✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৪৩. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৪৩,রামায়ণ তুলসীদাস*
/\/\/\/\/\/\/\/\/\/\/\
*🏹আমার কুঠারের ভয়ংকর কীর্তিসব শুনেই রাজমহিষীদের গর্ভপাত হয়ে থাকে।তা আমার হাতে থাকা সত্ত্বেও এই শত্রুভাবাপন্ন দুর্বিনীত রাজকুমারকে আমি জীবিত দেখছি।অন্তরে ক্রোধের জ্বালা, কিন্তু হাত চলছে না।হায়!নৃপতিঘাতক এই কুঠারও কুন্ঠাগ্রস্ত!বিধি বাম, আমার যে স্বভাবে পরিবর্তন আসছে,তা না হলে আমার চিত্তে কাউকে দয়ামায়া প্রদর্শন অসম্ভব।আজ দয়াই আমাকে দুঃসহ দুঃখ সহ্য করতে বাধ্য করছে।এই কথা শুনে লক্ষ্মণ মাথানত করে হাসলেন,আর বললেন=অপার কৃপারূপী পবন অর্থ্যাৎ বাক্যসকল, আপনার শ্রীবিগ্রহেরই উপযুক্ত। কথা বলছেন যেন পুষ্পবৃষ্টি হচ্ছে।হে মুনি!যদি দয়াতেই আপনার দেহে প্রজ্বলন অনুভূতি হয়, পরশুরাম বললেন,হে জনক!দেখ,এই মূর্খ বালক হঠকারীতা করে যমালয়ে যেতে চাইছে।এই বালককে এখনই আমার সামনে থেকে সরিয়ে নিয়ে যাচ্ছ না কেন?এই রাজকুমার দেখতে ছোট হলেও অত্যন্ত বদ প্রকৃতির।লক্ষ্মণ হেসে মনে মনে বললেন,চোখ বন্ধ করলে সব ঝামেলা মিটে যায়।তখন পরশুরাম রক্তচক্ষু দেখিয়ে রামচন্দ্রকে বললেন,ওরে শঠ!তুই হরধনু ভঙ্গ করে উল্টো আমাকেই জ্ঞান দিতে এসেছিস? তোর সম্মতি আছে বলেই তো তোর অনুজ আমাকে কটুবাক্য বলে যাচ্ছে আর তুই নাটক করে হাতজোড় করে বিনয় দেখাচ্ছিস!হয় সংগ্রামে আমাকে পরিতৃপ্ত প্রদান কর নয়তো নিজের নাম ভুলে যা।ওরে শিববিদ্বেষী!ছলচাতুরী ছেড়ে আমার সঙ্গে যুদ্ধ কর।নয়তো দুইভাইকে আমি যমালয়ে পাঠিয়ে দেব।পরশুরাম কুঠার তুলে এইরকম আস্ফালন করে যাচ্ছিলেন, ওদিকে রামচন্দ্র মাথা নিচু করে মনে মনে হাসছিলেন।রামচন্দ্র ভাবছেন= দোষ করল লক্ষ্মণ আর ইনি আমার উপর তড়পাচ্ছেন।দেখছি ভালো হলেও বিপদ।কুটিলচিত্ত ব্যক্তিদের সকলেই তোয়াজ করে চলে।কুটিল বক্র চন্দ্রকে তো রাহুও গ্রাস করে না।রামচন্দ্র তখন বললেন,হে মুনিশ্রেষ্ঠ! কেন রাগারাগি করছেন!কুঠার তো আপনার হাতেই আছে ; এই আমি আমার মস্তক পেতে দিলাম বা এগিয়ে দিলাম,হে প্রভু!যাতে আপনার ক্রোধ শান্ত হয় তাই করুন।আমি আপনার অনুগামী মাত্র।প্রভু আর সেবকের মধ্যে যুদ্ধ অসম্ভব!হে ব্রাহ্মণশ্রেষ্ঠ!ক্রোধ পরিহার করুন।আপনার বীরের মতন বেশবাস দেখে বালক কিছু বলে ফেলেছে, বস্তুত বালকেরও যে দোষ,তাও বলা যাবে না।আপনাকে কুঠার ও ধনুর্বাণ ধারণ করে থাকতে দেখে আপনাকে যোদ্ধা মনে করে কিছু কথা বলে ফেলেছে।সে আপনার নামের সঙ্গে বিলক্ষণ পরিচিত হলেও আপনাকে দেখে বোধহয় চিনতে পারিনি।সে তাঁর বংশ মর্য্যাদা রক্ষা করতে আপনাকে উত্তর দিয়ে গেছে।হে প্রভু!যদি আপনি মুনিবেশে আসতেন তাহলে সে আপনার পদরজ মস্তকে ধারণ করত।না জেনে করা অপরাধের কথা ভুলে আপনি তাকে ক্ষমা করে দিন।ব্রাহ্মণদের চিত্তে প্রভূত দয়া থাকাই তো স্বাভাবিক।হে নাথ!আমাদের সঙ্গে আপনার তুলনা হয় কী?বলুন কোথায় চরণ আর কোথায় মস্তক।কোথায় আমি ছোট্ট "রাম" নাম আর কোথায় আপনিপরশু সহিত "রাম" নামধারী।হে দেব!আমাদের ধনুকে তো কেবল এক গুণ আর আপনার পরম পবিত্র (শম,দম, তপ,শৌচ,ক্ষমা,সরলতা,জ্ঞান,বিজ্ঞান ও আস্তিকতা এই নবগুণ।আমরা তো আপনার থেকে সব দিক দিয়েই পিছিয়ে আছি।হে বিপ্র!আমাদের অপরাধ সব ক্ষমা করে দিন।*
*🙏বানান,ভুল ভ্রান্তি মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



