শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৮৪. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2023/01/blog-post_11.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
      ꧁ ৮৪. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*৮৪ কৃত্তিবাসী রামায়ণ সংক্ষেপে*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শ্রীরাম-লক্ষ্মণকে দেখতে না পেয়ে সুগ্রীব,অঙ্গদ,হনুমান,জাম্ববান,নল, নীল,আরও অন‍্যান‍্য কপিগণ কেঁদে আকুল হল।কেমন করে দুই প্রভুকে আমরা উদ্ধার করে নিয়ে আসব,কোথায় আছেন?সর্বশেষে জাম্ববান বললেন তোমরা এইভাবে ক্রন্দন কোরো না,উপায় আছে।শ্রীরাম লক্ষ্মণের বিনাশ করবে,এমন সাধ‍্য পৃথিবীতে কারও নাই।যদি সন্ধান আনতে পারে একমাত্র হনুমান পারবে, আমার দৃঢ় বিশ্বাস হনুমান সন্ধান ও উদ্ধার করতে পারবে।তখন সুগ্রীব বললেন,যেমন তুমি সীতার সন্ধান করেছিলে,তেমনি তুমি শ্রীম ও লক্ষ্মণের অন্বেষণে যাও।তখন হনুমান বললেন, আমি স্বর্গ মর্ত‍্য ও পাতালে অন্বেষণ করব,যদি না পাই তাহলে সাগরের জলে আমার প্রাণ বিসর্জন করব।*
*☘তথাপি না পাই যদি শ্রীরাম লক্ষ্মণ।*
*☘করিব জলধি-জলে এ দেহ পতন।।*
*☘এইখানে থাক সবে একত্র হইয়া।*
*☘যাবৎ না আসি আমি ত্রৈলোক‍্য খুঁজিয়া।।*
*🌻হনুমান সকলের কাছে অনুমতি নিয়ে সুড়ঙ্গে প্রবেশ করে চলেছেন।কারণ এই সুড়ঙ্গ দিয়েই রাম লক্ষ্মণকে হরণ করা হয়েছে।মুহূর্ত‍্যের মধ্যে পাতালে প্রবেশ করে দেখে সূর্য‍্যের প্রকাশ।খুব সুন্দর পুরী, প্রথমে দেখল বলিরাজার বসতি, তার পাশ দিয়ে বয়ে চলেছে,*
*☘পুণ‍্যতীর্থ গঙ্গা দেখে নাম ভোগবতী।।*
*🌻মহা তপোবন,কত শত মুনি ঋষি আছেন,নাগিনী,যক্ষিণী,কত পরমারূপসী,চতুর্ভূজ,দ্বিভূজ অশেষ রূপী লোক। আবার দেখল তিনকোটি পুরুষ নিয়ে কপিলমুনি বসে আছেন। এক এক করে দেখতে দেখতে অবশেষে মহীরাবণের পুরী দেখতে পেল।এমন পুরী সত‍্য সত‍্যই বর্ণনাতীত।সেই পুরীতে এক বৃদ্ধা বসেছিল।বানরকে দেখতে পেয়ে একজনকে ডেকে একটি পূর্ব বৃত্তান্ত বলতে লাগল।*
*🌻মহীরাবণ রাজা তপস‍্যা করে মহামায়াকে তুষ্ট করলেন।মহামায়া বললেন বর চাও,তখন মহী অমর বর চাইলে দেবী বললেন অন‍্য বর চাও।*
*☘অমর হইতে দেবী নাহি দিলা বর।*
*☘দেবী বলে অন‍্য বর চাহ নিশাচর।।*
*☘মহী বলে অহি কিম্বা দেবতা গন্ধর্ব।*
*☘যক্ষ রক্ষ কিন্নর পিশাচ আদি সর্ব।।*
*☘সংগ্রামেতে কারো হাতে মরণ না হয়।*
*☘সেই বর দিল দেবী বুঝিয়ে আশয়।।*
*(অহি=সর্প। আশয়=ইচ্ছা)*
*🌻তখন মহী বলল আমি অমর হয়ে গেলাম,এখন বাকী থাকল নর-বানর।*
*☘নর আর বানর এ দুই বাকী আছে।*
*☘ভক্ষ‍্য-জাতি কি করিবে রাক্ষসের কাছে।।*
*☘ভগবতী বলে ভয় কারে নাহি আর।*
*☘নর-বানরের হাতে সবংশে সংহার।।*
*☘অমর নহেন রাজা জানি বিবরণ।*
*☘নর কপি এলে হবে রাজার মরণ।।*
*🌻মহী রাজা দুইজন শিশু রাজাকে বন্দী করে এনেছে,আমার মন হয় ঐ দুই নর শিশুর জন‍্যই বানর এসে উপস্থিত হয়েছে,এই কথাগুলি বলে বুড়ি আশেপাশে দেখছে কেউ শুনছে নাকি, কেবল একজনকেই এই কথাগুলি বলল।তাকেও বলল কাউকে বলিস না।এই সময় দেখল সব নারীরা জল ভরতে যাচ্ছে,তার মধ্যে দেখল মহীরাজার এক প্রাচীনা দাসী সঙ্গে ছিল।সেই রাজার দাসী বুড়িকে বলছে কার কথা বলছ?বুড়ি বলল আমি রাজার কথা বলতে খুবই ভয় করি এমনি গল্প করছিলাম।পরে বুড়ি,* *বলল,*
*☘জিজ্ঞাসা করলে যদি সঙ্গোপনে বলি।*
           *(সঙ্গোপনে=নিরালায়)*
*☘মহামায়া-কাছে আজি হবে নরবলি।।*
*🌻যে দুই শিশুকে ধরে এনেছে তাদের এমন রূপ কোনদিন দেখিনাই।আজ হয়ত কোন অভাগির পুত্রর বলিদান হবে,ভেবেই আমার প্রাণ ফেটে যাচ্ছে।এইকথাগুলি হনুমান একটি বৃক্ষের উপরে বসে শুনছিল।বুঝতে পারল সেই দুই শিশু আমার প্রভু।হনুমান মনে মনে বলছে যাইহোক প্রভুর সন্ধান পেলাম যে এখানেই আছে,তবে খুঁজে বাহির করতে হবে।এখানে থাকা আর উচিত নয়।এবারে চোখের নিমেষে রাজ অন্তঃপুরে গিয়ে দেখল দুই প্রভু বন্দী আছেন।ভীষণ মোটা শিকল দিয়ে বাঁধা,অসংখ‍্য নিশাচর অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছে।হনুমান তখন,*
*☘মক্ষীরূপে প্রবেশিল ঘরের ভিতরে।*
*☘শরীর ধারণ করি দোঁহে নমস্কারে।।*
*☘আচম্বিতে মারুতি নোঙায় গিয়া মাথা।*
*☘নিদ্রা ভঙ্গে শ্রীরাম লক্ষ্মণ কন কথা।।*
*🌻তখন লক্ষ্মণ বললেন,সুগ্রীব, অঙ্গদ, আর বিভীষণ কোথায়?তখন হনুমান বললেন,তাদের জন‍্য কোন চিন্তা করবেন না প্রভু।ভিতরে হনুমান কথা বলছে,এমন সময় ঘোষণা শুনতে পেল আজ মহামায়া পূজা হবে,ছাগল,মহিষ ও দুই নরকে বলি দেওয়া হবে।ঘোষণা শুনে শ্রীরাম বললেন,বড়ই বিপাক হনুমান,এখন কি হবে?এই রাক্ষসের হাত থেকে কেমন করে নিস্তার পাব?তখন,*
*☘যোড়হস্তে কহে হনু শ্রীরামের আগে।*
*☘রাক্ষস মারিতে প্রভু কোন ভার লাগে।।*
*☘ত্রিভুবনে খ‍্যাত তব শ্রীচরণ-দাস।*
*☘বৃক্ষ পাথরেতে রিপু করিব বিনাশ।।*
*🌻হনুমান বললেন,রাবণ রাজার বংশ যেখানে থাকবে একে একে সবাইকে মারব।ঐ মহী বহু ব্রাহ্মণ,দেব,ঋষি ও গোহত‍্যা করেছে,পাপে পরিপূর্ণ হয়ে গেছে,আজ তার পাপের বিনাশ হবে। প্রভু একটি কথা বলি,এই রাক্ষস বধ করতেই প্রভু আপনার অবতার আমি বুঝতে পেরেছি।এই মহীর গৃহে জগতের মাতা আছেন,তাঁর কাছে আমি গুটিকয়েক কথা বলব,আদেশ করুন।*
*🙏মহামায়া কর্তৃক রাম লক্ষ্মণের উদ্ধারের উপদেশ দান🙏*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
               *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
  ✧═══════════•❁❀❁•═══════════✧ 

 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


adds