারে তদনুরূপ আচরণ করবেন এবং তার বিরুদ্ধ আচরণ বর্জন করবেন।*
*শ্রীঠাকুরমহাশয় প্রেমের মূর্তি, সুতরাং দৈন্য তাঁর স্বতঃসিদ্ধ সম্মদ্, তাই পরম দৈন্যের আবেগে বলছেন, "মো সম পতিত নাই,ত্রিভূবনে দেখ চাই,নরোত্তম পাবন নাম ধর"। হে প্রভু শ্রীকৃষ্ণ!এই ত্রিভূবনে আমার মতো পতিত ও অধম আর কেউই নাই।তুমি একটু বিচার করে দেখলে খুব সহজেই বুঝতে পারবে। ইহাই প্রকৃত দৈন্যের স্বভাব। প্রকৃতই পাপী,তাপী অধম পতিত যারা,তারা নিজেকে পাপী বা তাপী বলে মনে করে না।যাঁরা অপাপ বিদ্ধ মহাত্মা,যাঁদের শ্রীচরণরেণুর স্পর্শে বিশ্ব পবিত্র হয়ে থাকে,তাঁরা নিজেকে ত্রিভূবনের সর্বাপেক্ষা পাপী,তাপী,অধম,পতিত বা জগতের ভারস্বরূপ বলে মনে করেন।সুতরাং এই দেন্য সাধারণ নহে, অসাধারণ মহাগুণশালিনী যে ভাগবতী ভক্তি তা হতে জন্ম এই "দৈন্য" ভক্তের মহাগুণ বা মহাবিভূষণ বিশেষ।*
ক্রমশ
*এই দৈন্য ভূষণে ভূষিত হয়েই ভক্ত ভগবৎকৃপাকে আকর্ষণ করে থাকেন।ঠাকুরমহাশয় বলছেন,হে প্রভো!তুমি আমায় উদ্ধার করে "নরোত্তম পাবন"নামটি ধারণ কর।তোমার অনন্ত নামের মধ্যে সর্বাধিক পতিতকে উদ্ধার করবার সাক্ষীস্বরূপ এই নামটি বিশ্বে ঘোষিত হয়ে পাপী তাপীদের অন্তরে আশার সঞ্চার করুক,"ঘুষুক সংসারে নাম,পতিত-পাবন শ্যাম,নিজ দাস কর গিরিধর"।হে শ্যাম!পতিত উদ্ধারের পরাকাষ্ঠা স্বরূপ এই "নরোত্তম পাবন"নামটি তোমার বিশ্বে ঘোষিত হয়ে অধম পতিতদের তোমার শ্রীচরণ ভজনে উদ্বুদ্ধ(জ্ঞানের উদয়) করে তুলুক।হে গিরিধর!প্রভো!তুমিএই দীনজনকে নিজ দাস করে সেবাদানে ধন্য কর।এখানে গিরিধর সম্বোধনের তাৎপর্য্য এই যে,শ্রীকৃষ্ণ ইন্দ্রযাগ খন্ডন করে শ্রীগোবর্ধনের পূজা প্রবর্তন করলে ইন্দ্র কুপিত হয়ে ব্রজধ্বংসের সংকল্প করে প্রলয়কালীন মেঘগণকে নিয়োজিত করে ভয়াবহ ঝড়বৃষ্টি সৃষ্টি করেন।তখন শ্রীকৃষ্ণ ব্রজবাসীকে রক্ষা করবার জন্য সাতদিন-রাত সুবিশাল গোবর্ধন পর্বতকে বামহাতের কনিষ্ঠ অঙ্গুলে ধারণ করে তাঁদেরকে নিরাপদ আশ্রয় দিয়েছিলেন।ঠাকুরমহাশয় বলছেন,হে গিরিধর! কামাদি রিপুগণ প্রলয়কালীন মেঘের মতো অনর্থ বর্ষণ করে আমায় ভাসিয়ে দুঃখ সিন্ধুর দিকে নিয়ে যাচ্ছে,প্রভো!তুমিসআমায় তোমার শ্রীচরণাতপত্রের ছায়ায় জায়গা দিয়েষরক্ষা করে তোমার গিরিধর নামের সার্থকতা বিধান কর।*
*🌻বানান,ভুল ক্ষমা করবেন🌻*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
🌐
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



