শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৭৮. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী *🌻মহাপ্রভু ও জননী🌻* ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/bisnupriya_93.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                ꧁ ৭৮. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
                  *🌻🌻মহাপ্রভু ও জননী🌻🌻*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৮)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*🌻🌻মহাপ্রভু ও জননী🌻🌻*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*"বড় সাধ ছিল মনে নদীয়া বসতি।*
*কাল হইয়া এল মোর কেশব ভারতী"।।*
*🌻মহাপ্রভুর সন্ন‍্যাস-গ্রহণের কথা আ গোপন থাকল না।এই নিদারুণ হৃদয় বিদারক কুসংবাদ সমগ্র নবদ্বীপে প্রচারিত হ'ল।সকলেই কাণাঘুষা করতে লাগল, "এ নিদারুণ সংবাদ যদি মহাপ্রভুর জননী শুনেন,তাহলে তাঁর প্রাণ রক্ষা করা বিষম দায় হবে"।আহা!বৃদ্ধার কি দুর্দৈব বিপদ দেখ।ষোল বৎসরের একটি পুত্র সন্ন‍্যাসী হয়ে গৃহত‍্যাগী হয়েছে।আবার এই চব্বিশ বৎসরের যুবক পুত্র,যুবতী ঘরণী ঘরে রেখে,বৃদ্ধা জননীকে শোকসাগরে ভাসিয়ে সন্ন‍্যাস গ্রহণ করবে।নবদ্বীপে হাহাকার পড়ে গেল।সকলের মুখে একই কথা।স্ত্রীলোকের মুখে শচীমা এই নিদারুণ সংবাদ শ্রবণ করলেন,তাঁর মস্তকে যেন বজ্রাঘাত পড়ল,তিনি অচেতন হয়ে ভূমিতে পড়ে গেলেন।মূর্ছা ভঙ্গ হলে তিনি পাগলিনীর মতো চারিদিকে ছুটে বেড়াতে লাগলেন।আর যাকে তাকে জিজ্ঞাসা করতে লাগলেন,ওগো!তোমরা শুনেছ কি? আমার নিমাই বিশ্বরূপের মতো আমাকে ছেড়ে চলে যাবে।*
*এই মনে অনুমানি জানা জানি কথা।*
*সন্ন‍্যাস করিবে পুত্র শুনে শচী মাতা।।*
*আকাশ ভাঙ্গিয়া পড়ে মস্তক উপরে।*
*অচেতন হৈলা শচী মূর্ছিত অন্তরে।।*
*উন্মত্তা পাগলী শচী বেড়ায় চৌদিকে।*
*যারে দেখে তারে পুছে সর্ব নবদ্বীপে।।*
                 *(শ্রীচৈতন‍্য মঙ্গল)*
*🌼শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী পিতৃলয়ে ছিলেন।তিনিও লোকমুখে এই নিদারুণ সংবাদ শুনলেন।এ সংবাদ ইচ্ছা করে কেউ কাউকে দেয় নাই, কিন্তু বোধহয় সমগ্র ভক্তমন্ডলী সমবেত ইচ্ছাতেই শ্রীমতীর কর্ণে যতশীঘ্র এ সংবাদ যায়,তার ব‍্যবস্থা করা হয়েছিল।কারণ তাঁদেরকে শেষ ভরসা যদি শ্রীমতী মহাপ্রভুকে এ কাজ হতে বিরত করতে পারেন।এই কারণেই শ্রীমতীর কর্ণে এই দুঃসংবাদ এত তাড়াতাড়ি পৌঁছে ছিল।শ্রীমতী অল্পদিন হল পিতৃলয়ে গিয়ে ছিলেন।এই সংবাদ পেয়ে তিনি আর স্থির থাকতে না পেরে, গোপনে দাসী দ্বারা শ্বাশুড়ীর কাছে সংবাদ পাঠালেন, যেন তাঁকে তাড়াতাড়ি শ্বশুর বাড়ী নিয়ে যাওয়া হয়।বিষ্ণুপ্রিয়া তখন কেবলমাত্র চতুর্দশ বর্ষীয়া বালিকা। কুলের কুলবধূ,পিত্রালয়ে আছেন, পিতা মাতার মত হবে,শ্বশুরবাড়ীর লোক আনতে আসিবে, ভালদিন দেখতে হবে  ; এ সবের তিনি কিছুরই অপেক্ষা করতে পারছিলেন না।শ্বাশুড়ীর কাছ হতে লোক আসিবা মাত্র পিতা মাতাকে সব কথা বলেদাসী সঙ্গে পতিগৃহে এসে উপস্থিত হলেন।এসে দেখলেন,বৃদ্ধা শচীমা মনঃকষ্টে ম্রিয়মাণা দুঃখে বিরসবদনা।নয়নে সর্বদা দরদর করে বারিধারা বহিছে, মুখে কথাটি পর্যন্ত নাই।পুত্রবধূকে কি যেন বলতে যাচ্ছিলেন, অথচ তিনি বলতে পারলেন না।মন-আগুনে অন্তরে অন্তরে দগ্ধ হচ্ছিলেন।শ্রীমতী বিষ্ণুপ্রিয়াকে দেখে তিনি হতচেতনা হয়ে পড়লেন।যথাশ্রীচৈতন‍্য মঙ্গলে পায়=*
*তবে দেবী শচীরাণী,কহে মন-কাহিনী,*
      *হিয়া দুখে বিরস বদন।*
*মুখে না নিঃসরে বাণী,দুনয়নে ঝরে পানি,*
      *দেখি বিষ্ণুপ্রিয়া অচেতন।।*
*সুধাইতে নারে কথা,অন্তরে মরম-ব‍্যথা,*
      *লোকমুখে শুনি ঘানাঘুনা।*
*ইঙ্গিতে বুঝিল কাজ,পড়িল বিষম বাজ,*
     *চেতন হরিল সেই দীনা।।*
*🌻শ্বাশুরী ও বধুতে তখন নয়নের জলে ও ইঙ্গিতে সব কথাই হল।অর্থ‍্যাৎ উভয়েই বুঝলেন,অবিলম্বে উভয়ের মস্তকে আকাশ ভেঙ্গে বজ্রাঘাত পড়বার উপক্রম হয়েছে।উভয়ের দুঃখে উভয়েই দুঃখী।সমবেদনার সাথী পেলে মনোদুঃখের কিছু উপশম হয়,তাই শচীমায়ের হল।শচীমা নয়নের জল মুছে পুত্রবধূকে আদর করে কোলে নিয়ে বসলেন,বসনাঞ্চল দিয়ে বিষ্ণুপ্রিয়ার নয়ন বারি মুছিয়ে দিলেন এবং বুঝিয়ে বললেন,মা!তুমি কাঁদো না, তুমি কাঁদলে আমার নিমাইয়ের অমঙ্গল হবে, নিমাই আমার বড় মাতৃভক্ত,সে আমার বড় ভাল ছেলে, সে আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছে, আমাকে না বলে সে কোন কাজ করবে না,কোথাও যাবে না,আমি তাকে ছেড়ে দিব না,মা!তুমি নিশ্চিন্ত থাক।শচীমায়ের প্রবোধবাক‍্যে বিষ্ণুপ্রিয়ার মন কিছু শান্ত হল। কিন্তু তিনি প্রাণবল্লভের গৃহাগমন প্রতীক্ষা করতে লাগলেন।কারণ তাঁর নিকট এ বিষয়ের একটা কিছু আশ্বাস বাণী না পেলে,শ্রীমতীর চিত্ত শান্ত হতে চাইছে না।এমন সময়ে মহাপ্রভু মধ‍্যাহ্ন ভোজন করতে গৃহে আগমন করলেন।শ্রীমতী পিতৃগৃহ হতে এসেছেন, মহাপ্রভু তা জানতেন না।গৃহে এসে গৃহের গৃহলক্ষ্মী দেখে মনে মনে সুখী হলেন। কৌশলী ভগবানের এটি কৌশল।কৌশলে তিনি সব কাজই সাধন করতে চান।গৃহত‍্যাগের পূর্বে কিছুদিন তিনি জননী ও ঘরণীর সঙ্গে ভাল করে সংসার করে তাদের মনস্তুষ্টি করবেন,শ্রীগৌরাঙ্গের এই মনের বাসনা।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
                  *ক্রমশ*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




adds