✧═══════════•❁❀❁•═══════════✧
꧁(২৩) *অতি গূঢ় নিত্যানন্দ (নিত্যানন্দের মন্ত্র প্রাপ্তি)*꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
(২৩)
*অতি গূঢ় নিত্যানন্দ।*
*(নিত্যানন্দের মন্ত্র প্রাপ্তি)*
নিত্যানন্দ তেজ দেখি ন্যাসী বিচারয়।
কি অদ্ভুত তেজঃ! এ মনুষ্য কভু নয়।।
ঐছে কত বিচারিয়া ন্যাসী বিজ্ঞবর।
অনিমেষ-নেত্রে দেখে শ্রীমুখসুন্দর।।
প্রভু প্রণময়ে লোটাইয়া ক্ষিতিতলে।
আস্তে ব্যস্তে ন্যাসী তুলি লইলেন কোলে।।
নিত্যানন্দ ন্যাসী প্রতি কহে বারবার।
মন্ত্র দীক্ষা দিয়া কর আমার উদ্ধার।।
নিত্যানন্দ প্রভুর এ মধুর বাক্যেতে।
নেত্র জলে ভাসে ন্যাসী নারে স্থির হৈতে।।
শ্রীবলদেবের আজ্ঞা লঙ্ঘিতে নারিল।
সেইদিন নিত্যানন্দে দীক্ষামন্ত্র দিল।।
দীক্ষামন্ত্র দিয়া নিত্যানন্দে করি কোলে।
হইলা বিহ্বল, হিয়া আনন্দে উথলে।।
লক্ষ্মীপতি প্রিয় নিত্যানন্দ দয়াময়।
কিবা না করিতে পারে যেঁহ স্বেচ্ছাময়।।
বাঢ়াইলা মাধ্বী- সম্প্রদায় মহানন্দ।
ভকত বৎসল প্রভু প্রেমানন্দ কন্দ।।
তথাহি প্রাচীনৈরুক্তম্--
নিত্যানন্দপ্রভুং বন্দে শ্রীমল্লক্ষ্মীপতিপ্রিয়ম্।
শ্রীমাধ্বীসম্প্রদায়ানন্দবর্ধনং ভক্তবৎসলম্।।
অনুবাদ:- গুরু শ্রীলক্ষ্মীপতির প্রিয়, শ্রীমাধ্বসম্প্রদায়ের আনন্দবর্ধনকারী, ভক্তবৎসল শ্রীনিত্যানন্দ প্রভুর বন্দনা করি।।
(শ্রীভক্তিরত্নাকর, পঞ্চম তরঙ্গ, শ্রীনরহরি চক্রবর্তী ঠাকুর বা ঘনশ্যম দাস বিরচিত, গৌড়ীয় মিশন- শ্রীমৎসুন্দরানন্দ বিদ্যাবিনোদ কর্তৃক প্রকাশিত, 1940 খ্রিস্টাব্দ. পৃষ্ঠা 218.)
লক্ষ্মীপতি স্থানে শিষ্য হইয়া নিত্যানন্দ।
বাঢ়াইলা তার অতি অদ্ভুত আনন্দ।।
অতিশীঘ্র অন্যত্র গেলেন তথা হইতে।
প্রভুর এ লীলা অন্যে না পারে বুঝিতে।।
ব্যাকুল হইলা ন্যাসী নিত্যানন্দ বিনে।
কারে কিছু না কহে, চিন্তয়ে মনে মনে।।
রজনীর শেষে কিছু নিদ্রা আকর্ষিল।
স্বপ্নচ্ছলে প্রভু নিত্যানন্দ দেখা দিল।।
দেখি' নিত্যানন্দ লক্ষ্মীপতি মহা ধীর।
নিবারিতে নারে দুই নয়নের নীর।।
বলদেব মূর্তি প্রভু হইলা সেই ক্ষনে।
তাহা দেখি লক্ষ্মীপতি পড়ে শ্রীচরণে।।
নেত্রজলে সিক্ত হইয়া কহে বারবার।
মোরে ভাঁড়াইতে এ তোমার অবতার।।
ব্রহ্মাদি না জানে, আনে নারে জানিবারে।
আপনি জানাও যারে সে জানিতে পারে।।
মো ছার মূর্খের কেনে কৈলা বিড়ম্বন।
অনুগ্রহ কর প্রভু লইনু শরণ।।
শ্রীলক্ষ্মীপতির ঐছে বচন শ্রবণে।
হইলেন নিত্যানন্দ মূর্তি সেই ক্ষনে।।
বিদ্যুতের পুঞ্জ জিনি রূপের মাধুরী।
লক্ষ্মীপতি অধৈর্য হৈলা শোভা হেরি।।
নিত্যানন্দরাম করে করুণা প্রকাশ।
শ্রীলক্ষ্মীপতির পূর্ণ কৈলা অভিলাষ।।
এ সকল অন্যে জানাইতে নিষেধিয়া।
অন্তর্ধান কৈলা প্রভু পুন প্রবোধিয়া।।
প্রভু-অদর্শনে দুঃখী হৈলা লক্ষ্মীপতি।
দূরে গেল নিদ্রা, দেখে পোহাইল রাতি।।
কা'রে কিছু না কহে ধরিতে নারে ধৈর্য্য।
সেই দিন হইতে দশা হইল আশ্চর্য।।
দেখিয়া চিন্তিত হইলেন শিষ্যগণ।
অকস্মাৎ লক্ষ্মীপতি হইলা সঙ্গোপন।।
কহিতে কি জানি লক্ষ্মীপতির চরিত।
নিত্যানন্দপ্রিয় যেঁহ জগতে বিদিত।।
পাণ্ডুগ্রামীর ভক্তি কহনে না যায়।
অদ্যাপি প্রবল ভক্তি নিতাইয়ের কৃপায়।।
এথা নিত্যানন্দ প্রভু আপন ইচ্ছায়।
তীর্থ পর্যটন করে উল্লাস হিয়ায়।।
কথোদিন পরে মাধবেন্দ্রের সহিতে।
দেখা হইল প্রতীচীতীর্থের সমীপেতে।।
যে প্রেম প্রকাশ হৈল দোঁহার মিলনে।
তাহা কে বর্ণিব?- যে দেখিল সেই জানে।।
নিত্যানন্দে বন্ধুজ্ঞান করে মাধবেন্দ্র।
মাধবেন্দ্রে গুরুবুদ্ধি করে নিত্যানন্দ।।
তথাহি - শ্রীচৈতন্য ভাগবত, আদি খণ্ডে।
জানিনু কৃষ্ণের প্রেম আছে মোর প্রতি। নিত্যানন্দ হেন বন্ধু পাইনু সম্প্রতি।।
তত্রৈব-
মাধবেন্দ্র প্রতি নিত্যানন্দ মহাশয়। গুরু বুদ্ধি ব্যতিরিক্ত আর না করয়।।
শ্রীঈশ্বরপুরী আদি দেখি চমৎকার। নিত্যানন্দে গাঢ় রতি হইল সবার।।
কথোদিন দোঁহে কৃষ্ণরসে মগ্ন হৈলা।
মনের আনন্দে দিবারাত্রি গোঙাইলা।।
নিত্যানন্দ বিদায় হইয়া পুরী স্থানে।
সেতুবন্ধ গেলা রামেশ্বর দরশনে।।
শ্রীমাধবপুরীশ্বরাদিক শিষ্যে লৈয়া।
চলিলা সরযূতীর্থে বিদায় হইয়া।।
ক্রমশ.....
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ।
FACEBOOK LINK 👉 https://www.facebook.com/profile.php?id=100023723408003
DEMOCRATIC NITYANANDA (Facebook Group) 👉 https://www.facebook.com/groups/1370545549769377/?ref=share
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



