শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১২. রামায়ণ কথন সংক্ষেপে ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_76.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ১২. রামায়ণ কথন সংক্ষেপে 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    ꧁ রামায়ণ কথন অতি সংক্ষেপে 🙏 সূচীপত্র
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*তাঁদের বিদায় বেলায়,*
       *অশ্রু ছল ছল করে সবাকার।*
*🌻রথ একসময়ে যাত্রা করল।রথের পেছন পেছন সমস্ত নগরবাসী যেন শোকে ভেঙ্গে পড়ল।শোকাকুল প্রজাগণের সহিত পশু-পক্ষীগণও উপস্থিত হল।পিতার শোকাকুল অবস্থা দেখে রামের অন্তর বেদনায় কাতর হয়ে উঠিল।তার পর রথ অদৃশ্য হয়ে গেলে দশরথ অচৈতন্য হয়ে পড়লেন।অমাত‍্যবর্গ ও উপস্থিত পাত্র-মিত্রগণ তাঁকে ধরাধরি করে রাজ-অন্তঃপুরে নিয়ে গেলেন এবং সেখানে সুচিকিৎসার বন্দোবস্ত করলেন।সারথী সুমন্ত্রের সুপরিচালনায় রথ দ্রুত তমসা-নদীর কূলে এসে পৌঁছাইল।রামচন্দ্র,লক্ষ্মণ ও সীতা তমসার স্নিগ্ধ সলিলে অবগাহন(স্নান) ও সেখানে এক তরুতলে রাত্রিযাপন করে পরেরদিন প্রভাতে শৃঙ্গবের দেশের উদ্দেশ্যে পুনর্যাত্রা আরম্ভ করলেন।শৃঙ্গবের দেশ হতে তিনি সুমন্ত্রকে অযোধ‍্যায় রথ ফিরিয়ে নিয়ে যেতে নির্দেশ দিলেন।সুমন্ত্রের কপোল বেয়ে অশ্রু গড়িয়ে পরতে লাগল।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ১২. রামায়ণ কথন সংক্ষেপে 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻যাত্রাকালে রামচন্দ্র এক সময়ে চিত্রকূট পর্বতে ভরদ্বাজ মুনির আশ্রমে এসে উপস্থিত হলে ভরদ্বাজ মুনি তাঁকে বিষ্ণুর অবতার জেনে যথাবিহিত যত্নসহকারে আপ‍্যায়িত করলেন।*
*শ্রীরাম বলেন ভরদ্বাজের নিকটে।*
*আজি বাসা করি গিয়া থাকি নিঃসঙ্কটে।।*
*মুনিগণে বেষ্টিত বসিয়া ভরদ্বাজ।*
*তারাগণ মধ্যে যেন শোভে দ্বিজরাজ।।*
*হেনকালে সেখানে গেলেন তিনজন।*
*তিন জন বন্দিলেন মুনির চরণ।।*
*শ্রীরাম বলেন,শুন মুনি মহাশয়।*
*তিন জন তব ঠাঁই কহি পরিচয়।।*
*শ্রীদশরথের পুত্র মোরা দুই জন।*
*শ্রীরাম আমার নাম কনিষ্ঠ লক্ষ্মণ।।*
*পিতৃসত‍্য পালিতে হয়েছি বনবাসী*।
*জনক-কুমারী সীতা সহিত প্রেয়সী।।*
*রাম-কথা শুনি মুনি উঠেন সম্ভ্রমে*
*পাদ‍্য অর্ঘ‍্য দিয়া পূজা করেন শ্রীরামে।।*
*মুনি বলিলেন,তুমি বিষ্ণু-অবতার*
*বিষ্ণু আরাধনে তপ করয়ে সংসার।।*
*যাঁর রূপ আরাধন করে মুনিগণে।*
*সেই বিষ্ণু আইলেন আমার ভবনে।।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ১২. রামায়ণ কথন সংক্ষেপে 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻সেখানে নিশিযাপন করে পরেরদিন আবার যাত্রা আরম্ভ করলেন। সেখান হতে যমুনা পার হয়ে ঘন বনে অবস্থানকালে সীতার প্রতি অশ্লীল আচরণকারী জয়ন্তকাকের উদ্দেশ্যে শ্রীরাম কর্তৃক নিক্ষিপ্ত ঐষিক বাণ স্বর্গ পর্যন্ত আনুধাবিত হয়ে তার একটি চক্ষুকে উৎপাটিত করে।(কোন কোন মতে,ইন্দ্রের কামুকপুত্র জয়ন্তই কাকের রূপ ধারণ করে এসেছিল )।ওই দিকে সারথী সুমন্ত্র রথ নিয়ে অযোধ‍্যায় উপস্থিত হলেন এবং সকলকে রামচন্দ্রের শুভেচ্ছা বার্তা জানালেন।সুমন্ত্রের মুখ হতে এই সমস্ত বার্তা শুনে ঐ নিশিতেই মহারাজ দশরথ মহাপ্রয়াণ করলেন। একসময়ে এই দুঃসংবাদ কেকয় প্রদেশে মাতুলালয়ে অবস্থানকারী ভরত ও শত্রুঘ্নকে দূত মারফত প্রদান করা হলে,তাঁরা তৎক্ষণাৎ রথারোহণে গৃহাভিমুখে গমন করলেন।রাজপুরীতে প্রবেশ করে ভ্রাতৃদ্বয় সমূহ ঘটনা অবগত হলেন এবং পরে ভরত অন্তঃপুরে আপন মায়ের কক্ষে উপস্থিত হয়ে তাঁকে এইরকম চক্রান্তের জন্য নানারূপে র্ভৎসনা করলেন।অতঃপর তিনি রাজকীয় প্রথায় পিতার অন্ত‍্যোষ্টিক্রিয়া সম্পাদন করে রামচন্দ্রকে ফিরিয়ে আনবার জন্য প্রয়োজনীয় ব‍্যবস্থা নিতে পারিষদবর্গকে আদেশ দিলেন।*
         *ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧      
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
🌐
       
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


adds