শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৪৭. রামায়ণ 🙏 তুলসী দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_93.html


  ✧═══════════•❁❀❁•═══════════✧
            ꧁ ৪৭. রামায়ণ 🙏 তুলসী দাস 
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
       ꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র 
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*৪৭তুলসীদাস রামায়ণ*
/\/\/\/\/\/\/\/\/\/\/
*🌻শ্রীরাম ও লক্ষ্মণের কথাগুলি দূতের কাছে শুনে সকলেই মুগ্ধ হলেন।মহারাজ দশরথ প্রেমময় হয়ে গেলেন আর দূতকে পুরস্কৃত করতে চাইলেন।পুরস্কার গ্রহণ দূতের পক্ষে নীতিসম্মত নয় বলে সে হাত দিয়ে কান ঢাকল,ধর্ম বিচার করে অর্থ‍্যাৎ দূতের ধার্মিক আচরণ প্রত‍্যক্ষ করে,সকলেই মুগ্ধ হল।এইবারমহারাজ উঠে গুরু বশিষ্ঠদেবকে সেই পত্রটি দিলেন।অতঃপর তিনি দূতকে ডেকে হব বৃত্তান্ত শ্রীগুরুকে নিবেদন করলেন।সকল ঘটনা বৃত্তান্ত শুনে বশিষ্ঠদেব প্রীত হলেন আর বললেন, জগৎ তো পুণ‍্যাত্মা ব‍্যক্তিদের জন‍্যই সুখময়।"যেমন আবাহন ছাড়াই নদীসকল সমুদ্রে গিয়ে মিলিত হয়ে থাকে তেমনই সুখ ও সম্পদ আবাহন ছাড়ায় স্বাভাবিকভাবেই ধর্মাত্মা ব‍্যক্তিদের কাছে গমন করে থাকে"। তুমি যেমন দেবতা,গুরু,ব্রাহ্মণ ও ধেনু সেবায় নিত‍্যযুক্ত থাক,তেমনই পবিত্র তোমার ভার্য‍্যা কৌশল‍্যা দেবী।তোমার মত পুণ‍্যাত্মা জগতে বিরল ; কখনও হয়নি,আর হবেও না।হে রাজন!তুমি রামসম পুত্রের জনক।তোমার চেয়ে বেশী পুণ‍্যবান আর কে আছে?তোমার চার পুত্রই সকলে বীর,বিনম্র ও ধর্ম ব্রতধারী আর সদগুণসাগর। তোমার জন্য সব কালই শুভ।তাই যাও,বাদ‍্য ধ্বনি করে বরযাত্রী নিয়ে যাও।গুরুদেবের কাছে অবিলম্বে আদেশ পেয়ে মহারাজ তা পালন করতে অগ্রসর হলেন।তিনি গুরুদেবের শ্রীচরণে প্রণাম নিবেদন করে প্রথমে দূতের বাসস্থান ঠিক করে দিলেন।অতঃপর তিনি অন্দরমহলে গমন করলেন।অন্দরমহলে গমন করে রাণীদের ডেকে রাজর্ষি জনকের বার্তা পড়ে শোনালেন।সমাচার শ্রবণ করে রাণীগণ হর্ষোৎফুল্ল হলেন।অতঃপর তিনি দূতের মুখে শোনা অন‍্যান‍্য কথাগুলি বললেন।অন্দরমহলে তখন আনন্দের জোয়ার দেখা গেল।রমণীগণের অবস্থা মেঘ দর্শনে ময়ূরসম হল।গুরুমাতা ও প্রবীণা রমণীগণ আশীর্বাদ দিতে লাগলেন।মাতাগণ তখন আনন্দে পরিপূর্ণ হলেন।রাজর্ষি জনকের বার্তা সকলের অন্তর স্পর্শ করে তাতে শীতলতা প্রদান করেছিল।মহারাজ রামচন্দ্র ও লক্ষ্মণের সুকৃতির বারে বারে সংকীর্তন করতে লাগলেন।সবই মুনিবরের কৃপায় সম্ভব হয়েছে বলে মহারাজ অন্দরমহল হতে বেড়িয়ে এলেন।তখন রাজমহিষীগণ ব্রাহ্মণদের ডেকে সানন্দে তাঁদের দানাদি করলেন।ব্রাহ্মণগণ তাঁদের আশীর্বাদ করে চলে গেলেন।তারপর ভিক্ষুকদের আহ্বান করে রাজমহিষীগণ বহু বহু বস্তু সব বিতরণ করলেন।সকলে যাওয়ার সময়ে বোলে গেল = চক্রবর্তী সম্রাট শ্রীদশরথের চারপুত্র চিরজীবী হন।রাজপুত্রদের দীর্ঘজীবন কামনা করে ভিক্ষুকগণ সুন্দর চিত্রবিচিত্র বস্ত্রে সজ্জিত হয়ে চলল।শুভ সমাচার প্রজাদের ঘরে ঘরে পৌঁছে গেল। ঘরে ঘরে আনন্দোৎসব হতে লাগল।জানকীদেবী ও রামচন্দ্রের বিবাহ হচ্ছে শুনে চতুর্দশ ভুবনে আনন্দের বন‍্যা বয়ে গেল।এই শুভ সংবাদ জনগণকে প্রেমময় করে তুলল।রাজপথ,বাসগৃহ ও গলিপথ সবই সুসজ্জিত হতে লাগল।রামচন্দ্রের স্পর্শপূত মঙ্গলময় পবিত্র অযোধ‍্যা স্বাভাবিকভাবেই সুন্দর ছিল, কিন্তু সেই শুভ বিবাহের সংবাদে প্রীতির মাত্রা এত অধিক হয়েছিল যে অযোধ‍্যাকে মাঙ্গলিক সজ্জায় সুসজ্জিত করতে সকলেই তৎপর হয়েছিল।সমস্ত অযোধ‍্যা সুসজ্জিত হয়ে উঠল।*
*🙏বানান,ভুল মার্জনীয়🙏*
            *ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧ 
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️

 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


adds