✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩৮. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৩৮🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
💧💧💧💧💧💧💧💧💧💧
*🌻শ্রীসনাতন মিশ্র ও নিমাইচাঁদ অষ্টমঙ্গলা কালে একত্রে বসে শাস্ত্রালাপ করতেন,নবদ্বীপের বিশিষ্ট পন্ডিতমন্ডলী ও বিষ্ণুভক্ত প্রাচীন লোক সকল সেখানে উপস্থিত হতেন।মহাপ্রভুর শ্রীমুখে শাস্ত্রব্যাখ্যা শুনে সকলে মহানন্দে ভাসতেন।মহাপ্রভু যখন কৃষ্ণকথা বলতেন,উপস্থিত শ্রোতৃবর্গ আনন্দে বিহ্বল হয়ে এক দৃষ্টে মহাপ্রভুর বদনপানে চেয়ে রইতেন।সনাতন মিশ্রের আনন্দের সীমা থাকত না।ওদিকে মিশ্র-গৃহিণী মহামায়া দেবী জামাতার জন্য চর্ব্য-চোষ্য-লেহ্য-পেয় নানাবিধ উপচারে স্বহস্তে পাক করে নিজে সামনে বসিয়ে মহাপ্রভুকে মনের সাধে ভোজন করাতেন।মহাপ্রভুও মহাসুখে ভোজন করতেন।জামাতার ভোজনে মহামায়াদেবী ভীষণ আনন্দ পেতেন।পরে শ্রীমতীবিষ্ণুপ্রিয়াদেবীর বাল্যসখীগণের সঙ্গে কৌতুক ও আমোদ করতেও পিছু পা হতেন না।এতে ল্রীমতীর খুবই মনে সুখ হত।ঐদিকে জামাতার কৌতুক রহস্য অন্তরাল হতে মহামায়াদেবী দেখে ভীষণ ভীষণ সুখ অনুভব করতেন।যেমনটি শোনা যায় ব্রজে গোপাল করতেন তেমনটি মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া সখীদের সঙ্গে নানাবিধ রঙ্গ করতেন।সে প্রেম তরঙ্গে মহাপ্রভুর হৃদয় ছুটত।বিষ্ণুপ্রিয়ার সখীগণ মধ্যে মধ্যে মহাপ্রভুর হাত ধরে তাঁদের মধ্যে বসাতেন,তখন গৌরাঙ্গ সেই বাল্যসখী সভায় উজ্জ্বল তারা বেষ্টিত চন্দ্র মন্ডলের মতো শোভা পেতেন।মহাপ্রভুর শ্রীঅঙ্গের ছটায় দিনকর যেন সামান্য প্রদীপের ন্যায় নিষ্প্রভ বোধ হত।তাঁর সেই দিব্যলাবণ্যময় সুবলিত তনুখানি যেন কোটি কুসুম-ধনু অপেক্ষাও তেজস্কর, শ্রীঅঙ্গের বিনোদ-ছটায় যেন লক্ষ লক্ষ চাঁদের বিকাশ হয়েছে!*
*অঙ্গের ছটায় যেন,দিনকর প্রদীপ হেন,*
*তাহে লীলা প্রেমের বিলাস।*
*কোটী কুসুম ধনু,জিনিঞা বিনোদ তনু,*
*তাহে করে প্রেমের বিকাশ।।*
*কামিনী-মোহন-বেশ,হেরিতে ভুলিল দেশ,*
*মদন বেদন হেরি পায়।*
*কি দিব উপমা তার,করুণা-বিগ্রহ-সার,*
*হেন রূপ মোর গোরারায়।।*
*(শ্রীচৈঃমঃ)*
*🌻প্রেমানন্দে মনের সুখে শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া দিন কয়েক এইরূপে সনাতন মিশ্র গৃহে নিত্য রাসলীলা করে মিশ্র-গৃহ পবিত্র করলেন।মিশ্র ঠাকুর ও তাঁর গৃহিণীর মনের সাধপূর্ণ করে শ্রীগৌরহরি স্বগৃহে আগমন করলেন।ভক্তবাঞ্জাকল্পতরু শ্রীভগবান ভক্তের মনোবাঞ্জা পূরণ করলেন।শ্বশুর গৃহ হতে বিদায়কালীন মহাপ্রভুর বদনচন্দ্রে যেন বিষাদের ছায়া দেখা দিল।শ্রীমতীর নয়নেও জল আসিল,মিশ্র ঠাকুর ও তাঁর গৃহিণী উভয়কে বিদায় করে সেদিন আর গৃহের বাহির হলেন না।যেন মনে করলেন আমরা অমূল্য সম্পদ হারিয়ে ফেললাম।শ্রীমতীর সখীবৃন্দ ম্লানমুখী হয়ে গৌরাঙ্গের প্রতি চেয়ে রইলেন।গৌরাঙ্গ এবার সকলের প্রতি সকরুণ দৃষ্টিতে চেয়ে নিজ বাসভবনের দিকে অগ্রসর হলেন।এতে তাঁর হৃদয় মথিত হল,কারণ প্রিয়াকে ছেড়ে আসতে হল।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



