✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৪৬. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৪৬🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻সখীর যুক্তিপূর্ণ মধুর বচনে শ্রীমতী নয়নের জল মুছলেন,কিছুক্ষণের মধ্যে শান্ত হলেন,এবং গৃহকার্য্যে মন দিলেন।যথাসময়ে শচীমা গৃহে ফিরে এলেন।নিমাইকে বিদায় দিয়ে তাঁর আর ঘরে আসিতে মন চাইছিল না।কেবল পুত্রবধূর জন্য ব্যাকুলিত হয়ে তিনি ছুটতে ছুটতে ঘরে ফিরলেন।বিষ্ণুপ্রিয়ার কাতর ও ম্লান মুখখানি ধরে কত আদর কত সোহাগ করলেন। পুত্র-বিরহ জনিত মন-দুঃখ মনেই চেপে রাখলেন।বিষ্ণুপ্রিয়ার মুখের দিকে চেয়ে সব কিছু ভুলে রইলেন।শচীমা-বিষ্ণুপ্রিয়াতে এক প্রাণ হয়ে দেব-সেবা,অতিথিসেবা প্রভৃতি ধর্ম কার্য্যে দিন অতিবাহিত করতে লাগলেন।আর উৎকন্ঠিত চিত্তে উভয়েই নিমাইয়ের গয়াধাম হতে ফিরে আসবার দিন গুণতে লাগলেন।মহাপ্রভু পিতৃকার্য্য সম্পন্ন করে যথাসময়ে গয়াধাম হতে নবদ্বীপে ফিরে আসিলেন।গৃহ-দ্বারে এসে যখন "মা" বলে শচীদেবীকে সম্বোধন করলেন,তাঁর কর্ণে যেন কেহ সুধার কলস ঢেলে দিলেন।তিনি দৌঁড়িয়ে এসে দরজার সামনে দাঁড়ালেন।মহাপ্রভু জননীর শ্রীচরণে প্রণাম করে পদধূলি মস্তকে নিলেন।শচীমা পুত্রকে কোলে তুলে শত শত মুখ চুম্বন করলেন।প্রেমাশ্রুজলে তাঁর বক্ষ ভেসে গেল।*
*☘পুত্র কোলে করি শচী আনন্দিত মনে।*
*☘হরিষে প্রেমার নীর ঝরে দুনয়ানে।।*
*(শ্রীচৈঃ মঃ)*
*🌻মহাপ্রভুর আগমন-বার্তা শুনে সনাতন মিশ্রের পরিবারের আনন্দের সীমা রইল না।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া বহুদিন পরে পতিমুখ দর্শন করে আনন্দ সাগরে ভাসতে লাগলেন।তাঁর সব দুঃখ দূরে গেল।*
*☘লক্ষ্মীর জনক-কুলে আনন্দ উঠিল।*
*☘পতিমুখ দেখিয়া লক্ষ্মীর দুঃখ গেল।।*
*(শ্রীচৈঃভাঃ)*
*🌻শ্রীমতীর হৃদয়ে আনন্দের তরঙ্গ উঠল।সে তরঙ্গ দেবীর সর্ব অঙ্গ উছলিয়া পড়ল।তিনি যেন সুখের সাগরে ভাসতে লাগলেন।*
*☘বিষ্ণুপ্রিয়া হিয়া মাঝে আনন্দ হিল্লোল।*
*☘ধরিতে না পারে অঙ্গ সুখে নাহি ওর।।*
*(শ্রীচৈঃমঃ)*
*🌻আত্মীয় বন্ধু,কুটুম্ব পরিজন প্রভৃতি সকলেই নিমাইচাঁদকে দেখে মহা উল্লাসিত হলেন।মহাপ্রভু যথাযোগ্য সকলকে সম্ভ্রমের সহিত সম্ভাষণ করলেন।তাঁর বিনয় নম্র বচনে সকলেই পরম সন্তুষ্ট হলেন।প্রাচীন ব্রাহ্মণ পন্ডিতগণ মহাপ্রভুর মস্তকে হাত দিয়ে "চিরজীবী হও" বলে আশীর্বাদ করলেন।প্রাচীনা স্ত্রীলোকগণ মহাপ্রভুর সর্বঅঙ্গে হাত বুলিয়ে মঙ্গল-সূচক মন্ত্র পাঠ করলেন।কেহ বা মহাপ্রভুর বক্ষে হাত দিয়ে আশীর্বাদ করলেন "গোবিন্দ তোমার মঙ্গল করুন"।*
*☘পরম সুনম্র হই প্রভু কথা কহে*।
*☘সভে তুষ্ট হইলা দেখি প্রভুর বিনয়ে।।*
*☘শিরে হাত দিলা কেহ চিরজীবী করে।*
*☘সর্ব-অঙ্গ হাত দিয়া কেহ মন্ত্র পড়ে।।*
*☘কেহ বক্ষে হাত দিয়া করে আশীর্বাদ।*
*☘গোবিন্দ শীতলানন্দ করুন প্রসাদ।।*
*(শ্রীচৈঃভাঃ)*
*🌻সকলেই দেখছেন হমাপ্রভুর বহু বহু পরিবর্তন হয়েছে।তিনি গয়াধামে যাবার পূর্বে একরকম ছিলেন,আর যখন সেখান হতে ফিরলেন তখন ঠিক অন্যরকম।যে নিমাইচাঁদ গেলেন অন্য নিমাইচাঁদ ফিরে এলেন।জননীর সঙ্গে ধীরে ধীরে বিনত বদনে দুই-একটি কথা বললেন।মুখে সেই হাসি নেই,হৃদয়ে সে উৎসাহ নেই,যেন দেখে মনে হল প্রাণে সেই আনন্দ নাই।পুত্রের এই পরিবর্তন শচীমা কিছুই বুঝতে পারলেন না।মা হয়ত ভাবলেন পুত্র দূরদেশে গিয়েছিল,দৈহিক ও মানসিক কষ্ট পেয়েছে তাই এই ভাব।পদব্রজে তীর্থ পর্য্যটন করতে হয়েছে,আমার বাছার শরীর বড়ই কাতর হয়েছে,তাতেই মনে বাছার আনন্দ নেই,মুখে হাসি নাই।জননীর প্রাণ পুত্রের মলিন বদনচন্দ্র খানি দেখে ব্যাকুলিত হয়ে উঠল।তাড়াতাড়ি স্নান-আহারের বন্দোবস্ত করলেন।আহারান্তে মহাপ্রভু কয়েকজন অন্তরঙ্গ ভক্ত নিয়ে গয়াধামের সব কথা বর্ণনা করতে বসিলেন।*
*☘বিষ্ণুভক্ত গুটি দুই চারিজন লৈয়া।*
*☘রহঃ কথা কহিবারে বসিলেন গিয়া।।*
*(রহঃ=গোপন)(শ্রীচৈঃভাঃ)*
*🌻ভক্তের সঙ্গে কৃষ্ণকথা বলতে বলতে মহাপ্রভু নয়নজলে ভেসে গেলেন।সর্ব-অঙ্গ পুলকে কাঁপতে লাগল।তিনি আর কথা কহিতে পারছেন না।*
*☘পুলকিত সর্ব অঙ্গ কম্প কলেবর।*
*☘নয়নে গলয়ে অশ্রুধারা নিরন্তর।।*
*(ঐ)*
*🌻মহাপ্রভু নিজ গৃহে বসে কৃষ্ণকথা বলছেন,গয়াধামের মাহাত্ম্য ব্যাখ্যা করছেন,আর অঝোর নয়নে কাঁদছেন।কৃষ্ণ-প্রেমে মহাপ্রভুর হৃদয় উন্মত্ত হয়েছে।তিনি প্রেমে টলমল করছেন।কখনও কখনও পাগলের মতো হুঙ্কার ও গর্জন করছেন।*
*🍀প্রেমে টলমল তনু হুঙ্কার গর্জন*।
*🌻নিমাইচাঁদের এই ভাবধারা শচীমা ও বিষ্ণুপ্রিয়া সবই দেখছেন।প্রাণবল্লভের এইরকম প্রেমোন্মত্ত ভাব শ্রীমতী আগে কখনও দেখননি।তাঁর হৃদয়ে ভয়ের উদয় হচ্ছে।কেন!আমার প্রাণবল্লভ এমন করছেন!তাঁর কি এমন হল?ধর্ম কর্ম তীর্থ দর্শন তো অনেকে করেন,তাদের তো এমন হয় না!এ সব চিন্তায় বিষ্ণুপ্রিয়ার মন নানান কথা বলতে লাগল। কিন্তু কাউকে কিছু বলতে পারছেন না।এতে যেন তিনি আরও দুঃখ পাচ্ছেন।শচীমায়েরও পুত্রের এই ভাবধারা কিছুই ভাল লাগছিল না।তিনি জড়বৎ স্থিরভাবে বসে কি ভাবতে লাগলেন।*
*🙏বানান, ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


