✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীঅভিরাম গোপাল ঠাকুর ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*🙏শ্রীঅভিরাম গোপাল ঠাকুর*🙏
*শ্রীঅভিরাম গোপাল ঠাকুরের অন্য নাম ছিল শ্রীরাম দাস।শ্রীকৃষ্ণ লীলায় যিনি শ্রীদাম নামক গোপ-সখা ছিলেন,তিনি অধুনা অভিরাম বা রাম দাস নামে খ্যাত।অভিরাম গোপাল ঠাকুর খানাকুল কৃষ্ণনগরে বাস করতেন।তিনি নিত্যানন্দের প্রিয় পাত্র ছিলেন।অভিরাম গোপাল ঠাকুরের পত্নীর নাম শ্রীমালিনী দেবী।শ্রীগোপীনাথ জীউ অভিরাম গোপাল ঠাকুরকে স্বপ্নে দর্শন দিয়ে খানাকুল কৃষ্ণনগরে প্রকট হন।প্রবাদ,তিনি ভূমির মধ্যে ছিলেন স্বপ্নে বলেন= আমি এখানে আছি,আমাকে বের করে পূজো কর।অতঃপর শ্রীঅভিরাম সে জায়গা খনন করতেই ভূগর্ভে মনোহর শ্রীগোপীনাথ বিগ্রহ প্রাপ্ত হন।ঐ জায়গার নাম হয় রামকুন্ড।*
*গোপীনাথ প্রকট কুন্ডের দিব্যজল।*
*স্নান পানে হৈলা সবে আনন্দ বিহ্বল।।*
*"রামকুন্ড"বলি খ্যাত হইল তাহার।*
*লোক গতায়াত যত সীমা নাই তার।।*
*(ভক্তি রত্নাকর ৪র্থ তরঙ্গ)*
*একদিন অভিরাম গোপাল ঠাকুর কৃষ্ণ-ভাবাবিষ্ট হয়ে সখ্য রসে বংশী বাজাতে ইচ্ছে করেন।প্রেমানন্দে মত্ত হয়ে ঠাকুর চতুর্দিকে বংশীর অনুসন্ধান করতে লাগলেন।এমন সময় সামনে একটি বৃহৎ কাষ্ঠ খন্ড দেখলেন।ষোলজন লোক সেই কাষ্ঠ-খন্ড তুলতে সমর্থ হচ্ছিল না।তিনি সেই কাষ্ঠ-খন্ড তুলে বংশী তৈরী করে বাজাতে লাগলো।"রাম দাস মুখ্যশাখা সখ্য প্রেমরাশি। ষোল সাঙ্গের কাষ্ঠ যে তুলি কৈল বাঁশী।।" *(শ্রীচৈঃচঃ আদি=১১|১৬)* *শ্রীঅভিরাম ঠাকুরের একটি প্রসিদ্ধ চাবুক ছিল।তার নাম ছিল জয়-মঙ্গল।তিনি যাকে সেই চাবুক মারতেন তার কৃষ্ণ প্রেমোদয় হত।*
*একদিন শ্রীনিবাস আচার্য্য তাঁর দর্শনের জন্য এলেন।তাঁর অঙ্গে ঠাকুর তিনবার ঐ চাবুক স্পর্শ করতেই,ঠাকুরের পত্নী মালিনীদেবী বলতে লাগলেন,ঠাকুর!আর মেরো না,শান্ত শ্রীনিবাস বালক ; তোমার চাবুক স্পর্শে সে অধীর হয়ে পড়বে।শ্রীনিবাস আচার্য্যের চাবুক-স্পর্শে কৃষ্ণ প্রেমোদয় হল।*
*গৌরসুন্দর যখন নিত্যানন্দ প্রভুকে গৌড়দেশে প্রচার কার্য্য করতে আদেশ করেন,নিত্যানন্দের সঙ্গে শ্রীরামদাস,শ্রীগদাধর দাস প্রভৃতিকে দিয়ছিলেন। অভিরাম গোপাল ঠাকুরকে দেখে পাষন্ডীগণ কম্পমান হত।তিনি শাস্ত্রজ্ঞ পন্ডিত ছিলেন। নিত্যানন্দ প্রভুর ইচ্ছানুসারে বিবাহ করেছিলেন।*
*হুগলী জেলার অন্তর্গত কৃষ্ণনগর আমতা এবং বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর,কোতলপুর প্রভৃতি জায়গায় অভিরাম ঠাকুরের শিষ্যবর্গ বংশধরগণ বসবাস করেন।""শ্রীপাট খানাকুল কৃষ্ণনগরে অভিরাম ঠাকুরের সেবিত শ্রীশ্রীগোপীনাথ জীউ বিরাজ করছেন""।শ্রীঅভিরাম গোপাল ঠাকুর চৈত্র কৃষ্ণ সপ্তমীতে অন্তর্ধান হন।*
*🙏বানান, ভুল ভ্রান্তি মার্জনীয়🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



