✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ *(২৪)রামায়ণ কথন সংক্ষেপে* ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ কথন অতি সংক্ষেপে 🙏 সূচীপত্র꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻শ্রীরামচন্দ্র যখন সুগ্রীবের সন্ধানে এগোতে থাকেন সম্মুখে মতঙ্গ-আশ্রম দেখতে পান এবং সেই আশ্রমে প্রবেশ করেন।আশ্রমে প্রবেশ করে দেখেন শবরী (ব্যাধপত্নী শ্রমণা) ছিল।শবরী শ্রীরামকে দর্শন করে নয়নেতে আনন্দবারি বরিষণ হতে লাগল।(যাঁহাকে হাজার হাজার বছর তপস্যা করেও যাঁর শ্রীচরণ দর্শন করতে পারেন না,তিনি আমার এত নিকটে! এই রামচন্দ্রের কথা মতঙ্গ-মুনির কাছে শুনেছিল শবরী।)তিনি বৈকুন্ঠ প্রাপ্ত হয়েছেন।বৈকুন্ঠ প্রাপ্তির পূর্বে মতঙ্গ-মুনি শবরীকে বলেছিলেন,শবরী তুই আমার আশ্রম ত্যাগ করিস না,দেখবি এই আশ্রমে একদিন রঘুপতি অবশ্যই আসবেন।*
*শবরী যখন পাবে রাম-দরশন।*
*তখনি হইবে তব পাপ বিমোচন।।*
*রাম রাম শ্রীরাম রাঘব রঘুপতি।*
*হইয়া প্রসন্ন এ দাসীরে দেহ গতি*।।
*(প্রসন্ন=সদয়)*
*(বিমোচন=মুক্ত)*
*শবরী রামের আগে অগ্নিকুন্ড কাটে।*
*আনিয়া জ্বালিল অগ্নি নানা শুষ্ককাঠে।।*
*করে অগ্নি প্রবেশ স্মরিয়া নারায়ণ।*
*তাহার চরিতে রাম চমকিত মন।।*
*(চরিতে=ব্যবহারে)*
*অগ্নিতে পুড়িয়া তনু হইল অঙ্গার।*
*তাহার ভাগ্যের কথা কহিতে বিস্তার।।*
*যাঁহার স্মরণ মাত্রে মুক্তি সঙ্গে ধায়।*
*তাঁহার সম্মুখে দেখি ত্যজিল সে কায়।।*
*শ্রীরাম-প্রসাদে তার হয় পাপ নাশ*।
*অনায়াসে শবরী করিল স্বর্গবাস*।।
*শ্রীরাম-চরিত কথা অমৃতের ভান্ড*।
*এত দূরে সমাপ্ত হইল অরণ্যকান্ড।।*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ *(২৪)রামায়ণ কথন সংক্ষেপে* ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻সেখান হতে শ্রীরাম ও লক্ষ্মণ দন্ডক বনে ভ্রমণ করছেন, সুগ্রীবের উদ্দেশ্যে।ঘুরতে ঘুরতে দুইভাই পর্বত শিখরে উঠলেন,সেখানে পঞ্চ বানর ছিল,তারা দুইভাইকে দেখে শঙ্কিত হল।তারা সুগ্রীবের কাছে গেলে,সুগ্রীব বলেন,*
*সুগ্রীব বলেন,দেখ আসে দুই নর।*
*মনে করি,বালি রাজা পাঠাইল চর।।*
*বুদ্ধির সাগর বালি বুদ্ধি ধরে নানা*।
*তত্ত্ব কর,সত্য মিথ্যা তথ্য যাবে জানা।।*
*সুগ্রীবের বচনে বানর পালে পালে*।
*লাফে লাফে উঠে সব বড় বড় ডালে।।*
*🌻বানরগণের লাফালাফিতে ফল-ফুল-ডাল প্রায় সব ভাঙ্গতে থাকে।যত বন জন্তু ছিল পর্বত শিখরে উঠেগেল নিজেকে রক্ষার তাগিদে।*
*যাইহোক,তখন হনুমান বললে,রাজা চিন্তার কোন কারণ নেই,কারণ বালিকে ত দেখায় যাচ্ছে না, তবে আমি গিয়ে দেখে আসি ঐ ধনুর্ধারী কে? তখন সুগ্রীব বললে,তপস্বী দেখে আমার খুব ভয় হয়।*
*মুনিবেশে হনুমান দেখে দুইজন।*
*তপস্বীর বেশ ধরি করে সম্ভাষণ।।*
*হনুমান বলে,প্রভু দেখি যে আকার।*
*অবশ্য হইবে কোন রাজার কুমার।।*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ *(২৪)রামায়ণ কথন সংক্ষেপে* ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻দুইজনের রূপ দেখে মনে হচ্ছে,তাঁরা অত্যন্ত সৎলোক। যখন হনুমান কাছে গেলে রাম জিজ্ঞাসা করলেন কি নাম? হনুমান বললে,বানররাজ সুগ্রীবের সচিব আমি।এইকথা শুনে রাম ভীষণ আনন্দিত হলেন।যে উদ্দেশ্য নিয়ে এসেছি তা পূর্ণ হল।তখন সুগ্রীবের কাছে এলে,*
*হনুমান সমস্ত কথা বললে, সুগ্রীব বললেন,*
*যাঁর তত্ত্ব চারি বেদে না হয় কিঞ্চিৎ।*
*বিরিঞ্চি বাঞ্জিত যাতে শঙ্কর বাঞ্জিত।।*
*যোগে যাগে যোগীগণ না পান যাঁহারে।*
*সেই রাম রমানাথ উপস্থিত দ্বারে*।।
*শুনিয়া সুগ্রীব রাজা আপনা পাসরে।*
*ফল পুষ্প লয়ে গেল রামের গোচরে।।*
*বড় ভাগ্য সুগ্রীবের,বিধির লিখন।*
*শুভক্ষণে করিল শ্রীরাম দরশন।।*
*পাদ্য অর্ঘ্য দিয়া শ্রীরামের পূজা করে।*
*প্রেমানন্দে সুগ্রীবের নেত্র নীর ঝরে।।*
*(পাদ্য অর্ঘ্য=চরণ ধুয়াবার জল ও সম্মানিত ব্যক্তির সম্মান রক্ষার জন্য প্রদত্ত পুষ্প চন্দন মাল্য প্রভৃতি উপকরণ।)*
*🌻কৃতাঞ্জলি হয়ে কপিরাজ সুগ্রীব বললেন,আমি সমস্ত বিষয় হনুমানের কাছ হতে জ্ঞাত হয়েছি।সীতা উদ্ধারের হেতু এখানে আসিলেন।*
*মিত্রতা করিবে রাম পশুর সহিত।*
*এই হনুমান-বাক্য না হয় প্রতীত।।*
*পশু প্রতি যদি রাম হয় অনুগ্রহ।*
*মিত্র বলি রঘুবীর হস্তে হস্ত দেহ।।*
*দাস-যোগ্য নহি আমি,জাতিতে বানর।*
*করুণা প্রকাশ রাম করুণা-সাগর*।।
*🙏বানান,ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




