✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১১৮. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১৮)কৃত্তিবাসী রামায়ণ সংক্ষিপ্ত*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻শ্রীরাম সীতাকে আনতে বাল্মীকি মুনিকে অনুরোধ এবং পুনরায় পরীক্ষা নেবার ইচ্ছা🌻*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻একমাস অযোধ্যায় লবকুশ থাকবার পর শ্রীরাম লবকুশকে জিজ্ঞাসা করলেন,কোন বংশে তোমার জন্ম,কার নন্দন তোমরা?তখন লবকুশ রামের সম্মুখে মাথা হেঁট হয়ে বলতে লাগলেন,*
*🍀না জানি পিতার নাম মাতৃ নাম সীতা।*
*🍀বাল্মীকির শিষ্য মোরা নাহি চিনি পিতা।।*
*🌻লবকুশের মুখে এই কথা শুনে রামচন্দ্র দুই পুত্রকে কোলে নিয়ে কতই না আদর করলেন, এবং অঝোর নয়নে কাঁদতে লাগলেন।সেখানে বাল্মীকিমুনি ছিলেন,বললেন,মুনিবর আর বিলম্ব করবেন না আমার সীতা শীঘ্রই অযোধ্যায় নিয়ে আসুন।আরো বললেন,আপনি তো সবই জানেন,ভূত, ভবিষ্যৎ ও বর্তমান আপনার কোন কিছুই অজানা নয়,আমি মানুষের মনে বিশ্বাস আনবার জন্য পুনরায় সীতাকে পরীক্ষা করব।পরে এই কথাগুলি কৌশল্যা,কৈকেয়ী ও সুমিত্রা জানতে পারলে,তাঁরা বললেন,একবার তো তুমি,*
*🍀কৌশল্যা কৈকেয়ী আর সুমিত্রা সতিনী।*
*🍀রামেরে বুঝান তিন রাজার গৃহিণী।।*
*🍀লইলে পরীক্ষা এক সাগরের পার।*
*🍀কি হেতু পরীক্ষা নিতে চাহ আরবার।।*
*🌻রাম তুমি আর জানকীকে আর কষ্ট দিও না,তুমিই তো প্রমাণ করেছিলে,সীতা সতী, সতীই আছে।তখন রাম বললেন মা!তুমি জাননা লোকের কথা, পরীক্ষা না নিলে লোকে অপবাদ দিবে।রামচন্দ্রের সীতার কথা শুনে তাঁরা কাঁদতে কাঁদতে অন্তঃপুরে গেলেন।শ্রীরাম বাল্মীকি মুনিকে বললেন,মুনিবর আপনি দেশে গমন করুন, সুমন্ত্র সঙ্গে রথ নিয়ে যাবে,সেই রথে সীতাকে অযোধ্যায় নিয়ে আসবে।মুনিবর তপোবনে গিয়ে সীতাকে সমস্ত কথা বললেন,সীতা কাঁদতে লাগলেন,মুনিবর বুঝালেন,*
*🍀শুনহ আমার বাক্য জনক-দুহিতে।*
*🍀পূর্বের নির্বন্ধ যাহা কে পারে খন্ডিতে।।*
*🍀রামের আজ্ঞায় দেশে করহ গমন।*
*🍀পরীক্ষা দেখতে এল যত দেবগণ।।*
*🌻মুনিবরের কথা সীতাদেবী গ্রহণ করলেন। সীতা মুনি পত্নীর নিকট বিদায় চাইলেন,তখন মুনিপত্নী বললেন,*
*🍀মুনিপত্নী বলে লক্ষ্মী ছাড়ি যাহ কোথা।*
*🍀বুকে শেল রহিল থাকিল মর্মব্যথা।।*
*🍀জানকী বলিয়া মোরা না ডাকিব আর।*
*🍀না শুনিব মধুর বচন যে তোমার।।*
*🌻সীতা রথে করে অযোধ্যায় এলেন।সঙ্গে বাল্মীকিও এলেন। এসে রামকে পুনঃ বাল্মীকি বললেন, অযথা তুমি সীতার পরীক্ষা নিবে।*
*🍀চ্যবনের পুত্র যে বাল্মীকি নাম ধরি।*
*🍀মন দিয়ে শুন রাম নিবেদন করি।।*
*🍀বহু তপ করিলাম ত্যজি ভক্ষ্য পানি।*
*🍀সীতার শরীরে পাপ আমি নাহি জানি।।*
*🍀আমি জানি পাপ নাই সীতার শরীরে।*
*🍀মহাসতী সীতা আমি জানিনু অন্তরে।।*
*🌻সীতা যে পরম সতী তা এ ভব সংসার জানে।আমি ধ্যান যোগে জানতে পেরেছি সীতা পুরোপুরি ভাবে পবিত্র।রাম বিলম্ব কোরো না ঘরে নিয়ে যাও।লবকুশ সীতার দুই পুত্র তাদেরও অন্তঃপুরে নিয়ে যাও।মুনি বাক্য শুনে রাম বললেন,*
*🍀মুনি প্রতি শ্রীরাম কহেন জোড়হাতে।*
*🍀সীতার চরিত্র আমি জানি ভালমতে।।*
*🌻শ্রীরাম বললেন,আমি জানি সীতার শরীরে কোন পাপ নেই,তবুও বিধির নির্বন্ধ, মুনিবর আপনি আমায় বাধা দিবেন না, সীতার পরীক্ষা এই সভার ভিতরে নেওয়া হবে, সমস্ত জন সমক্ষে।সীতা রামের কথা শুনে আর চুপ থাকতে পারলেন না।বললেন,*
*🍀কি কার্য্য আমার রঘুনাথ এ জীবনে।*
*🍀প্রবেশ করিব অগ্নি তোমার বচনে।।*
*🌻পূর্বে পরীক্ষা দিয়েছিলাম, সেখানে সকল দেবগণ ছিলেন, তারপর না বুঝে আমায় বনবাসে দিলে,আবার বলছ আমার পরীক্ষা নেবে?আমার আর অপমান সইছে না, এখানে অগ্নি প্রজ্বালিত কর আমি অগ্নিতে ঝাঁপ দিব।*
*🍀জন্মে জন্মে প্রভু মোর তুমি হও পতি।*
*🍀আর কোন জন্মে মোর ক'রো না দুর্গতি।।*
*🌻মনের দুঃখে সীতা অনেক কথা বললেন।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

