✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৮. রামায়ণ কথন সংক্ষেপে ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ কথন অতি সংক্ষেপে 🙏 সূচীপত্র꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻অতঃপর বিবেক-দংশনে দংশিত রাজা দশরথ ব্রাহ্মণ হত্যার অপরাধ হতে মুক্তি পাবার জন্য একসময়ে রাজপুরোহিত বশিষ্ঠের নিকট গমন করলেন।কর্মসূত্রে বশিষ্ঠ কুটীরের বাইরে থাকবার জন্য রাজা দশরথ বশিষ্ঠ-পুত্র বামদেবের নিকট কৃতকর্মের উপায় সম্পর্কে সু-পরামর্শ চাইলে তিনি তাঁকে তিনবার "রামনাম" উচ্চারণ করতে বললেন।ফলে তাঁর ব্রহ্মহত্যার পাপ ক্ষয় হল।গৃহে প্রত্যাগমন করে মহর্ষি বশিষ্ঠ পুত্রের এবম্বিধ (এইরকম) ক্রিয়াকলাপে ক্রুদ্ধ হয়ে তাঁকে চন্ডাল হবার অভিশাপ দিলেন।🌻তার কারণ, একবার মাত্র "রামনাম"উচ্চারণ করলে যখন কোটি ব্রহ্মহত্যার পাপক্ষালন হয় তখন তাঁর পুত্র কেন দশরথ কর্তৃক তিনবার "রামনাম" উচ্চারণ করিয়েছেন।অবশেষে পিতার ক্রোধ প্রশমিত হলে পুত্র বামদেব পিতৃদত্ত অভিশাপ হতে মুক্তি পাবার উপায় সম্পর্কে জানতে চাইলে বশিষ্ঠদেব তাঁকে বললেন, "শ্রীরামচন্দ্রের চরণকমল স্পর্শ করে তুমি এই পাপ হতে মুক্তি পাবে"।*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৮. রামায়ণ কথন সংক্ষেপে ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻একদা অসুর সম্বর দেবগণকে পরাজিত করে স্বর্গরাজ্যের অধিপতি হয়ে দেবকুলে ত্রাসের সৃষ্টি করেছিলেন।অনন্যোপায় ইন্দ্র ব্রহ্মার শরণাপন্ন হলে তিনি রাজা দশরথের নিকট তাঁকে গমন করবার উপদেশ দিলেন। ইন্দ্রের অনুরোধে রাজা দশরথ চতুরঙ্গ সেনায় সজ্জিত হয়ে স্বর্গরাজ্য পুনরাধিকার করে দেবতাগণের হস্তে সমর্পণ করলেন এবং পরাজিত সম্বরকে নিহত করে দেবতাদের প্রিয়পাত্র হয়ে উঠলেন।*🌻অসুর দলনে বিদ্ধস্ত রাজা দশরথ নিত্যদিনের তুলনায় রাজসভা অর্ধপথে সমাপ্ত করে অন্তঃপুরে আসীনা রাণী কৈকেয়ীর নিকট গমন করলেন।কৈকেয়ীর সেবায় রাজা দশরথ সমস্ত যন্ত্রণা হতে ত্বরিত মুক্তি পেয়ে তাঁকে বরদান করতে চাইলে তিনি সময়ে সুযোগে বর নিবেন বলিয়া প্রতিজ্ঞাবদ্ধ করাইলেন। কিছুদিন পরে তিনি পুনর্বার অসুস্থ হয়ে পড়লে রাজবৈদ্য পদ্মাকরের সুচিকিৎসায় এবং রাজমহিষী কৈকেয়ীর সেবায় আরোগ্য লাভ করলে রাণীকে আবার একটি বর দিতে চাইলেন।সখী-মন্থরার পরামর্শে তিনি সুযোগমত চেয়ে নিবেন,এই সর্তে প্রতিজ্ঞাবদ্ধ করিয়ে নিলেন।🌻 দীর্ঘকাল রাজত্ব করেও রাজা দশরথ সর্বদাই সন্তানহীনের ব্যথায় ব্যথিত। একাকীত্বের ভাবনায় অবসন্ন রাজা একসময়ে অন্ধমুনির অভিশাপের কথা স্মরণ করে বিভান্ডক মুনির পুত্র ঋষ্যশৃঙ্গকে আনিয়ে পুত্রেষ্টি যজ্ঞ করাবার ব্যবস্থা করতে রাজ কর্মচারিগণকে নির্দেশ দিলেন।রাজা লোমপাদের রাজ্যে অনাবৃষ্টি হলে ঋষ্যশৃঙ্গের পদার্পণে বৃষ্টিপাত হয়েছিল। সুতরাং সুমন্ত্রকের পরামর্শে দশরথ এক সময় অযোধ্যায় ঋষ্যশৃঙ্গকে উপস্থিত করালেন।ঋষ্যশৃঙ্গের পদার্পণ মাত্রই রাজা সুজলা সুফলায় পরিণত হল।🌻
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৮. রামায়ণ কথন সংক্ষেপে ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻এইদিকে যখন রাজা দশরথ ও তাঁর রাজপারিষদ ইত্যাদি নানা পুণ্যকর্ম আহ্বানে ব্যস্ত তখন দেবকুলে ভিন্ন চিত্র পরিলক্ষিত হল।দেবতাগণ লঙ্কাধিপতি রাবণের হস্তে নিগৃহীত হয়ে লঙ্কাপুরীতে দাসত্ব করতে লাগলেন। চিন্তিত এবং সন্ত্রস্ত হয়ে ব্রহ্মা দেবকুলের হিতকল্পে অনন্ত-শয্যায় শায়িত নারায়ণের শরণাপন্ন হলেন।দেবতাগণের স্তবে প্রীত হয়ে তিনি নবরূপে মর্ত্যলোকে অবতীর্ণ হতে রাজী হলেন এবং দেবগণকে নির্দেশ দিলেন বানররূপে জন্মগ্রহণ করে তাঁকে রাবণ নিধনকার্য্যে সাহায্য করবার জন্য।লক্ষ্মীকে নির্দেশ দিলেন জনক রাজার গৃহে জন্মগ্রহণ করতে।🌻*
*🌻কথিত আছে, আঙ্গিরসের কন্যা বেদবতী রাবণের হস্তে ধর্মভ্রষ্টা হয়ে যেই স্থানে অগ্নিকুন্ডে প্রাণ বিসর্জন দিয়েছিলেন, সেষস্থানের নাম হল মিথিলা নগর।একদা পুত্রহীন রাজা জনক পুত্রেষ্টি যজ্ঞকল্পে যজ্ঞস্থল পবিত্র করবার জন্য কর্ষণ করতে গেলে সেখানে লাঙ্গলের শিরায়(সীতায়) একটি ডিম্বক দেখতে পান।ঐ ডিম্বক বিদীর্ণ করলে তাহা হতে এক অপরূপ কন্যা আবির্ভূতা হন। তিনি ঐ কন্যার নাম রাখলেন সীতা।*
*🙏বানান, ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




