✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৮১. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
*🌻🌻মহাপ্রভু ও শচীমাতা🌻🌻*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮১)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*🌻শ্রীমন্মহাপ্রভু ও শচীমাতা🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শ্রীমন্মহাপ্রভু আরও ধর্মের সূক্ষ্ম তত্ত্ব কহিতে লাগলেন=*
*🍀কৃষ্ণের বিরহে মোর পোড়য়ে অন্তর।*
*🍀চরণে পড়িয়া বোলে বচন কাতর।।*
*🍀বিস্তর পিরিতি মোরে করিয়াছ তুমি।*
*🍀তোমার আজ্ঞায় চিত্তে শুদ্ধ হই আমি।।*
*🍀আমার নিস্তার আর তোর পরিত্রাণ।*
*🍀শ্রীকৃষ্ণ চরণ ভজ ছাড় পুত্রজ্ঞান।।*
*🍀সন্ন্যাস করিব কৃষ্ণ প্রেমার কারণে।*
*🍀দেশ দেশ হৈতে আনিষদিব প্রেম ধনে।।*
*🍀আনের তনয় আনে রজত সুবর্ণ।*
*🍀খাইলে বিনাশ পায় নহে কোন ধর্ম।।*
*🍀ধন উপার্জন কোরে আনে বড় দুখ।*
*🍀ধনই যাউক কিবা আপনি মরুক।।*
*🍀আমি আনি দিব কৃষ্ণপ্রেম হেন ধন।*
*🍀সকল সম্পদ সেই শ্রীকৃষ্ণচরণ।।*
*🍀ইহলোক পরলোক অবিনাশী প্রেমা।*
*🍀আজ্ঞা দেহ বেদনী মা চিত্তে দেহ ক্ষমা।।*
*🍀সকল জনমে সভে পিতা মাতা পায়।*
*🍀কৃষ্ণগুরু নাহি মিলে বুঝিবে হিয়ায়।।*
*🍀মনুষ্যজনমে কৃষ্ণ গুরু সভে জানি।*
*🍀যেই গুরু নাহি করে পশু পক্ষী মানি।।*
*(শ্রীচৈঃমঃ)*
*🌻শ্রীগৌরাঙ্গ যখন গম্ভীর ভাবে জননীর নিকট এই সকল ধর্মের সূক্ষ্ম তত্ত্ব বলতেছিলেন, বৃদ্ধা শচীমা পুত্রের দিব্য জ্যোতির্ময় প্রশান্ত বদনমন্ডলের প্রতি চেয়ে ভাবতে ছিলেন,তাঁর এই পুত্রটি সাধারণ বস্তু নহেন।শ্রীগৌর ভগবান জননীকে দিব্য জ্ঞান দিয়েছেন,তাঁর মায়ার বন্ধন ছিন্ন করে দিয়েছেন, শ্রীভগবানে পুত্রবুদ্ধি অন্তর্হিত হয়েছে,তখন নিজপুত্রে কৃষ্ণবুদ্ধি হয়েছে।শচীমা তখন দেখছেন,তাঁর পুত্রটির পরিধানে পীতাম্বর,হাতে মুরলী,ত্রিভঙ্গ হয়ে শ্যামসুন্দর,মনোমোহনরূপে বৃন্দাবনে গোপীকাদের মধ্যে দাঁড়িয়ে আছেন। শচীমা পুত্রের এই আশ্চর্য্য রূপপরিবর্তন দেখে চমকিতা হলেন।তাঁর সর্বাঙ্গ পুলকে ভরে উঠিল। ভাবলেন,জগতের যে দুর্লভ সামগ্রী শ্রীকৃষ্ণ, তিনি স্বয়ং পুত্ররূপে আমার গর্ভে জন্মগ্রহণ করেছেন,তাঁর মত সৌভাগ্যবতী নারী ত্রিজগতে আর কে আছে?পুত্রটি আর কেউ নয় স্বয়ং ভগবান।শ্রীভগবান ইচ্ছাময়,যা ইচ্ছে তাইই করতে পারেন,তিনি যে আমাকে মা বলে ডেকে জিজ্ঞাসা করছেন,আর বুঝাচ্ছেন এটি তাঁর অপার দয়ার পরিচয় মাত্র।*
*🍀সেইক্ষণে বিশ্বম্ভরে কৃষ্ণবুদ্ধি হইল।*
*🍀আপনার পুত্র বলি মায়া দূরে গেল।।*
*🍀নবমেঘ জিনি দ্যুতি শ্যাম কলেবর।*
*🍀ত্রিভঙ্গ মুরলীধর বর-পীতাম্বর*।।
*🍀গোপগোপী গোগোপাল সনে বৃন্দাবনে।*
*🍀দেখিল আপন পুত্র চকিত তখনে।।*
*🍀দেখি শচী চমৎকার হইলা অন্তরে।*
*🍀পুলকে আকুল অঙ্গ কম্প কলেবরে।।*
*🍀স্নেহ নাহি ছাড়ে পুন আপন সম্বন্ধ।*
*🍀কৃষ্ণ হৈয়া পুত্র হৈলা ভাগ্যের নির্বন্ধ।।*
*🍀জগৎদুর্লভ কৃষ্ণ আমার তনয়*।
*🍀কারু বশ নহে মোর শক্ত্যে কিবা হয়।।(ঐ)*
*🌻করুণাময়,পতিতপাবন,চিরসুন্দর গৌরসুন্দর ভগবান জননীকে ক্ষণকালের জন্য দিব্য জ্ঞান দিয়ে দুস্ত্যজ্য (যাকে ত্যাগ করা যায় না)মায়া দূর করে দিলেন।শচীমা দিব্যজ্ঞানে পুনরায় বলছেন।এবার মহাপ্রভুকে উদ্দেশ করে শচীমা মনের ভাব প্রকাশ করে বলে ফেললেন=*
*🍀এই অনুমানি শচী কহিলা বচন।*
*🍀স্বতন্ত্র ঈশ্বর তুমি পুরুষ রতন*।।
*🍀মোর ভাগ্যে এত দিন ছিলা মোর বশ।*
*🍀এখনে আপন সুখে করগে সন্ন্যাস।।(ঐ)*
*🌻মহাচক্রীর চক্রের ফল ফলিল।কৌশলীর কৌশলে জননী প্রাণসম পুত্রকে সন্ন্যাসাশ্রম গ্রহণ করতে অনুমতি দিলেন।মহাপ্রভু জননীর নিকটে প্রতিশ্রুত ছিলেন, তাঁর বিনা অনুমতিতে কোন কার্য্য করবেন না এবং কোথাও যাবেন না।ক্ষণকালের জন্য দিব্য জ্ঞান দান করে জননীর নিকট নিজ প্রতিজ্ঞা রক্ষা করলেন।শ্রীগৌর ভগবান জননীর দিব্য জ্ঞান হরণ করলেন।শচীদেবী তৎক্ষণাৎ পুনরায় পুত্রজ্ঞানে নিমাইকে দেখতে লাগলেন,আর চিৎকার করে কাঁদতে কাঁদতে এই বলে ধূলায় পড়লেন।*
*☘আমি কি বলিতে কি বলিলাম*।
*☘মা হ'য়ে নিমায়ে বিদায় দিলাম।।*
*🌻বৃদ্ধা শচীমা কাঁদতে কাঁদতে আবার উঠিলেন।সংসার মায়ায় শচীমা এক্ষণে ঘোর অভিভূতা।তাঁর সোনার সংসারের মায়া ছেড়ে পুত্র চলে যাবে,ইহা কি তিনি সহ্য করতে পারেন, তিনি যে জননী। বাৎসল্যরসে তাঁর হৃদয় পরিপূর্ণ,তাই নিমাইকে অনুনয়-বিনয় করে বলছেন=*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


