শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৩৪. শচীমাতার অপরাধ ভঞ্জন 🌷 অতি গূঢ় নিত্যানন্দ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_96.html



 ✧═══════════•❁❀❁•═══════════✧
                ꧁ ৩৪. অতি গূঢ় নিত্যানন্দ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস  ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
     ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস  ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧      
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন⬇️⬇️⬇️

  ✧═══════════•❁❀❁•═══════════✧
(৩৪)
*অতি গূঢ় নিত্যানন্দ।*

*শচীমাতার অপরাধ ভঞ্জন।* 

একদিন মহাপ্রভু এসে বিষ্ণুখাটের উপরে এসে বসলেন শালগ্রাম শিলা সব নিজের কোলে তুলে নিলেন। বলছেন- "আমি কলি যুগের নারায়ন, আমি রাম রূপে সাগর বন্ধন করেছি, আমি ক্ষীর সাগরে শুয়েছিলাম নাড়া হুঙ্কার করে আমার নিদ্রা ভাঙিয়ে দিল।প্রেমভক্তি বিতরণ করার জন্য আমার অবতার। তোমাদের যার যা ইচ্ছা আমার কাছে চেয়ে নাও।"

 মহাপ্রভুর মহাপ্রকাশ দেখে নিত্যানন্দ প্রভু মাথায় ছত্র ধরলেন, বামদিকে দাঁড়িয়ে গদাধর তাম্বুল দিচ্ছেন। চারিদিকে ভক্তগণ চামর ব্যজন করছেন।যার যা ইচ্ছা চেয়ে নিচ্ছে।কেউ বলছে আমার বাবা খুব দুষ্ট, তার মনোবৃত্তি ভালো করে দিন।কেউ বলছেন গুরুর চরণে নিষ্ঠা হৌক,কেউ শিষ্য ভালো হোক,কেউ পত্নী,পুত্র যার যা মনে আসছে তাই চাইছেন। মহাপ্রভু হেসে বলছেন সবাইকে প্রেমভক্তি বর দিলাম।

তখন শ্রীবাস পণ্ডিত বলছেন- প্রভু! শচীমাতাকেও ভক্তি দান কর‌।
 মহাপ্রভু- ও কথা মুখে আনবে না‌।আমি তাকে প্রেমভক্তি দেব না,কেননা তার বৈষ্ণবের কাছে অপরাধ আছে। অতএব তার ভক্তি বাদ হইল।

 একি বলছ প্রভু! তোমার মত পুত্র যার গর্ভে জন্ম নেয় তার আবার অপরাধ!! আমাদের সকলেরই প্রাণ জগতের মাতা আই। প্রভু! তাকেও ভক্তি দান করবে না!!

 মহাপ্রভু বলছেন- উপদেশ করতে পারি, কিন্তু বৈষ্ণব অপরাধ খণ্ডাইতে নারি।
 যে বৈষ্ণব স্থানে অপরাধ হয় যার।
সে অপরাধ ক্ষমা করলে তবেই ক্ষমা হয়। দেখ! দুর্বাসার অপরাধ হয়েছিল অম্বরিশের কাছে, তার কাছে ক্ষমা চাওয়ার পরে তার অপরাধ ক্ষমা হয়। যদি অদ্বৈতের চরণ ধূলি মাথায় নিতে পারে তবেই তার প্রেমভক্তি লাভ হবে‌। তখন সবাই অদ্বৈত প্রভুর কাছে গিয়ে সব ঘটনা বললেন। অদ্বৈত প্রভু শ্রীবিষ্ণু স্মরণ করতে করতে মূর্চ্ছিত হয়ে পড়লেন। সেই অবসরে শচীমাতা তার চরণ ধূলি মাথায় নিয়ে নিলেন। অদ্বৈত প্রভু বুঝতেও পারলেন না, মূর্চ্ছার কারণে। ভক্তগণ হরিধ্বনি  করে উঠলেন। মহাপ্রভু প্রসন্ন হয়ে বললেন- এখন তোমার বিষ্ণুভক্তি লাভ হইল। অদ্বৈতের কাছে আর অপরাধ নাই।
শ্রীমুখের অনুগ্রহ বাক্য শুনে ভক্তগণ জয় জয় হরিধ্বনি করে উঠলেন। জননীকে লক্ষ্য করে প্রভু সবাইকে বৈষ্ণব অপরাধ থেকে সাবধান করলেন।

 "শূলপাণি সম যদি বৈষ্ণবেরে নিন্দে। তথাপিহ নাশ যায়__কহে শাস্ত্রবৃন্দে।।"

 ইহা না মানিঞা যে সুজন-নিন্দা করে।
 জন্ম জন্ম সে পাপিষ্ঠ  দৈব দোষে মরে।।

বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণের পরে নিমাই অদ্বৈতের সভাতে গিয়ে থাকতে লাগলেন, সেই সময় দুঃখিত হয়ে শচীমাতা বলেছিলেন- "কে বোলে 'অদ্বৈত','দ্বৈত'__এ বড় গোসাঞি।
 চন্দ্রসম এক পুত্র করিয়া বাহির।
এহো পুত্র না দিলেন করিবারে স্হির।।

  ইহাকে অদ্বৈত কেন লোকে বলে?  এত 'দ্বৈত' এর দু'রকম নজর। আমার বড় ছেলেকে সন্ন্যাস করিয়ে দিল, আবার ছোটটাকেও স্থির হতে দিল না। একটু অবজ্ঞার আভাস ছিল।এই কথাতেই অপরাধ হয়েছিল।

ক্রমশ.....
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
           ꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ। 
DEMOCRATIC NITYANANDA (Facebook Group) 👉 https://www.facebook.com/groups/1370545549769377/?ref=share
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


adds