✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২. পরম বৈষ্ণব রুইদাস ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁পরম বৈষ্ণব রুইদাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*পরম বৈষ্ণব রুইদাস,দ্বিতীয় পর্ব*
~~~~~~~~~~~~~~~~~~~~
*🌻কিন্তু আমরা যাবো কোথায়?গুরুদেব!আপনার শ্রীচরণ আশ্রয় করে পড়ে আছি দীর্ঘদিন ধরে,আপনার কৃপা হলে শ্রীরামচন্দ্রেরও কৃপা লাভ হবে এই আমাদের আশা।*
*গুরুদেব বললেন=না কৃষ্ণদাস,* *আশ্রম ত্যাগ না করলে সবাই মরবে।*
*কৃষ্ণদাস বললেন=প্রভু!সে মরণেও হবে আমাদের শান্তি,এত বড় নির্মম আদেশ আপনি দিবেন না।আমাদের যদি কোন অপরাধ হয়ে থাকে বক্ষের রুধির দিয়ে সে অপরাধের প্রায়শ্চিত্ত করব।*
*🌻গুরুদেব একটু চুপ করে থেকে বললেন,তোমরা সবাই চেয়ে দেখ আমার প্রেমের ঠাকুর মুখ ফিরিয়ে আছেন।আজ ত্রিশ বছর ধরে আমি ভোগ নিবেদন করছি।তিনি প্রসন্ন মনেই তা গ্রহণ করেছেন।আজ তিনি ভোগ গ্রহণ করলেন না।* *কৃষ্ণদাস কাঁদছেন, কাঁদছেন আশ্রমবাসীগণও। এবং কাঁদছে ঐ খাঁচার পাখিরা। গুরুদেব বলছেন কাঁদো!কাঁদো! না কাঁদলে তো তাঁকে বাঁধা যাবে না।নয়নের জলে তাঁর আসার পথ পিছল করে দাও তিনি ঠিক তোমার বক্ষে এসে আছড়ে পড়বেন। ভগবান তো ভক্তের কাছে চিরকাল বাঁধা।*
*🌻যাবেন কোথায়? প্রেমের জোরে ভক্তি রজ্জুতে তো তিনি বাঁধা,কাঁদো কৃষ্ণদাস!বলো তুমি শুধু দাস নহে,তুমি দাসানুদাস।কাঁদতে কাঁদতেই বাঁধতে হবে।ছেলে কাঁদলে মা আর কতক্ষণ চুপ করে থাকতে পারে?ছুটে এসে তাকে কোলে তুলে নিতেই হবে। কৃষ্ণদাস গুরুদেবের শ্রীচরণ জড়িয়ে ধরে বললেন,প্রভু কি অপরাধ হল? আমি সারাদিন ধরে নয়নের জলেই তাঁর কাছে জানতে চেয়েছি,তিনি কোন উত্তর দিলেন না।*
*🌻আশ্রমের সকলেই নীরব নিথর।সবাই অশ্রুসিক্ত নয়নে চেয়ে আছেন গুরুদেবের দিকে।প্রেমের ঠাকুর ভগবান রামচন্দ্র আজ সারাদিন উপবাসী।এই দুঃখ রাখবার জায়গা কারও কোথাও নেই। অপরূপ লীলা তোমার!নিজেও কষ্ট পাচ্ছ আর সকলকেও কষ্ট দিচ্ছ।তুমি সব পার!তোমার অসাধ্য কি আছে জগতে! মুখ ফেরাও ভগবান,তোমার দয়াল নামের অপবাদ হবে।*
*🌻"হঠাৎ জয়রাম জয়রাম" গুরুদেব বলে উঠলেন।সবাই যেন চমকে উঠল। রামানন্দ স্বামী ডাক দিলেন,কৃষ্ণদাস! গুরুদেব! আজ ভোগ রান্না কে করেছে? আমি প্রভু!রাঁধবার সময় দেহে মনে বেশ পবিত্র ছিলে? হ্যাঁ প্রভু! ছিলাম।কোন স্ত্রীলোকের মুখ তোমার স্মরণ পথে আসে নি তো? না প্রভু! রামনাম ছাড়া আমি তো অন্য কিছু জানি না।রাঁধবার সময় আমি রামনামেই মত্ত ছিলাম। হে গুরুদেব!আমার ধ্যান জ্ঞান তো ঐ রামনাম।ঐ রামনামেই আমার নিশ্বাস বইছে।*
*তবে-----, গুরুদেব এবার আরো চিন্তিত হলেন।সারা জীবনের সাধন ভজন বুঝি তাঁর ব্যর্থ হয়ে যায়।এবারের যাত্রা তাঁর কোন কাজে লাগবে না।আবার আসতে হবে,আবার হাসতে হবে,আবার কাঁদতে হবে=এ জন্মে এগিয়ে গিয়েও পা ফসকে গেল।রামানন্দ স্বামীর নয়নে যেন আগুন জ্বলছে। বললেন, আজ ভিক্ষায় কে বের হয়েছিল?*
*🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
*দ্বিতীয় পর্ব*
*ক্রমশ*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


