✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১০৪. শ্রীরাধার মুরলী প্রতি আক্ষেপ লীলা ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌼🌻আক্ষেপানুরাগ আট প্রকার,🌻🌼*
+++++++++++++++++++++++++++++++
*🌻মুরলী প্রতি আক্ষেপ🌻*
*🌳গৌরচন্দ্রিকা🌳*
~~~~~~~~~~~~~~~~~~~
*রামানন্দ স্বরূপের সনে।*
*বসি গোরা ভাবে মনে মনে।।*
*চমকি কহয়ে আলি আলি।*
*খেণে খেণে রহিয়া বাঁশীরে দেই গালি।।*
*পুধ কহে স্বরূনের পাশে।*
*বাঁশী মোর জাতি কুল নাশে।।*
*ধ্বনি কানে পশিয়া রহিল।*
*বধির সমান মোরে কৈল।।*
*নরহরি মনে মনে হাসে।*
*দেখি এই গৌরাঙ্গ-বিলাসে।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১০৪. শ্রীরাধার মুরলী প্রতি আক্ষেপ লীলা ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻শ্রীরাধার আক্ষেপ🌻*
*মুরলী রে,মিনতি করিয়ে বারে বার।*
*শ্যামের অধরে রৈয়া,রাধা রাধা নাম লৈয়া,*
*তুমি মেনে না বাজিও আর।।*
*খলের বদনে থাক,নাম ধরি সদা ডাক,*
*গুরুজনা করে অপযশ।*
*খল হয় যেই জনা,সে কি ছাড়ে খলপণা,*
*তুমি কেনে হও তার বশ।।*
*তোমার মধুর স্বরে,রহিতে নারিলাঙ ঘরে,*
*নিঝরে ঝরয়ে দু'নয়ান।*
*পহিলে বাজিলে যবে,কুল শীল গেল তবে,*
*অবশেষ আছে মোর প্রাণ।।*
*যে বাজিলে সেই ভাল,ইথেই সকল গেল,*
*তোরে আমি কহিলুঁ নিশ্চয়।*
*এ দাস উদ্ধবে ভণে,যে বাঁশীর গান শুনে,*
*সে জন তেজই কুলভয়।।*
<><><><><><><><><><><><><><
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১০৪. শ্রীরাধার মুরলী প্রতি আক্ষেপ লীলা ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*কালা গরলের জ্বালা,আর তাহে অবলা,*
*তাহে মুঞি কুলের বহুয়ারী।*
*অন্তরে মরম ব্যথা,কাহারে কহিব কথা,*
*গুপতে গুমরি মরি মরি।।*
*সখী হে,বংশী দংশিলে মোর কানে।*
*ডাকিয়া চেতন হরে,পরাণ না রহে ধড়ে,*
*তন্ত্র মন্ত্র কিছুই না মানে।।*
*কালার লাগিয়া হাম হব বনবাসী।*
*কালা নিল জাতিকুল প্রাণ নিল বাঁশী।।*
*তরল বাঁশের বাঁশী নামে বেড়াজাল।*
*সবার সুলভ বাঁশী রাধার হৈল কাল।।*
*অন্তরে অসার বাঁশী বাহিরে সরল*।
*পিবয়ে অধরের সুধা উগারে গরল।।*
*যে ঝাড়ের তরল বাঁশী ঝাড়ের লাগি পাঙ।*
*ডালে মূলে উপারিয়া সাগরে ভাসাঙ।।*
*দ্বিজ চন্ডীদাস কহে বংশী কি করিবে।*
*সকলের মূল কালা তারে না পারিবে।।*
*বিষম বাঁশীর কথা কহনে না যায়*।
*ডাক দিয়া কুলবধূ বাহির করয়।।*
*কেশে ধরি লৈয়া যায় শ্যামের নিকটে।*
*পিয়াসে হরিণী হেন পড়য়ে সঙ্কটে।।*
*সতী ভুলে নিজ পতি মুনি ভুলে মৌন।*
*শুনি পুলকিত হয় তরু-লতাগণ।।*
*কি হবে অবলা জাতি সহজে সরলা।*
*কহে চন্ডীদাস সব নাটের গুরু কালা।।*
=========================
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১০৪. শ্রীরাধার মুরলী প্রতি আক্ষেপ লীলা ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*কি কহব রে সখী ইহ দুখ ওর।*
*বাঁশী-নিশাস গরলে তনু ভোর।।*
*হঠ সঞে পৈঠয়ে শ্রবণক মাঝ।*
*তৈখনে বিগলিত তনু মন লাজ।।*
*বিপুল পুলক পরিপূরয়ে দেহ।*
*নয়নে না হেরি হেরিয়ে জনি কেহ।।*
*গুরুজন সমুখহি ভাব-তরঙ্গ।*
*যতনহি বসনে ঝাঁপি সব অঙ্গ।।*
*লহু লহু চরণে চলিয়ে গৃহমাঝ।*
*দৈবৈ সে বিহি আজু রাখল লাজ।।*
*তনু মন বিবশ খসয়ে নীবিবন্ধ।*
*কি কহব বিদ্যাপতি রহু ধন্ধ।।*
××××××××××××××××××××××××××
*🌻মুরলী প্রতি আক্ষেপ এখানেই রহিল🌻*
✧═══════════•❁❀❁•═══════════✧
এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 SRI KRISHNA LILA 🙏
🙏 SRI JOYDEB DAWN 🙏





