✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১. পরম বৈষ্ণব রুইদাস ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁পরম বৈষ্ণব রুইদাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🙏পরম বৈষ্ণব রুইদাস, প্রথম পর্ব🙏*
^^^^^ ^^^^^ ^^^^^ ^^^^^ ^^^^^
*"রামায় রামচন্দ্রায়,রামভদ্রায় বেধসে।*
*রঘুনাথায় নাথায় সীতায়াঃ পতয়েঃ নমঃ "।।*
*🌻রামানন্দ স্বামী মন্দিরের ভিতরে ভগবান শ্রীরামচন্দ্রের জন্য ভোগ নিবেদন করছেন আর মাঝে মাঝে চিৎকার করে উঠছেন "জয় রাম" "জয় রাম", জয় সীতাপতি রঘুনাথ।*
*🌻মন্দিরের দরজা জানালা বন্ধ, মধ্যাহ্ন গড়িয়ে গেল তবুও তিনি দরজা খুলছেন না।কেন এত বিলম্ব হচ্ছে তা কেউ জানে না।সকলে একদৃষ্টে মন্দিরের দরজার দিকে চেয়ে আছেন।গুরুদেব ভোগ নিবেদন করে বেড়িয়ে আসলে তবে আশ্রমের সকলেই প্রসাদ পাবেন।*
*🌻বেলা পার হয়ে যায়,সমস্ত আশ্রমবাসীগণ উপবাসী,এমন তো কোনদিনই হয় নি!তিনি নিত্য মন্দিরে ভোগ নিবেদন করে বেড়িয়ে আসেন কিন্তু আজ এত সময় লাগছে কেন!এত সময় তো লাগে না! কি হল আজ গুরুদেবের!আজ এত বিলম্ব কেন! আজ সকালে বেশ দুর্যোগ ছিল,ঝড় বৃষ্টিতে সকলকেই বেশ বিব্রত হতে হয়েছে।*
*🌻আকাশ এখন পরিস্কার,কোথাও মেঘের এতটুকু চিহ্ন নেই।রোদ্দুরে ভরে গেছে সারা আশ্রম।অবশ্য আশ্রম প্রাঙ্গনের মাঝে বাতাবী লেবুর গাছের পাতা বেয়ে দুই এক ফোঁটা জল পড়ছে।খাঁচার পাখীগুলো ছটফট করছে।তারাও প্রসাদ না পেয়ে অন্য কিছু আহার করে না।*
*🌻মন্দিরের সামনে শিষ্যগণ বসে আছেন হাত জোড় করে। হে রঘুনাথ!কৃপা কর।জীবনের মধ্যাহ্ন শেষ হয়ে গেল।সন্ধ্যে আসছে প্রায়।এখনও কি তোমার কৃপা করার সময় হল না।হে প্রভু রঘুনাথ!তোমাকে দেবার তো কিছুই আমাদের নেই,যে ভক্তি আর প্রেম এতদিনে সঞ্চয় হয়েছে তুমি দয়া করে তাই গ্রহণ করে আমাদের কৃতকৃতার্থ কর।*
*🌻মধ্যাহ্ন গড়িয়ে প্রায় সন্ধ্যা আগত, আশ্রম প্রাঙ্গন থেকে সূর্য্যদেবের কৃপারশ্মি সরে গেল। রামানন্দ স্বামী মন্দিরের দরজা খুলে বাইরে এলেন শূন্য হাতে।।তাঁর দুই নয়ন দিয়ে জলের ধারা গড়িয়ে চলেছে অবিরাম।সারা মুখে বিস্ময়ের কালিমা মাখা।*
*🌻চমকে উঠলেন আশ্রমবাসীগণ,তাঁদের মধ্যে কেহ কেহ জোড়হাত করে কাঁপছেন, এ-কি হল? গুরুদেবের নয়নে জল কেন?তবে কি তিনি এতক্ষণ ঠাকুর শ্রীরামচন্দ্রের শ্রীচরণ ধুইয়ে দিচ্ছিলেন? শিষ্য কৃষ্ণদাস বলে উঠলেন।শ্রীগুরুদেবের এই ভাবান্তর তো এর পূর্বে আমরা কোনদিনই দেখিনি,শূন্য হাতে মন্দির থেকে বেড়িয়ে এলেন,নয়নভরা জল,হাতে প্রসাদ নেই!আমরা যে সকাল থেকেই উপবাসী। রামানন্দ স্বামী নয়নজল মুছে বললেন,আর তোমরা কেহ কোনদিন প্রসাদ পাবে না।এবার থেকে উপবাস আর অনাহারেই তোমাদের দিন যাপন করতে হবে।ঠাকুর আজ ভোগ গ্রহণ করেন নি।আর কোনদিন ভোগ গ্রহণ করবেন কি-না তা আমি জানি না।তোমাদের সকলের পক্ষে আশ্রম ত্যাগ করাই হবে যুক্তিযুক্ত কর্ম।*
*🙏বানান, ভুল ভ্রান্তি মার্জনীয়🙏*
*🌻ক্রমশ🌻*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


