✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৪. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*প্রতাপভানু চতুর্থ*
*হে পুত্র! সৃষ্টি কালেই আমার উৎপত্তি হয়েছিল।তখন থেকে আমার দ্বিতীয় তনু প্রয়োজন হয়নি।তাই আমি একতনু। যেন চমকে উঠো না,তপস্যায় সকলই সুলভ হয়ে থাকে।তপস্যার বলেই ভগবান ব্রহ্মা বিশ্বচরাচর সৃষ্টি করে থাকেন। তপস্যার বলেই বিষ্ণু তা প্রতিপালন করে থাকেন।তপস্যার বলেই শঙ্কর সড়হার কার্য্য করে থাকেন।জগতে এমন কোন বস্তু নেই যা তপস্যা দ্বারা লাভ করা যায় না।এইসকল কথাবার্তা শ্রবণ করে রাজা প্রতাপভানুর অনুরাগ আরও বেড়ে গেল।কপট তাপস তখন পুরাণ কথা বলতে লাগল।সে ধর্ম,কর্ম ও বহুবিধ ইতিহাস বৃত্তান্ত বলে বৈরাগ্য ও জ্ঞান তত্ত্ব বিশ্লেষণ করতে লাগল।সৃষ্টি স্থিতি লয় প্রসঙ্গ আলোচনা করে সে রাজাকে আরও বশীভূত করে ফেলল।সবিস্তারে আশ্চর্য্যজনক কথাগুলি শ্রবণ করে রাজা কপটমুনির সম্পূর্ণভাবে বশীভূত হয়ে গিয়েছিলেন। তিনি তখন নিজের প্রকৃত পরিচয় দিতে লাগলেন।কপট তাসপ বলল,রাজন!আমি তোমাকে জানি,তুমি কপটতা করেছ,তা আমার ভালো লেগেছে। হে রাজন!শোনো!রাজনীতি অনুসারে রাজাগণ যেখানে সেখানে নিজ পরিচপ্রদান করেন না। তোমার বিচক্ষণতা দেখে আমার তোমার উপর প্রীতি বৃদ্ধি পেয়েছে। তুমি নিজে প্রতাপভানু,মহারাজ সত্যকেতুর পুত্র।হে রাজন! শ্রীগুরুর কৃপায় আমি সব কথাই জানি কিন্তু তাতে নিজের ক্ষতি জেনে বলিনি।হে বৎস! তোমার স্বাভাবিক সরলতা,প্রেম, বিশ্বাস ও নীতি কুশলতা আমাকে মুগ্ধ করেছে।তাই আমি তোমার প্রশ্নের উত্তরে নিজের কথা বলছি।তুমি নিঃসন্দেহে জেনে রাখ যে আমি প্রসন্ন হয়েছি।তাই হে রাজন! যা চাইতে প্রাণ চাই চেয়ে নাও।কপট তাপসের কথাগুলি শুনে রাজা অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। তিনি কপট মুনির পায়ে ধরে বললেন, হে কৃপাসিদ্ধু মুনিবর!আপনার দর্শন লাভ করেই আমার (ধর্ম,অর্থ,কাম ও মোক্ষ রূপ) চতুর্বর্গ ফল করায়ত্ত হয়ে গেছে। তবু প্রভুকে প্রসন্ন দেখে একটা দুর্ল বর যাচনা করে আমি শোক বিরহিত হয়ে যেতে চাই। আমাকে বর দিন যেন বার্ধক্য,মৃত্যু ও জরা এবং দুঃখ স্পর্শ না করতে পারে ; আমি যেন যুদ্ধে অজেয় হই আর আমার রাজত্ব শতকল্প নিষ্কন্টক ভাবে স্থায়ী হয়।কপট তাপস বলল,হে রাজন!তাই হবে।তবে একটা কঠিন শর্ত আছে তাও জেনে রাখ, হে ভূপতি! কেবল ব্রাহ্মণকুল ছাড়া কালও তোমার চরণে মাথানত করবে।তপস্যার বলে ব্রাহ্মণকুল সতত বলবান। তাঁরা ক্রুদ্ধ হলে,তা থেকে কেউ রক্ষা করতে পারেন না। হে নরপতি!যদি তুমি ব্রাহ্মণদের বশীভূত করে ফেলতে পারো তাহলে স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরও তোমার বশীভূত হয়ে যাবেন।ব্রাহ্মণকুলের উপর শক্তি প্রয়োগ চলে না। তাই আমি দুইহাত তুলে এই পরম সত্য উচ্চারণ করছি, হে রাজন!শুনো,ব্রাহ্মণের অভিশাপ ছাড়া কখনও তোমার বিনাশ হবে না।রাজা তার কথা শুনে অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন।তিনি বললেন,হে প্রভু! আমার আর বিনাশ হবে না।হে কৃপাসিদ্ধু প্রভু!আপনার কৃপায় আমার সতত কল্যাণই হবে।তাই হোক বলে সেই কুটিল কপট মুনি আবার বলল, কিন্তু, আমার সঙ্গে সাক্ষাৎকার ও অরণ্যে পথ হারানোর কথা কাউকে বলা যাবে না। বললে আমাকে দোষ দেবে না। হে রাজন!এই প্রসঙ্গ জানাজানি হলে তোমার খুবই ক্ষতি হবে। পাঁচকান হলেই তোমার বিশাশ হয়ে এইকথা ভালভাবে জেনে রেখো।হে প্রতাপভানু!জেনে রেখ, এইকথা প্রকাশিত হলে অথবা ব্রাহ্মণের দ্বারা অভিশাপ হলে তোমার বিনাশ হবে।অন্য কোন উপায়, যেমন শ্রীহরিহর কুপিত হলেও তোমার মৃত্যু হবে না।রাজা তখন কপট মুনির চরণ সান্নিধ্যে গিয়ে বললেন,হে প্রভু!আপনি যথার্থ বলেছেন। ব্রাহ্মণ আর গরুর কোপ হতে কে রক্ষা করতে পারে? যদি ব্রহ্মা কুপিত হন তখন গুরুদেব রক্ষা করে থাকেন কিন্তু গুরুদেব প্রতিকূল হলে তখন তো কেউ রক্ষাকর্তা থাকে না।যদি আপনার উপদেশ অমান্য করি তাহলে আমার বিনাশ হলেও কোন দুঃখ থাকহে না। কিন্তু হে প্রভু!আমার মনে ব্রাহ্মণ অভিশাপের অতি ভয়ানক ভয় আছে।*
*সেই ব্রাহ্মণদের কীভাবে বশীভূত করা সম্ভব কৃপা করে তাও বলে দিন।হে দীনশরণ!আমি আপনাকে ছাড়া অন্য কাউকেও আমার হিতাকাঙ্খী বলে মনে করি না। কপট তাপস বলল, হে রাজন!শোনো, ব্রাহ্মণদের বশীভূত করবার যে সকল উপায় আছে তা সবই কষ্টসাধ্য আবার তাতে সাফল্য যে হবেই তাও বলা যায় না। কিন্তু একটা সহজ উপায় অবশ্য আছে, তাতেও কিছু অসুবিধা আছে। হে রাজন! তার ব্যবস্থা তো আমার হাতেই আছে কিন্তু আমার পক্ষে তোমার নগরে গমন আদৌ সম্ভব নহে। আমি জন্ম থেকে আজ পর্যন্ত কারও গৃহে অথবা গ্রামে যাইনি।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


