✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৮৪. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
🌻শ্রীমন্মহাপ্রভু ও বিষ্ণুপ্রিয়া,বিষম কথা🌻*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৪)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*🌻শ্রীমন্মহাপ্রভু ও বিষ্ণুপ্রিয়া,বিষম কথা🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শ্রীমন্মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়াকে বললেন,তুমি আমার প্রাণপ্রিয়া,আমি তো তোমার কাছেই আছি, তবে ক্রন্দন কেন?*
*দু'নয়নে ঝরে নীর,ভিজিল হিয়ার চীর,*
*চরণ বহিয়া পড়ে ধারা।*
*চেতন পাইয়া চিতে,উঠে প্রভু আচম্বিতে,*
*বিষ্ণুপ্রিয়ায় পুছে অভিপারা।।*
*মোর প্রাণপ্রিয়া তুমি,কান্দ কি কারণে জানি,*
*কহ কহ ইহার উত্তর।*
*থুইয়া ঊরুর পরে,চিবুক দক্ষিণ করে,*
*পুছে বাণী মধুর অক্ষর।।(ঐ)*
*🍀মহাপ্রভু এই মধুর প্রিয়সম্ভাষণ শুনে শ্রীমতীর হৃদয়ে প্রেমাবেগ আরও অধিকতর উচ্ছসিত হয়ে উঠিল।তাঁর নয়নধারা আরও প্রবল বেগে বহিতে লাগল।শ্রীমতী মনে মনে ভাবতে ছিলেন,প্রাণবল্লভের মধুমাখা প্রিয় সম্ভাষণের যথোচিত উত্তর দিয়ে তাঁকে সুখী করবেন, কিন্তু তা পারলেন না।অদম্য হৃদয়াবেগে তাঁর কন্ঠরোধ হয়ে আসিল।প্রাণ গুমরে গুমরে কেঁদে উঠিল,শ্রীমতী প্রাণবল্লভের চরণ দু'খানি ধরে কেবল কাঁদতে লাগলেন।*
*কান্দে দেবী বিষ্ণুপ্রিয়া,শুনিলে বিদরে হিয়া,*
*কহিলে না কহে কিছু বাণী।*
*অন্তরে গুমরে প্রাণ,দেহে নাহি সম্বিধান,*
*নয়নে গলয়ে মাত্র পাণি।।ঐ*
*🌻মহাপ্রভু মনে হয় মহাবিপদে পড়লেন,তাঁর চিত্ত বড় অস্থির হ'ল।পুনঃপুনঃ তিনি প্রিয়াকে আদর করে মধুর সম্বাষণে জিজ্ঞাসা করতে লাগলেন ; কিন্তু শ্রীমতী কথা বলতে পারছেন না।শ্রীগৌরসুন্দর নিজ অঙ্গের বসন দিয়ে প্রিয়ার নয়ন মুছিয়ে দিলেন।নানাবিধ প্রেম-সম্ভাষণে তাঁর মনতুষ্টি করবার চেষ্টা করতে লাগলেন।এর ফল বিপরীত হল।গৌরহরি যতই শ্রীমতীকে কোলে বসিয়ে সোহাগ আদর করেন,ততই তাঁর হৃদয় আবেগ বৃদ্ধি হতে লাগল,ইহাই শুদ্ধ প্রেমের স্বাভাবিক নিয়ম।প্রিয়তমের আদরে ও সোহাগে প্রিয়ার অভিমান বেড়েই যায়,মনে মনে বড় সুখ অনুভব হয়, কিন্তু কথা বলে সে সুখ প্রকাশ করা যায় না।শ্রীমতীর ঠিক এই অবস্থা ঘটেছে।অন্তর্য্যামী গৌরহরি তা বুঝতে পারছেন,তাই বেশী কিছু না বলে প্রিয়াকে কোলে বসিয়ে কেবল নয়নজল মুছাতে লাগলেন।এইরকম নিস্তব্ধভাবে কিছুক্ষণ কেটে গেল।শ্রীমতী মধ্যে মধ্যে এক একবার প্রাণবল্লভের প্রতি কাতর নয়নে দেখছেন, পুনরায় বদনচন্দ্র অবনত করে কাঁদছেন।প্রাণবল্লভের হৃদয় বোধ করছেন মথিত হচ্ছে, মন বড় চঞ্চল হচ্ছে।উভয়ে উভয়ের তাৎকালিক প্রেমোন্মাদপূর্ণ মধুর বদনচন্দ্রের কমনীয় ভাব দর্শন করে হৃদয় মন তৃপ্ত করছেন।*
*পুনঃ পুনঃ পুছে পহুঁ,সুমতি না দেই তভু,*
*কান্দে মাত্র চরণ ধরিয়া।*
*প্রভু সর্ব কলা জানে,পুছে নানা বিধানে,*
*অঙ্গবাসে বয়ান মুছাঞা।।*
*নানা রঙ্গ পরথাব,করিয়া বাড়ায় ভাব,*
*যে কথায় পাষাণ মুঞ্জরে।।(ঐ)*
*🌻মহাপ্রভুর এইরকম সরস ও সকরুণ প্রেমালানে পাষাণও গলে যায়, তবে শ্রীমতীর কুসুম-কোমল হৃদয় গলিত না হবার কারণ কি? শ্রীমতীর হৃদয় মহাপ্রভুর আদর সোহাগে বিগলিত হয়েছে, স্বামীসোহাগিনী স্বামীসোহাগে আত্মহারা হয়েছেন।তা না হলে এত প্রেমাশ্রু বর্ষণ কেন?কেবলমাত্র অন্তরের অত্যধিক সুখে মুখে মনের ভাব প্রকাশ করতে পারছেন না।মহাপ্রভুর ব্যগ্রতা দেখে প্রাণবল্লভের ব্যাকুলতা দেখে শ্রীমতী আর স্থির থাকতে পারলেন না।*
*প্রভুর ব্যগ্রতা দেখি,বিষ্ণুপ্রিয়া চন্দ্রমুখী,*
*কহে কিছু গদগদ স্বরে।ঐ।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
*বানান,ভুল মার্জনীয়*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


