✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১১৩. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১৩)কৃত্তিবাসী রামায়ণ সংক্ষিপ্ত*
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
*🌻লব কুশের সঙ্গে শ্রীরামের যুদ্ধের আয়োজন 🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শ্রীরামচন্দ্র,মুনিগণকে নিয়ে যজ্ঞস্থানে বসে আছেন,এমন সময় সাতজন গেলে,তাদের দেখে শ্রীরাম চিন্তন্বিত হয়ে তাদের জিজ্ঞাসা করলেন,ভরত লক্ষ্মণ কেমন আছে? তখন তারা কৃতাঞ্জলি পুটে বলল,দৈবের ঘটন,তবুও খুব ভয়ে ভয়ে বলল,ভরত ও লক্ষ্মণসহ চার অক্ষৌহিণী সৈন্য আর নেই।সামান্য দুইটি শিশু এই ঘটনা ঘটিয়েছে।তাঁদের দেখে মনে হল,তাঁরা যেন নরশিশু নয়,বিষ্ণু অবতার।*
*🍀শুনিয়া মূর্ছিত রাম কমল-লোচন।*
*🍀চৈতন্য পাইয়া রাম করেন ক্রন্দন।।*
*🌻রাম বলতে লাগলেন,আমাকে একা ফেলে তোরা চলে গেলি! পূর্বে আমার প্রতি কত সদয় ছিলে, এখন নির্দয় হয়ে ছেড়ে চলে গেলে।এত বড় বড় যোদ্ধাদের বধ করলে, সামান্য দুইটি বালকের কাছে প্রাণ বিসর্জন দিলে!রাম আরও বলতে লাগলেন,চৌদ্দ বছর বনে বনে ঘুরে কত দুঃখ পেয়েছিলে, তারপরও ইন্দ্রজিৎকে তীক্ষ্ণ বাণে বধ করলে, কি এমন হল যে দুইটি শিশুর সঙ্গে পারলে না! এইকথা বলে মাতৃ পিতৃহারার মত অঝোর নয়নে কেঁদে কেঁদে বক্ষ ভাসিয়ে দিলেন।*
*🍀মোর ভাই শত্রুঘন প্রাণের সোসর।*
*🍀তব তুল্য বীর নাহি পৃথিবী ভিতর।।*
*🍀বহুদিন যুদ্ধে আমি মারিলাম রাবণ।*
*🍀এক দিনের যুদ্ধে তুমি মারিলে লবণ।।*
*🍀নেত্র নীরে শ্রীরামের তিতিল বসন।*
*🍀সুগ্রীব প্রভৃতি দেন প্রবোধ বচন।।*
*🌻সুগ্রীব বললেন,প্রভু আপনি মহা পন্ডিত,এইভাবে আপনি ভেঙ্গে পড়বেন না,ক্রন্নন সম্বরণ করে মনকে স্থির করুন।শ্রীরাম নিজেকে সম্বরণ করে বললেন,আর বিলম্ব করব না চলো আমরা ভাইয়ের কাছে যায়।*
*🍀শ্রীরাম বলেন যাই ভায়ের উদ্দেশে।*
*🍀তিনভাই গেল যদি আমি আছি কিসে।।*
*🍀দুই শিশু মারিয়া শুধিব ভায়ের ধার।*
*🍀অযোধ্যায় তবে সে আসিব পুনর্বার।।*
*🌻তখন সুগ্রীব বললেন,আপনার কোন চিন্তা নাই,হনুমান,অঙ্গদ,সমস্ত কপিগণকে নিয়ে আমরা যাব। গিয়ে দুইশিশুকে মেরে মনের দুঃখ দূর করব।* *শ্রীরাম তখন সুমন্ত্রকে বললেন, আর বিলম্ব নয় রথ সাজাও, আমি দক্ষিণে যাব বাল্মীকির তপোবনে।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*ধারাবাহিক*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

