শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

( ২০) অতি গূঢ় নিত্যানন্দ (মাধবেন্দ্র মিলন) ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_22.html

 ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁ ( ২০) *অতি গূঢ় নিত্যানন্দ* (মাধবেন্দ্র মিলন) ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস  ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
     ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস  ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
( ২০)
*অতি গূঢ় নিত্যানন্দ।*
(মাধবেন্দ্র মিলন)

*রেবা মাহিষ্মতীপুরী মনু তীর্থ গেলা। সূর্পারক দিয়া প্রভু  প্রতীচী চলিলা।।*

(প্রতীচী এসে মাধবেন্দ্রপুরীর সাথে দেখা হল।)

*এইমত অভয়-পরমানন্দ-রায়। ভ্রমে নিত্যানন্দ ভয় নাহিক  কাহায়।।*

 *নিরন্তর কৃষ্ণাবেশে শরীর অবশ। ক্ষণে কান্দে,ক্ষণে হাসে,কে বুঝে সে রস।।*

*এই মত নিত্যানন্দ প্রভু ভ্রমে বনে। দৈবে মাধবেন্দ্র-সনে হইল দরশনে।।*

 *মাধবেন্দ্রপুরী প্রেমময় কলেবর।প্রেমময় যত সব সঙ্গে অনুচর।।*

*কৃষ্ণরস বিনু আর নাহিক আহার। মাধবেন্দ্রপুরীদেহে কৃষ্ণের বিহার।।*

*যার শিষ্য  মহাপ্রভু-অদ্বৈত গোসাঞি। কি কহিব আর তার প্রেমের বড়াই।।*

 *মাধবপুরীরে দেখিলেন নিত্যানন্দ। ততক্ষণে প্রেমে মূর্চ্ছা হইলা নিস্পন্দ।।*

*নিত্যানন্দ দেখি মাত্র শ্রীমাধবপুরী।পড়িলা মূর্চ্ছিত হই  আপনা পাসরি।।*

 *ভক্তিরসে আদি মাধবেন্দ্র সূত্রধার।  গৌরচন্দ্র ইহা কহিয়াছেন বারেবার।।*

*দোঁহে মূর্চ্ছা হইলেন দোঁহে-দরশনে। কান্দয়ে ঈশ্বরপুরী আদি শিষ্যগণে।।*

*ক্ষনেকে হইলা বাহ্যদৃষ্টি দুইজনে। অন্যোঽন্যে গলায় ধরি করেন ক্রন্দনে।।*

*বনে গড়ি যায় দুই প্রভু প্রেমরসে।  হুঙ্কার করয়ে কৃষ্ণপ্রেমের আবেশে।।*

 *প্রেম নদী বহে দুই প্রভুর নয়নে।  পৃথিবী হইয়া সিক্ত ধন্য হেন মানে।।*

*কম্প,অশ্রু, পুলক, ভাবের অন্ত নাঞি।  দুই-দেহে বিহরয়ে চৈতন্য গোসাই।।*

*নিত্যানন্দ বোলে "যত তীর্থ করিলাঙ।  সম্যক্ তাহার ফল আজি পাইলাঙ।।*

 *নয়নে দেখিলুঁ মাধবেন্দ্রের চরণ। এ প্রেম দেখিয়া ধন্য হইল জীবন।।"*

*মাধবেন্দ্রপুরী নিত্যানন্দে করি কোলে।  উত্তর না স্ফুরে- রুদ্ধকণ্ঠ প্রেমজলে।।*

*হেন প্রীত হইলেন মাধবেন্দ্র পুরী। বক্ষ হৈতে নিত্যানন্দ বাহির না করি।।*

*ঈশ্বরপুরী ব্রহ্মানন্দপুরী  আদি যত। সর্ব-শিষ্য হইলেন নিত্যানন্দে রত।।*
 ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁ ( ২০) *অতি গূঢ় নিত্যানন্দ* (মাধবেন্দ্র মিলন) ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস  ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*মাধবেন্দ্রপুরী  নিত্যানন্দ প্রভুর সঙ্গে প্রিয়-বন্ধুর মত ব্যবহার করলেন।তার শিষ্যগণ ঈশ্বরপুরী, ব্রহ্মানন্দপুরী আদি সবাই নিত্যানন্দ প্রভুর ভাব দেখে তার প্রতি বিশেষভাবে অনুরক্ত হলেন।*
*যদি ঈশ্বরপুরী নিত্যানন্দ প্রভুকে ঘর থেকে নিয়ে আসতেন তাহলে এখানে এপ্রসঙ্গের বিরোধ হয়। প্রথম দেখেই তার প্রতি সকলে অত্যন্ত অনুরক্ত হয়ে পড়লেন।*
*যদ্যপি প্রেমবিলাস গ্রন্থে বর্ণনা আছে ঈশ্বরপুরী নিত্যানন্দ প্রভুকে ঘর ছাড়িয়ে নিয়ে এসেছিলেন কিন্তু চৈতন্যভাগবতের সঙ্গে তার কোন মিল হয় না।*
প্রামাণ্য হিসেবে *প্রেমবিলাস* গ্রন্থ হতে মনে হয় চৈতন্যভাগবত ই অধিক মান্য।
*কেননা বিদগ্ধ পণ্ডিত শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বারবার বৃন্দাবনদাস ঠাকুরের ভূয়সী প্রশংসা করেছেন।*

*"মনুষ্যে রচিতে নারে ঐছে গ্রন্থ ধন্য। বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রীচৈতন্য।।*

*স্বয়ং মহাপ্রভু তার মুখে বসে গ্রন্থ রচনা করিয়েছেন। মানুষের দ্বারা সম্ভব নয় এমন অদ্ভুত গ্রন্থ।*
 *বৃন্দাবনদাস পদে কোটি নমস্কার।  ঐছে গ্রন্থ করি তেঁহো তারিলা সংসার।।*
*কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস।  চৈতন্যলীলার ব্যাস__ বৃন্দাবন দাস।।"*

*নিত্যানন্দ প্রভু  শিশুকাল থেকেই বৃন্দাবনদাস ঠাকুরকে শিক্ষা-দীক্ষায় স্নেহ-ছায়ায় মানুষ করেছিলেন। সমস্ত সিদ্ধান্ত জানিয়েছিলেন।*  *মহাপ্রভুর লীলার সমস্ত রহস্য বলেছিলেন এবং আদেশ দিয়েছিলেন চৈতন্যলীলা বিস্তার পূর্বক লিখবার জন্য। তাই নিত্যানন্দ কৃপাপুষ্ট বৃন্দাবনদাস ঠাকুরের গ্রন্থ বিশেষ প্রামাণ্যের দাবি রাখে।*

*সভে যত মহাজন' সম্ভাষা করেন। কৃষ্ণপ্রেম কাহারো শরীরে না দেখেন।।*

*সভেই পায়েন দুঃখ জন সম্ভাষিয়া।  অতএব বন সভে ভ্রমেন দেখিয়া।।*

*অন্যোঽন্যে সে সব দুঃখের হৈল নাশ। অন্যোঽন্যে দেখি কৃষ্ণ প্রেমের প্রকাশ।।*

ক্রমশ ......
✧═══════════•❁❀❁•═══════════✧      
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন⬇️⬇️⬇️
     
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
           ꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ। 
DEMOCRATIC NITYANANDA (Facebook Group) 👉 https://www.facebook.com/groups/1370545549769377/?ref=share
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


adds