✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৪. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
২৪ 🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏
~~~~~~
🌻এবারে সনাতন মিশ্র কন্যা আনবার আদেশ দিলেন।গৃহাভ্যন্তরে সখীগণে পরিবেষ্টিতা হয়ে বস্ত্র-অলঙ্কার-ভূষিতা,নববালা শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী সলাজবদনে বসে আছেন।মনে মনে বড় আনন্দ অনুভব করছেন ; কতক্ষণে প্রাণবল্লভের চাঁবদন দর্শন হবে।সমবয়স্কা সখীগণ উপহাস করছেন,কেউ বা ব্যগ্রতা সহকারে বিষ্ণুপ্রিয়াকে ঘর হতে টেনে বের করে বর দেখাবার জন্য ব্যস্ত হয়েছেন, কিন্তু লজ্জাবতী বিষ্ণুপ্রিয়া কিছুতেই যেতে চাইছেন না।কোন প্রৌঢ়া রমণী এসব কান্ড দেখে বিষ্ণুপ্রিয়া সখীকে ধমক দিয়ে বলছেন,"হ্যাঁলা" কি করছিস!বর কি আগে দেখতে হয়? শুভক্ষণে শুভলগ্নে বরের সঙ্গে শুভদর্শন করতে হয়।যখন সময় হবে তখনি বিষ্ণুপ্রিয়াকে নিয়ে যাবে, প্রৌঢ়ার কথা শুনে বিষ্ণুপ্রিয়া সেই শুভক্ষণের প্রতিক্ষা করছেন,এমন সময়ে খবর এলো কন্যার শুভদর্শনের সময় হয়েছে,সনাতন মিশ্র কন্যা আনতে আদেশ দিয়াছেন।
তবে সেই সনাতন,মিশ্র দ্বিজরতন,
কন্যা আনিবারে আজ্ঞা দিল
রত্ন সিংহাসনে বসি,ত্রৈলোক্য রূপসী,
অঙ্গ ছটায় বিজুরী পড়িল।।
(শ্রীচৈঃ মঃ)
🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী বস্ত্রালঙ্কারে ভূষিতা হয়ে বিচিত্র কারুকার্য্যে সমন্বিত একখানি কাষ্ঠাসনে বসে আছেন।সেই আসন সমেত ধরে তাঁকে সভামন্ডপের এক পার্শে আনা হল।
তবে সর্ব অলঙ্কারে ভূষিত করিয়া।
বিষ্ণুপ্রিয়া আনিলেন আসনে ধরিয়া।।
(শ্রীচৈঃভাঃ)
🌻বিষ্ণুপ্রিয়া যখন সভামন্ডপে এলেন তখন সভার সকলে তৎকালে শ্রীমতীকে কিরকমভাবে দেখছেন,তা ঠাকুর লোচনদাস বর্ণনা করেছেন।
বিষ্ণুপ্রিয়া-অঙ্গ জিনি লাখবান সোনা।
ঝলমল করে যেন তড়িত-প্রতিমা।।
▪▪▪ ▪▪▪ ▪▪▪
ত্রৈলোক্য-মোহিনী কন্যা রূপেতে পার্বতী।
অঙ্গের ছটায় ঝলমল করে ক্ষিতি।।
🌻বস্ত্রালঙ্কারে ভূষিতা অপূর্ব রূপলাবণ্যময়ী প্রেমময়ী নববালা শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর অপরূপ রূপলাবণ্য দর্শনে সভার সকলেই যেন একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে রইলেন।সকলেই বলতে লাগলেন যেমন বর তেমনি কন্যা।"যোগ্যং যোগেন যোজয়েৎ" ঠিক মিলেছে।কেউ বলছেন লক্ষ্মী-নারায়ণের সম্মিলন হয়েছে,কেউ বলছেন হর-পার্বতী একত্রে মিলিত হয়েছেন।সকলেই গৌর-বিষ্ণুপ্রিয়ার অনিন্দিত রূপরাশির প্রশংসা করছেন।শ্রীগৌর- বিষ্ণুপ্রিয়ার রূপ-সাগর হতে কেউই আর নয়নদ্বয় উঠাতে পারছেন না।যুগল রূপমাধুরীর মহাসমুদ্রে তাঁরা তখনও ডুবে আছেন।(শ্রীশ্রীগৌর বিষ্ণুপ্রিয়ার যুগল মিলনের একটি পদ আস্বাদন করুন।
প্রেম অবতার, গৌর আমার,
প্রেমময়ী বিষ্ণুপ্রিয়া।
মিলিয়াছে ভাল, মূরতি যুগল,
মাখামাখি সুধা দিয়া।।
যুগল মিলন, প্রেম আবাহন,
পীরিতের ছড়াছড়ি।
কৃপানিধি গোরা, প্রেমরসে গড়া,
তনুখানি মনোহারী।।
প্রেমময়ী দেবী , পীরিতের ছবি,
আঁকা যেন তুলি দিয়া।
অমিয়ার খনি , হৃদয়ের মণি,
আছে যেন জড়াইয়া।।
তরল তরঙ্গে , চলিয়াছে রঙ্গে,
প্রেম-ধারা অবিরত।
মিলিয়া মিশিয়া , চলে উছলিয়া,
লহরী লীলার মত।।
বিশ্ব বিধাতা , জগতের মাতা,
মিলিয়াছে এক সঙ্গে।
ভাবনা কি আর? পাপী দুরাচার,
হাস খেল সব রঙ্গে।।
পিতা দিবে কোল, বল হরিবোল,
মায়ে দিবে চুমো মুখে।
কি ভয় তোদের? মর জগতের,
ভুলে যাও শোক দুখে।।
জগত জননী, বিষ্ণুপ্রিয়া ধনি,
পতিতের পিতা গোরা।
পাতকী তরাতে , এসেছে ধরাতে,
আয় সবে আয় তোরা।।
সঙ্গে লয়ে যাস্, পাপী হরিদাস,
পতিত-পাবনী পাশে।
বলিস তোদের , নদের চাঁদেরে,
পদরজ দিতে দাসে।।
🙏বানান ভুল মার্জনীয়🙏
ক্রমাগত
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

