✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১০৫. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১০৫)কৃত্তিবাসী রামায়ণ সংক্ষেপে*
~~~~~~~~~~~~~~~~~~~~~~
*🌳🍀☘🌴সীতার বনবাস🌳🍀☘🌴*
**************************************
*🌻সময় গ্রীষ্মকাল।রামচন্দ্র অত্যন্ত উদ্বিগ্ন।সকলকে বিদায় দিয়ে একাকী রামচন্দ্র সরোবরে স্নান করতে চললেন।সেই সরোবরের দক্ষিণ দিকে এক রজক(ধোপা) স্বর্ণপাটে কাপড় কাচছে।স্নান করবার জন্য রামচন্দ্র উত্তরের ঘাটে এলেন।অঙ্গ ডুবিয়ে স্নান করছেন,এমন সময় দুই জনের দ্বন্দ্ব শুরু হল, দুইজন কে কে?একজন রজক, অপরজন রজকের শ্বশুর মহাশয়।শ্বশুর মশায় বলছে আমি তোমাকে সৎ মানুষ বলেই জানতাম, কিন্তু তুমি এমন কাজ করবে ভাবতেও পারিনি।*
*🍀নিজ গোত্র প্রধান আছিল তব পিতা।*
*🍀ধনী মানী দেখে তোরে দিলাম দুহিতা।।*
*🍀কোন দোষ করে কন্যা,মার কোন ছলে।*
*🍀আমার বাটিতে একা এলো রাত্রিকালে।।*
*🌻একাকী কন্যা আমার ঘরে এলো তাতে আমি ভয় পেয়েছি।পিতৃগৃহে যুবতী কন্যা শোভা পায় না।জামাতাকে এই কথাগুলি বললে, বাক্যছলে জামাতা বলতে লাগল, আপনার মেয়ে আপনার বাড়ীতেই থাকুক,আপনার মেয়ে দ্বিতল প্রহর রাত্রে কোন সাথী ছাড়াই কার আশ্রমে রাত কাটাল?*
*🍀পৃথিবীর রাজা রাম সম্বরিতে পারে।*
*🍀রাবণ হরিল সীতা ফিরে আনে ঘরে।।*
*🌻রামের আমি নই যে আপনার মেয়ে যা ইচ্ছে তাই করবে আর আমি রামের মত ঘরে নেব।জামাতার কথা শুনে শ্বশুর ঘরে চলে গেল। কিন্তু এই কথাগুলো রামচন্দ্র মন দিয়ে শুনলেন, এবং ভদ্রের কথার সঙ্গে বহু মিল পেয়ে গেলেন।*
*🍀ভদ্র যত বলিল রামের মনে লয়।*
*🍀রাম বলে ভদ্রের বচন মিথ্যা নয়।।*
*🌻রামচন্দ্র বিরস বদনে ঘরে ফিরে এলেন। সেই সময় সীতা পঞ্চমাসের গর্ভবতী।এবারে ঘরে বসে জায়ে জায়ে একসঙ্গে বসে আছেন।সীতাকে জিজ্ঞাসা করেন,দশমুন্ড,কুড়ি হাত রাবণ দেখতে কেমন? অতীতের কথা বলাবলি হচ্ছে। রামচন্দ্র অন্তঃপুরে এসে দেখলেন বহু নারী বসে গল্প করছেন।ভিতরে ঢুকে বললেন,ভরত, শত্রুঘ্ন ও লক্ষ্মণকে ডেকে আনো।তিন ভাই এলেন,তিনভাইকে নিয়ে রামচন্দ্র যুক্তি করছেন।তারপর রাম বললেন আমি যে অপযশ শুনলাম তা ভীষণ কষ্টকর।তোমরা শুনলে বল কি করা যায়।কেহ কোন উত্তর দিচ্ছেন না,*
*🍀সীতা লাগি লজ্জা পাই সভার ভিতর।*
*🍀অপযশ কত স'ব নারীর কারণ।।*
*🌻লক্ষ্মণকে বললেন,ভাই আমার কথা শোনো,সীতাকে বাল্মীকির আশ্রমে রেখে এসো।লক্ষ্মণ বললেন কি দোষে মা সীতাকে বনবাসে দিবে।*
*🍀বিনা দোষে সীতারে না দিও মনস্তাপ।*
*🍀রঘুবংশ নষ্ট হবে সীতা দিলে শাপ।।*
*🌻বহু কথা বললেন লক্ষ্মণ, কিন্তু রামচন্দ্রের একটি কথা আশ্রমে রেখে এসো।বেগতিক হয়ে লক্ষ্মণ সুমন্ত্রকে ডেকে এনে সীতার কক্ষে প্রবেশ করে, নয়নজলে বক্ষ ভাসিয়ে দিলেন।লক্ষ্মণকে সান্ত্বনা দেবার জন্য সীতা=*
*🍀আইস দেবর আজি বড় শুভদিন।*
*🍀এবে সে দেবর তুমি হয়েছ প্রবীণ।।*
*🌻 তখনও হয়ত সীতা জানেন না যে আজ সীতাকে বনবাসে যেতে হবে।* *সীতার কাছে এসে=*
*🍀সীতারে প্রণাম করি বন্দিলা চরণ।*
*🍀ভাগ্যফলে পাইলাম তোমার দর্শন।।*
*🍀আশীর্বাদ করিলেন সীতা ঠাকুরাণী।*
*🍀কি কারণে অন্তঃপুরে আইলা হে তুমি।।*
*🌻লক্ষ্মণ তখন বললেন,রামের আজ্ঞাতে আমি এখানে এলাম।* *গতকাল তুমি দাদাকে বলেছিলে যে মুনি-পত্নীর সঙ্গে সাক্ষাৎ করতে যাব? তো মুনিপত্নীর সঙ্গে দেখা করতে* *যাবে? আমার সঙ্গে বাল্মীকির আশ্রমে চলো।লক্ষ্মণের কথা শুনে সীতার ভীষণ আনন্দ হল ও যাবার জন্য প্রস্তুত হলেন।সঙ্গে নানা রত্ন, হীরা মানিক মণি বহু* *আভরণ নিলেন। মুনিপত্নীগণদের দেবার জন্য বহু আভরণ নিলেন। লক্ষ্মণ ছলনা করে সীতাকে বাহির করে নিয়ে এলেন,* *বাইরে আসা মাত্র দেখা গেল বহু অমঙ্গলের চিহ্ন।দুপুর বেলা যেন অন্ধকার হয়ে গেল। তখন সীতা বলছেন,আজ আমি কেন অমঙ্গল দেখছি!বুঝতে পারছি না। দেবর!* *আমি ত শাশুড়ীকে বলে এলাম না? হয়ত তিনি মনোদুঃখ পাবেন।পথে চলতে চলতে যখন যমুনার কূলে এসেছেন, তখন আর লক্ষ্মণ নয়নজল ধরে রাখতে পারলেন না।লক্ষ্মণের কান্না দেখেষসীতা ভয় পেলেন, তখন সীতা* *বললেন, কি হল দেবর?তুমি উচ্চৈস্বরে ক্রন্দন করছ? লক্ষ্মণ মনে মনে বলছেন আমি কেমন করে বলব! না বললেও অপরাধ হবে।*
*🍀লক্ষ্মণ কহেন কব কেমন সাহসে।*
*🍀রামের আজ্ঞায় তোমায় আনি বনবাসে।।*
*🌻এইকথা শুনে শ্রাবণের ধারার মত সীতার নয়ন থেকে বারিধারা পড়তে লাগল।এত দূরে এসে বললে? তুমিও আমার সঙ্গে কপটতা করলে?*
*🍀পাঁচ মাস গর্ভ মোর দেখ বিদ্যমান।*
*🍀আমি মৈলে মরিবেক রামের সন্তান।।*
*🍀আমা লাগি প্রভু লজ্জা পাইলা সভায়।*
*🍀বিনা অপরাধে ত্যাগ করিলা আমায়।।*
*🍀লক্ষ্মণ বিদায় মাগে করি যোড়হাত।*
*🍀কান্দিয়া বলেন সীতা কোথা রঘুনাথ।।*
*🙏বানান,ভুল,ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

